প্রশ্ন করলেই রাজরোষ! স্বাধীন মিডিয়াকে কেন ভয় পাচ্ছে মোদি সরকার?

News Click Vs Central Govt : সরকারের সমালোচনা করলেই হয় সিবিআই, নয় ইডি না হলে আয়কর দফতরের হানা।

inscript
৩ মিনিট
প্রশ্ন করলেই রাজরোষ! স্বাধীন মিডিয়াকে কেন ভয় পাচ্ছে মোদি সরকার?

কিছুকাল আগেই গুজরাত হিংসার উপর বিবিসি-এর তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। টুইটার-ইউটিউব থেকে লিঙ্ক সরাতে বলে কেন্দ্র সরকার। একটি তথ্যচিত্র, যাতে গুজরাতে ও দেশের অন্যতম ভয়াবহ সাম্প্রদায়িক হানাহানির কথা বলা আছে, তা সরিয়ে ফেলতে একেবারে সরকারি তরফে এত কেন তোড়জোড়? বিবিসি-র মতো আন্তর্জাতিক মিডিয়ার উপর কেন কোপ মোদি সরকারের? কারণ একটিই। ওই তথ্যচিত্রে গুজরাতের হিংসার পিছনে মোদিকেই দায়ী করা হয়।

বিবিসি লিঙ্ক সরিয়ে নেয়। কিন্তু তাতেও রেহাই মেলেনি। মুম্ৱই এবং দিল্লিতে বিবিসির অফিসে আয়কর দফতর হানা দেয়। ৭২ ঘণ্টা ধরে কর্মী, সাংবাদিকদের জেরা করা হয়, একাধিক তথ্য, নথি, ই-মেল পরীক্ষা করে দেখা হয় খুঁটিয়ে। মোবাইল এবং ল্যাপটপ ক্লোন করে নেওয়া হয়। সব কিছুই চলে আসে কেন্দ্রের মুঠোতে। বিবিসি থেকে কলকাতা টিভি বা নিউজ ক্লিকের দফতর। সরকারের সমালোচনা করলেই হয় সিবিআই, নয় ইডি না হলে আয়কর দফতরের হানা।

অগাস্টে একটি রিপোর্ট প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। আ গ্লোবাল ওয়েব অফ চাইনিজ প্রোপাগান্ডা লিডস টু আ ইউএস টেক মুগল...এই রিপোর্টের সূত্র ধরেই মঙ্গলবার কাকভোরে নিউজ ক্লিক-এর একাধিক সাংবাদিকের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দেয়। এই সাংবাদিকদের মধ্যেই রয়েছেন বাংলা যা ভাবছে-র নিয়মিত মুখ সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা।

নিউ ইয়র্ক টাইমস-এর মতো কাগজও ছাপছে, নেভেল রায় সিংঘম এবং তাঁর নিউজ ক্লিক চিনের একটা ভয়ঙ্কর হাতিয়ার, যা নাকি চিনের রাজনৈতিক এজেন্ডা বিশ্ব জুড়ে প্রচার করে। নিউ ইয়র্ক টাইমস-এর অনেক আগে থেকেই অবশ্য ভারত বলে আসছে নিউজ ক্লিক বিপজ্জকনক ওয়েব মিডিয়া। নিউ ইয়র্ক টাইমস নিজেই কখনও প্রোপাগান্ডাধর্মী। কখনও আবার সেই কাগজের রিপোর্টই রাজনৈতিক হাতিয়ার, সেই খবরের ভিত্তিতেই সাংবাদিকদের বাড়িতে এজেন্সির তল্লাশি চলে।

প্রসঙ্গত, পরঞ্জয় সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টে পিটিশন করে দাবি করেন যে, তাঁর ফোন পেগাসাস স্পাইওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে টানা লিখে গেছেন পরঞ্জয়। হিন্ডেনবার্গও তাঁর নাম উল্লেখ করেছে আদানির কীর্তিফাঁসে। মিডিয়া এথিক্স, ফেসবুক মুখ ও মুখোশের মতো বিতর্কিত বইয়ের লেখক সাংবাদিক পরঞ্জয় দীর্ঘকাল ধরেই আদানি গোষ্ঠী, ও তাদের শাসক ঘনিষ্ঠতার বিরুদ্ধে সরব। রবি নায়ার ও পরঞ্জয়ের বই 'দ্য রাফাল ডিল: ফ্লাইং লাইজ?’ নিয়েও প্রভূত তর্ক হয়। শাসকের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়েও নিবিড় কাজ করেছেন তিনি।

