‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দে অ্যালার্জি! কাদের, কেন?

Constitution of India: সঙ্ঘের তরফে দত্তাত্রেয় হোসাবলে বলেছেন, সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু'টি জরুরি অবস্থার সময় যোগ করা হয়েছিল। তিনি দাবি করেন, বিআর অম্বেদকরের তৈরি মূল সংবিধানে এই শব্দ ছিল না।

inscript
৩ মিনিট
‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দে অ্যালার্জি! কাদের, কেন?

ভারতের সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু'টির থাকা না থাকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবল এই শব্দ দু'টি নিয়ে পুনর্বিবেচনার প্রস্তাব দেওয়ার পর উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও একই মত প্রকাশ করেছেন। বাংলার প্রাক্তন রাজ্যপাল একধাপ এগিয়ে এই শব্দ দু'টিকে ‘ঘা’ বলে অভিহিত করেছেন।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলছেন, কোনও দেশের সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা যায় না। তিনি দাবি করেছেন, ভারত ছাড়া আর কোনও দেশের সংবিধানের প্রস্তাবনা বদলানো হয়নি। তিনি বলেন, প্রস্তাবনা সংবিধানের আত্মা। এটি পরিবর্তন করা যায় না। এটি সংবিধানের বীজ। কিন্তু ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীর মাধ্যমে ভারতের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’, ‘সমাজতান্ত্রিক’ এবং ‘অখণ্ডতা’ শব্দগুলি যোগ করা হয়। এটি সংবিধানের প্রতিষ্ঠিত মূল্যবোধের প্রতি অবিচার। তিনি বলেন, এই শব্দগুলো জরুরি অবস্থার সময় যোগ করা হয়েছিল, যখন নাগরিকদের মৌলিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। ধনখড়ের মতে, এই শব্দগুলো ভারতের 'সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়'। তিনি বলেন, "এই শব্দ যোগ করা আমাদের হাজার বছরের সভ্যতার ঐতিহ্যকে অবমাননা করার মতো।" কর্ণাটকের প্রাক্তন বিধায়ক ডি.এস. বীরাইয়ার সংকলিত ‘অম্বেদকরের বার্তা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন ধনখড়।

সঙ্ঘের তরফে দত্তাত্রেয় হোসাবলে দিনকয়েক আগেই বলেছিলেন, সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু'টি জরুরি অবস্থার সময় যোগ করা হয়েছিল। তিনি দাবি করেন, বিআর অম্বেদকরের তৈরি মূল সংবিধানে এই শব্দ ছিল না। তিনি বলেন, জরুরি অবস্থার সময় সংসদ কাজ করেনি, বিচারব্যবস্থা অচল ছিল, মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তখনই এই শব্দ দু'টি যোগ করা হয়। এগুলো থাকা উচিত কি না, তা নিয়ে আলোচনা হওয়া দরকার। হোসাবলে বলেন, জরুরি অবস্থার সময় কংগ্রেস সরকারের অধীনে বহু মানুষকে কারারুদ্ধ করা হয়েছিল। সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। তিনি কংগ্রেসের কাছে এই সময়ের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কত সিবগাতুল্লার মৃত্যু হলে বাঙালির রামনবমী পালন পূর্ণতা পাবে?

Ram Navami 2025: কেন মমতা বললেন, তাঁদের দলের পক্ষ থেকেও রামনবমী পালন করা হবে এবং ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হবে? কে বা কারা এই নরম হিন্দুত্বের মন্ত্র তাঁর কানে ঢেলেছিল?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, আরএসএস সবসময় দরিদ্র, পিছিয়ে পড়া এবং তপশিলি জাতি-উপজাতির মানুষের বিরুদ্ধে। তারা সংবিধানের মূল মূল্যবোধের বিরোধী। তিনি বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, হোসাবলে মনুস্মৃতির আদর্শে বিশ্বাসী। মনু চান না দরিদ্র মানুষ উন্নতি করুক। তিনি সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং ধর্মনিরপেক্ষতার বিরোধী। খাড়গে বলেন, "যদি ওরা সংবিধানের একটি শব্দও স্পর্শ করে, আমরা শেষ পর্যন্ত লড়াই করব।" তিনি আরএসএস-এর উদ্দেশে বলেন, ওরা যদি সত্যিই হিন্দুধর্মের পক্ষে কাজ করতে চায়, তাহলে প্রথমে অস্পৃশ্যতা দূর করুক। তিনি আরএসএস-এর মতাদর্শকে পশ্চাদপসরণমূলক বলেও সমালোচনা করেন।

