রাস্তায় হাজার হাজার ছাত্র-যুব, কেন ক্ষোভে ফুঁসছে সার্বিয়া?

Serbian Protest 2025: ২০২৪ সালের নভেম্বর মাসে নভি সাদ রেলস্টেশনের প্রবেশদ্বারের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যু হয়। সরকারি অর্থে সংস্কার করা এই স্টেশনের ভেঙে পড়া গোটা দেশের ক্ষোভ বাড়িয়ে দেয়।

Sangita Ghorai
২ মিনিট
রাস্তায় হাজার হাজার ছাত্র-যুব, কেন ক্ষোভে ফুঁসছে সার্বিয়া?

বিশ্বজুড়ে অচলাবস্থা। শাসকের দুর্নীতির বিরুদ্ধে দেশে দেশে গর্জে উঠছে আমজনতা। সেই তালিকায় নাম জুড়েছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার। ১০ মাস ধরে শাসকের বিরুদ্ধে রাস্তায় সেদেশের সাধারণ মানুষ। প্রতিবাদকারীদের অভিযোগ, রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচের সরকারের দুর্নীতি এবং অব্যবস্থা দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাস থেকে শুরু এই আন্দোলনে রাজধানী বেলগ্রেড-সহ দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

কেন ক্ষোভে ফুঁসছে সার্বিয়া?

২০২৪ সালের নভেম্বর মাসে নভি সাদ রেলস্টেশনের প্রবেশদ্বারের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যু হয়। সরকারি অর্থে সংস্কার করা এই স্টেশনের ভেঙে পড়া গোটা দেশের ক্ষোভ বাড়িয়ে দেয়। নাগরিক সমাজের একাংশের অভিযোগ, খারাপ মানের নির্মাণকাজ আর দুর্নীতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেই থেকেই শুরু হয় জনরোষ। এখান থেকেই মানুষের মধ্যে একদিকে ক্ষোভ, অন্যদিকে সরকারের জবাবদিহির দাবি প্রবল হয়ে ওঠে। শুরু হয় আন্দোলন। যার মূল দাবি হলো, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দোষীদের বিচারের আওতায় আনা।

সার্বিয়ায় বিক্ষোভ (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের ফরাসি বিপ্লব? কেন পালাবদল চাইছে ফ্রান্স?

Bloquons tout: ফরাসি জাতি গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে জোট বাঁধতে সক্ষম। বিক্ষোভ, মিছিল, আন্দোলন ফ্রান্সে এক প্রকার ‘জাতীয় খেলা’। বাবা-মায়েরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসেন। এটি ফরাসি পরিচয়েরই অঙ্গ।

প্রথমে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিলেও ধীরে ধীরে স্বতস্ফূর্ত ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয় সমাজের বিস্তৃত অংশ। মিছিলে শাসকের বিরুদ্ধে স্লোগান থেকে প্ল্যাকার্ড, এমনকি গায়করা মিছিলের সামনের সারিতে গান গেয়েছেন। তবে শান্তিপূর্ণ আন্দোলন সহিংস রূপ নিলে, প্রতিবাদকারীদের উপর পুলিশের অত্যাচারে মিছিল থেকে স্লোগান উঠেছে, “এবার দেখিয়ে দাও আমরা বালির বস্তা নই”।

সার্বিয়ায় বিক্ষোভ (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

প্রতিবাদকারীদের দাবি

নভি সাদে দুর্ঘটনাকে কেন্দ্র করে সার্বিয়াবাসী রাস্তায় নামলেও, তাঁদের ক্ষোভের বীজ বপন হয়েছিল অনেক আগেই। সার্বিয়ার নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা ও সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ ক্ষোভ তৈরি করেছিল জনসাধারণের মধ্যে। তাই এই আন্দোলন থেকে দ্রুত ও স্বচ্ছ নির্বাচনের দাবিও তোলেন প্রতিবাদকারীরা। যাতে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে রাজনৈতিক পরিবর্তন হয়। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং নাগরিক অধিকার রক্ষার বিষয়েও প্রতিবাদকারীরা সোচ্চার হয়েছেন। বাংলাদেশ-নেপালের মতো এখানেও ছাত্র-যুবরা আন্দোলনের সামনের সারিতে রয়েছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, শিক্ষাব্যবস্থার সংস্কার, সুলভ শিক্ষা এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষাকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলছেন।

সার্বিয়ায় বিক্ষোভ (ছবিসূত্র: এক্স হ্যান্ডেল)

পুলিশের ভূমিকা

শান্তিপূর্ণ আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড, নির্বিচারে গ্রেপ্তার— আন্দোলনকারীদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। সার্বিয়ায় আন্দোলনের বিভিন্ন পর্যায়ে প্রায় ৬০-৪০০ জন প্রতিবাদকারী গ্রেফতার হয়েছেন— ২০২৫-এর মার্চ মাসে দুর্নীতি বিরোধী র‍্যালি থেকে ২২কে জন গ্রেফতার করা হয়। ২০২৫-এর জুন মাসে যখন রাজপথ ব্লক করা হয়েছিল, তখন পুলিশ ৭৭ জন প্রতিবাদকারীকে আটক করে। এছাড়া ২০২৫-এর জুলাইতে লাগাতার আন্দোলনের সময় এক রাতে অন্তত ৭৯ জন গ্রেফতার হয়েছিলেন। আন্দোলনকারীদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে এভাবে ভিন্নমত দমন করা যায় না। তাঁদের দাবি, পুলিশি দমনপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই ঘটনায় দায়ী কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।