পরঞ্জয় গুহ ঠাকুরতা নিজেই জানিয়েছিলেন ২০১৮ সালের মে মাস থেকে নিউজক্লিক পোর্টাল পরিচালনা, মালিকানা এবং পরিচালনাকারী সংস্থার পরামর্শদাতা (কনসালট্যান্ট) ছিলেন তিনি। এই পাঁচ বছর ধরে তাঁর সাম্মানিকই তিনি গ্রহণ করেছেন। তিনি করও দেন, নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। পরঞ্জয়ের দাবি, তিনি PPK নিউজক্লিক স্টুডিও প্রাইভেট লিমিটেডের কর্মচারী নন, সম্পাদক মণ্ডলী বা পোর্টালে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশও তিনি নন।

নিউজক্লিকের অফিস এবং এর প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থর বাড়িতে ২০২১ সালের সেপ্টেম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালায়। গত বছর, দক্ষিণ দিল্লির সাকেত এলাকায় অবস্থিত ৪.৫২ কোটি টাকার একটি ফ্ল্যাট এবং ৪১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ঘিরে অভিযোগ ওঠে প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) অনুযায়ী, এই সাড়ে চার কোটি টাকার সম্পত্তি সোজা পথে উপার্জিত আয়ের অংশ নয় বলে অভিযোগ। ইডির মতে, ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত নিউজক্লিক জাস্টিস অ্যান্ড এডুকেশন ফান্ড ইনক ইউএসএ, দ্য ট্রাইকন্টিনেন্টাল লিমিটেড ইনক ইউএসএ, জিএসএএন এলএলসি ইউএসএ, সেন্ট্রো পপুলার, ডি মিডাস থেকে ৭৬.৮৪ কোটি, ১.৬১ কোটি, ২৬.৯৮ লাখ এবং ২.০৩ লাখের 'এক্সপোর্ট রেমিট্যান্স' গ্রহণ করেছে। অথচ এই সংস্থাগুলিতে নিউজক্লিক কোনও পরিষেবাই দেয়নি। ইডির সন্দেহ, জাস্টিস অ্যান্ড এডুকেশন ফান্ড ইনকর্পোরেটেড ইউএসএ-এর মাধ্যমে পাঠানো অনুদানগুলি আসলে সিংঘমের। সিংঘম প্রবীর পুরকায়স্থের 'ঘনিষ্ঠ' এবং 'চিনের বিশ্বস্ত'। ইডির অভিযোগ, সিংঘম এই নিউজ পোর্টালের বিষয়বস্তুকে প্রভাবিত করছে এবং 'পেইড নিউজ' প্রচার করা হচ্ছে। সাকেতের ওই ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য বিপুল অনুদানও নাকি চিনেরই সৌজন্যে।

নিউ ইয়র্ক টাইমস-এর রিপোর্টের উপর ভিত্তি করে পরঞ্জয় গুহ ঠাকুরতাদের হেনস্থা করছে যারা তাঁরাই কেন ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্টের পর ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? কেন আদানির বিরুদ্ধে ওঠা ভূরি ভূরি অভিযোগ নিয়ে সরকার এখনও নীরব? আঁখি দাস বিজেপির হয়ে ভোট প্রোপাগান্ডায় সাহায্য করেছিলেন বলে?

উত্তর খুঁজবে বাংলা যা ভাবছে। দেখুন আজ সন্ধ্যায়। সাংবাদিক, বিশ্লেষকরা কী বলছেন? আজকের পর্ব, প্রশ্ন করলেই রাজরোষ? প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৭ টা থেকে - কলকাতা ২৪x৭ এর ইউটিউব চ্যানেল এবং inscript.me এর ফেসবুক পেজে চোখ রাখুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।