কংগ্রেস ছাড়াও অন্যান্য বিরোধী দল এই প্রস্তাবের নিন্দা করেছে। সিপিআই(এম) বলেছে, এই শব্দ দু'টি সংবিধানের মূল মূল্যবোধের অংশ। এগুলো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতীক। বামেরা বলেছে, আরএসএস-এর এই প্রস্তাব ভারতকে হিন্দুরাষ্ট্র করার পরিকল্পনার অংশ। রাহুল গান্ধীও এই আবহে মুখ খুলেছেন। তাঁর কথায়, আরএসএস-এর মুখোশ খুলে গেছে। তারা মনুস্মৃতি চায়, সংবিধান নয়। তারা দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার কেড়ে নিতে চায়। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই প্রস্তাবকে গণতন্ত্রের মূল আদর্শের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব বলেন, আরএসএস-এর সংবিধানের দিকে কুনজর দেওয়ার সাহস নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'আমিত্ব' ভারতীয় সংবিধানের মূল নয়, মনমোহনের জয় ও পরাজয় সেই মূলেই লুকিয়ে

Manmohan Singh Death: ১০ বছরের শাসনকালে মনমোহন সিংহ জননেতা বা তথাকথিত রাজনৈতিক নেতা বা একনায়ক হয়ে উঠতে পারেননি ঠিকই, কিন্তু নিজের ও সংবিধানের মর্যাদা রক্ষা করেছেন একজন শিক্ষিত ও রুচিশীল ব্যক্তি হিসেবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট এই শব্দ দু'টির বৈধতা নিয়ে একটি মামলার রায় দিয়েছে। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমারের বেঞ্চ বলে, এই শব্দগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য। এগুলো সংবিধানের মূল কাঠামোর বিরোধী নয়। আদালত বলেছে, ৪৪ বছর পর এই সংশোধনী নিয়ে প্রশ্ন তোলার কোনও যুক্তি নেই।

১৯৭৬ সালে জরুরি অবস্থার সময় ৪২তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় এই শব্দগুলো যোগ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার এই পদক্ষেপ করে। পরবর্তী জনতা সরকার অনেক সংশোধনী বাতিল করলেও এই শব্দগুলো বহাল রাখে। এমনকী বিজেপি-নেতৃত্বাধীন বাজপেয়ী সরকারও এই শব্দগুলি স্পর্শ করেনি।

বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতীয় সংস্কৃতির মূল হল সর্বধর্ম সম্ভাব। তাঁর মতে, ধর্মনিরপেক্ষতা শব্দের প্রয়োজন নেই। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, "কে না চায় এই শব্দগুলো সরাতে? প্রত্যেক চিন্তাশীল নাগরিক এটি সমর্থন করবে।" বিরোধীরা বলছে, এই মনোভাব সংবিধানকে দুর্বল করার ষড়যন্ত্র।

একদিকে আরএসএস এবং বিজেপি নেতারা বলছেন, এই শব্দগুলো অম্বেদকরের সংবিধানের অংশ ছিল না। অন্যদিকে, বিরোধীরা বলছে, এই তৎপরতা সংবিধানের আত্মায় ধ্বংস করার চেষ্টা। সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও এই আলোচনা ভবিষ্যতে আরও চড়া সুরে হতে পারে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন থেকেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?