কেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সন্দেহজনক?

Special Intensive Revision : ওই খসড়া তালিকা অনুযায়ী, বিহারের জামুই জেলায় চৌডিহা পঞ্চায়েতের আমিন গ্রামের ২৩০ জন বাসিন্দার ঠিকানা ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাড়ি।

Tanvia Barua
৩ মিনিট
কেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সন্দেহজনক?

বিহারে বিশেষ নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে তোলপাড় সারাদেশ। এই ঘটনায় সংসদেও সরব হয়েছেন বিরোধীরা। এত কম সময়ে তালিকা প্রকাশের বিরোধিতা করেছেন তাঁরা। রিভিশনে ভুল থাকার সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহলের একাংশ এবং সচেতন নাগরিক সমাজ।

১২ অগাস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড যথেষ্ট নয়'। কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন আগেই দাবি করেছিল, 'তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় বিশেষ সংশোধনের উদ্দেশ্য'।

সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একই নম্বরে একাধিক ভোটারের নাম থাকার বিষয়টি তথ্য সহ দেখিয়ে দিয়েছেন এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলেছেন। সেখানে রাহুল গান্ধীও দাবি করেছেন, এসআইআর প্রাতিষ্ঠানিক চুরি। নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে মিলিতভাবে এই ভোটচুরি করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
WB Electoral Roll : নির্বাচন কমিশনের অভূতপূর্ব নির্বাচনী তালিকা সংশোধন এবার বঙ্গেও

West Bengal Election : ভারতের নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের জানিয়েছেন, নির্বাচনী তালিকার বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দেওয়া হবে শীঘ্রই।

পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিহারে করেছে বাংলায় করতে দেব না।

বিহারের মতো সারাদেশেই এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে নাগরিক অধিকার খর্ব করা হবে বলে মনে করছেন দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর ভট্টাচার্য ইনস্ক্রিপ্টকে বলেছেন, নির্বাচন কমিশনের এই কর্মসূচীকে এনআরসি-র থেকেও ভয়ঙ্কর।

বিহারে বিশেষ নিবিড় সংশোধনের পর নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, কারও বাড়ির নম্বর ০। কারও ০০, কারোর আবার আবার ০০০। তালিকায় এমন ভোটারের সংখ্যা প্রায় ৩ লক্ষ। ওই খসড়া তালিকা অনুযায়ী, বিহারের জামুই জেলায় চৌডিহা পঞ্চায়েতের আমিন গ্রামের ২৩০ জন বাসিন্দার ঠিকানা ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাড়ি। গ্রামবাসীদের বক্তব্য, রিভিশনের জন্য কোনো নির্বাচনী আধিকারিকই নাকি আসেননি। বিরোধীদের সংশয় কি তাহলে সত্য? নির্বাচন কমিশনের দেওয়া তালিকা কি শুধুই মনগড়া? প্রশ্ন হলো, যদি তাই হয়, তাহলে তা কীসের স্বার্থে করা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন রাজ্যের সরকারী আধিকারিকদের বরখাস্ত করছে নির্বাচন কমিশন?

West Bengal Election: তাঁরা দায়িত্ত্বে থাকাকালীনই ভোটার তথ্য যাচাই এবং সংশোধনের প্রক্রিয়ায় অসততা ও উদ্দেশ্যপ্রণোদিত কারচুপির তথ্য সামনে এসেছে। এই তথ্য পাওয়ার পরই পদক্ষেপ করে কমিশন।

এই প্রসঙ্গে অমর্ত্য সেন এক সংবাদমাধ্যমকে বলেছেন, তড়িঘড়ি ভোটার তালিকার সংশোধনে বড়সড় ভুল থেকে যেতে পারে। দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ, তাঁদের পক্ষে চটজলদি নথি জোগাড় করা কঠিন। এবং এই ভুল সংশোধনে তাড়াহুড়ো করতে গিয়ে আরও ভুল ঢুকে পড়লে পরিণতি ভয়ঙ্কর হতে পারে।

এসআইআর নিয়ে প্রশ্ন উঠছে কেন? এতদিন ভোটার তালিকায় নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ দিতে হতো না। কিন্তু বিহারে ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছিল। স্বাধীনতার পর আজ পর্যন্ত এই প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন হয়নি বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এমনকি ২০০৩ সালেও এই পদ্ধতি মেনে কাজ হয়নি। এছাড়া আজ পর্যন্ত ১৮ বছর বয়সি কোনো ব্যাক্তি ভোটার তালিকায় তাঁর নাম তুলতে চাইলে, ফর্ম নম্বর ৬ জমা করতে হতো। অন্যদের করতে হতো না। অথচ এই বিশেষ নিবিড় সংশোধনীতে প্রতিটি ভোটারকেই ফর্ম নম্বর ৬ জমা করতে বলা হয়েছে।

রিপোর্টাস কালেক্টিভ প্রতিবেদনে তুলে ধরেছে, উত্তরপ্রদেশে ১,০০০-এরও বেশি ভোটারকে বিহারের বাল্মীকিনগর আসনের নতুন তালিকায় অবৈধভাবে তালিকাভুক্ত করেছে। দেখা গিয়েছে, ভোটারদের নাম, তাঁদের বয়স দুটি ডাটাবেসেই হুবহু এক ছিল। শুধুমাত্র, তাদের ঠিকানা আলাদা ছিল। হাজার হাজার ভোটারের নামের বানানে ১-৩টি অক্ষর পরিবর্তন করে নতুন তালিকায় নিয়ে নেওয়া হয়েছে। একই ভাবে কিছু কিছু ক্ষেত্রে, দুটি ডাটাবেসের বয়সেও সামান্য এদিক ওদিকে করে নাম তালিকাভুক্ত করা হয়েছে। রিপোর্টার্স কালেক্টিভের ওই প্রতিবেদনে লেখা হয়েছে, নতুন ভোটার তালিকায় বেশিরভাগ নামই কোনো প্রমাণপত্র ছাড়া যুক্ত করা হয়েছে। ওই সংবাদমাধ্যম এমন ৫,০০০-এরও বেশি সন্দেহজনক, জাল ভোটারের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ইলেকশন কমিশনের বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছে। যেমন, ৯ আগস্ট ২০২৫ সালে স্ক্রোলের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে সংবাদ সম্মেলনের পর, নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকা অনলাইনে স্ক্যান করা যাবে এমন ছবি সরিয়ে শুধুমাত্র দৃশযোগ্য ছবি দিয়ে রেখেছে। যাতে কেউ স্ক্যান করে তথ্য জানতে না পারে। নিউজলন্ড্রি-র প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের ভোটার তালিকায় ১০ জনের নাম শুধু একটি যতিচিহ্ন দিয়ে উল্লেখ করা হয়েছিল।

এর জন্যই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে জমছে প্রশ্নের পাহাড়। কার স্বার্থ রাখতে এই কর্মসূচী নিয়েছে নির্বাচন কমিশন? প্রশ্ন উঠছে দেশজুড়ে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।