পরিবারে টানাপোড়েন চরমে! কেন পরিবার ছাড়ার ঘোষণা লালু কন্যা রোহিনির?

Lalu Prasad’s family politics: রোহিনির অভিযোগ, “যারা সঞ্জয় আর রামিজের নাম নেন, তাঁদের পরিবারে থাকতে দেওয়া হয় না। অপমান করা হয়।”

inscript
২ মিনিট
পরিবারে টানাপোড়েন চরমে! কেন পরিবার ছাড়ার ঘোষণা লালু কন্যা রোহিনির?

বিহার নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই আরজেডি শিবিরে যেন একের পর এক ধাক্কা। দল বড় ধরনের পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে, আর সেই আঘাতের মাঝেই সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটালেন লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিনি আচার্য। সরাসরি ঘোষণা করলেন, “আমি রাজনীতি ছাড়ছি। আর আমি এই পরিবারেও থাকছি না।” এই কথাই যথেষ্ট ছিল তোলপাড় ফেলে দেওয়ার জন্য।

বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি মাত্র ২৫টি আসন পাওয়ার পরই রোহিনি এক্স-এ পরপর কয়েকটি পোস্ট করেন। একটি পোস্টে তিনি স্পষ্ট বলেন, পরিবারে তাঁর আর কোনো জায়গা নেই। রাজনীতি থেকেও সরে দাঁড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন, দলের ভেতরে কয়েকজনের ইচ্ছেতেই তাঁকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর পোস্টে উঠে আসে দু'টি নাম— ১) সঞ্জয় যাদব: তেজস্বী যাদবের ঘনিষ্ঠ, আরজেডির রাজ্যসভার সাংসদ, ২) রামিজ: তেজস্বীর পুরনো বন্ধু ও প্রভাবশালী সহচর। রোহিনির অভিযোগ, “যারা সঞ্জয় আর রামিজের নাম নেন, তাঁদের পরিবারে থাকতে দেওয়া হয় না। অপমান করা হয়।” এমনকি তিনি লেখেন, “যা কিছু হচ্ছে, আমি সব দোষ নিজের কাঁধে নিচ্ছি। এটাই তাঁরা চেয়েছিলেন।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
এত বড় পরাজয় আগে একবারই দেখেছিলেন লালুপ্রসাদ যাদব

RJD Faces Its Second Worst Defeat: এনডিএ-র বিশাল জয় নীতীশকে ক্ষমতায় আনে, সেবার আরজেডি মাত্র ৫৫টি আসন ধরে রাখতে পেরেছিল। সে সময় তেজস্বী যাদবের মা রাবড়ী দেবী মুখ্যমন্ত্রী ছিলেন। আরজেডির যাদব ভোটে কার্যত ধস নামে।

তিনি পেশায় একজন ডাক্তার। ২০২২ সালে তিনি নিজের কিডনি দান করেছিলেন লালু প্রসাদ যাদবকে। সিঙ্গাপুরে থাকেন স্বামী ও দুই সন্তানকে নিয়ে। ২০২৪ সালে সারণ থেকে লোকসভায় লড়েছিলেন, তবে সে বার তিনি হেরে গিয়েছিলেন। পরিবারের প্রতি তাঁর অবদান সবসময়ই আলোচনায় ছিল, তাই তাঁর আজকের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

লালু পরিবারে ভাঙনের খবর নতুন নয়। এর আগে বড় ছেলে তেজপ্রতাপ যাদবের সঙ্গে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। এবার সেই ফাটল আরও স্পষ্ট করে দিলেন রোহিনি। কিছুদিন আগেই তিনি তেজস্বী-সহ পরিবারের কয়েক সদস্যকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছিলেন। নির্বাচনের সময়েও তাঁকে প্রচারে খুব একটা দেখা যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহিলাদের ভোটই বিহারের ‘গেমচেঞ্জার’?

Bihar Election 2025: নির্বাচনের ঠিক আগে ১.২০ কোটি মহিলাকে ১০,০০০ টাকা করে ‘সিড ক্যাপিটাল’ দেওয়া হয়েছে। এটি আসলে সরকারি ঋণ, তবে অনেকেই নির্বাচনী প্রচারে প্রকাশ্যে বলছেন, “ফিরিয়ে দিতে হবে না।”

তেজপ্রতাপ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একদিন একটি ছবি পোস্ট করেন একজন মহিলার সঙ্গে এবং দাবি করা হয়, তাঁদের নাকি ১২ বছরের সম্পর্ক। ছবিটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। এর পর পরই লালুপ্রসাদ যাদব বলেন, তেজপ্রতাপের আচরণ আর পরিবারের মূল্যবোধ একসঙ্গে যায় না। এই কারণেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় এবং পরিবারের তরফেও দূরে রাখা হয়। তেজপ্রতাপ অভিযোগ করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। ওই ছবি এডিট করা। তাঁকে মানহানি করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেন, “আমাকে আর আমার ভাই তেজস্বীকে নিয়ে কিছু লোক মিথ্যে গুজব ছড়াচ্ছে।”

তার আগে বিগত কয়েক মাস ধরেই তেজপ্রতাপকে পরিবার ও দলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইবোনকে আনফলো করেছিলেন। এমনকি দলের কিছু সিদ্ধান্ত নিয়েও তিনি প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের ফলের পর এমনই এক সময়ে যখন দল পুনর্গঠনের ভাবনা শুরু করেছে, তখন রোহিনির মতো প্রভাবশালী মুখের প্রকাশ্যে পরিবার ত্যাগ ঘোষণা রাজনীতির মাঠে বেশ প্রভাব ফেলতে চলেছে। বিহারের রাজনীতিতে লালু পরিবার সবসময়ই খবরের কেন্দ্রে থাকে। কিন্তু এই প্রথম পরিবারের ভেতরকার কলহ এক সদস্য নিজেই প্রকাশ্যে এনে দিলেন। আরজেডির পরাজয়ের চেয়েও বড় আলোচনার বিষয় এখন রোহিনির এই সিদ্ধান্ত। আরজেডি-র ভেতর থেকেই প্রশ্ন উঠছে, তেজস্বীর নেতৃত্ব কি চ্যালেঞ্জের মুখে? এই প্রশ্ন এখন ঘুরছে পাটনা থেকে দিল্লি— সব রাজনৈতিক স্তরেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।