কেন আখলাক হত্যার মামলা প্রত্যাহার চায় যোগী সরকার?

Akhlaq lynching case: যোগী প্রশাসন বলছে, গ্রামে সামাজিক শান্তি ফিরিয়ে আনার জন্য মামলাটি প্রত্যাহার জরুরি। সমালোচকদের মতে, এই যুক্তি বিপজ্জনক কারণ এটি ভবিষ্যতের হামলাকারীদের কাছে ভুল বার্তা ছড়াবে।

Tanvia Barua
৫ মিনিট
কেন আখলাক হত্যার মামলা প্রত্যাহার চায় যোগী সরকার?

উত্তর প্রদেশের দাদরি। সালটা ২০১৫। ফ্রিজে গো-মাংস রয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয়রা ঢুকে পড়ে বিসাহরা গ্রামের এক সাধারণ গৃহস্থ বাড়িতে। সেই রাতে গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয় ৫০ বছর বয়সি মোহাম্মদ আখলাককে। তাঁর ছেলে দানিশও গুরুতর আহত হন। মবলিঞ্চিং শব্দটির জাতীয় পরিচিতি তৈরি হয় এই হত্যাকাণ্ড ঘিরেই। তারপর গো-রক্ষার নামে গোবলয়ে মানুষ মারা বেড়েছে পাল্লা দিয়ে। সেই আখলাক হত্যার প্রায় এক দশক পর এখন নতুন বিতর্ক, এই ভয়াবহ মামলার বিচার শেষ পর্যন্ত থেমে যাবে?

অভিযুক্তদের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা প্রত্যাহারের অনুমতি চেয়ে গ্রেটার নয়ডার একটি আদালতে আবেদন করেছে উত্তর প্রদেশ সরকার। সরকারি আবেদনে যুক্তি দেওয়া হয়েছে— সাক্ষ্যে অসঙ্গতি, অস্ত্র উদ্ধার না হওয়া এবং সামাজিক সম্প্রীতি পুনরুদ্ধার। কিন্তু প্রশ্ন উঠছে, আখলাক কি ন্যায়বিচার পেলেন? এই সিদ্ধান্তে আখলাক পরিবারের নিরাপত্তা লঙ্ঘিত হবে না?

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা। স্থানীয় এক মন্দির থেকে ঘোষণা করা হয়,

“গো-হত্যা হয়েছে, গো-মাংস খাওয়া হয়েছে।”

ঘোষণার পরই লাঠি, লোহার রড, তলোয়ার ও পিস্তল হাতে একদল মানুষ হানা দেয় মোহাম্মদ আখলাকের বাড়িতে। পরিবারের বয়ান অনুযায়ী, হামলাকারীরা আখলাক ও তাঁর ছেলে দানিশকে টেনে বারান্দায় নিয়ে এসে গো-মাংস খাওয়া ও গরু জবাইয়ের অভিযোগে মারধর শুরু করে। মারধরের ফলে আখলাক ঘটনাস্থলেই মারা যান। দানিশ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ফ্রিজে রাখা মাংসকে গরুর মাংস বলে দাবি করে হামলাকারীরা। যদিও, আখলাক পরিবার জানিয়েছিল সেটি ছিল খাসির মাংস।

ঘটনা প্রকাশ্যে আসতেই সারাদেশে তীব্র ক্ষোভ দেখা দেয়। কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্ব সমালোচনার মুখে পড়ে। বিজেপির কয়েকজন নেতা মন্তব্য করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিলেন। কেউ বলেছিলেন, “এটা দুর্ঘটনা”। আবার কেউ বলেছিলেন, “গো-মাংস খাওয়া গ্রহণযোগ্য নয়”। এই নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়, বাধ্য হয়ে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের ডিসেম্বরে প্রথম চার্জশিট দাখিল করে পুলিশ। তাতে ১৫ জনের নাম ছিল; এর মধ্যে এক নাবালক এবং এক স্থানীয় বিজেপি নেতার ছেলের নামও ছিল। পরে অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯।

২০১৬ সালে অভিযুক্ত রবিন সিসোদিয়া জেলে অসুস্থ হয়ে মারা গেলে পরিস্থিতি আরও জটিল হয়। গ্রামে তাঁকে 'শহিদ' ঘোষণা করায়, এতে আরও উত্তেজনা ছড়ায়। তাঁর মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো হয়। সরকারের ক্ষতিপূরণের আশ্বাসের পর দাহ সম্পন্ন হয়। মামলার বিচার শুরু হয় ২০২১ সালে। কিন্তু নিয়মিত শুনানি, সাক্ষীর নিরাপত্তা, রাজনৈতিক চাপ এই সব মিলিয়ে বিচারপ্রক্রিয়া ধীর ও জটিল হয়ে ওঠে।

কেন মামলা প্রত্যাহারের আবেদন? সরকারের যুক্তি কী? উত্তর প্রদেশ সরকারের নতুন আবেদনে বেশ কয়েকটি কারণ দেখানো হয়েছে। সরকার বলছে, আখলাকের স্ত্রী ইকরামন ১০ জন অভিযুক্তর নাম বলেছেন। অন্যদিকে মেয়ে সাইস্তা বলেছেন ১৬ জন এবং ছেলে দানিশ বলেছেন ১৯ জন। সাক্ষ্যে অভিযুক্তের সংখ্যা পরিবর্তিত হয়েছে, এটিকেই অসঙ্গতি হিসেবে দেখাচ্ছে রাজ্য। তবে আখলাকের পরিবারের আইনজীবী মোহাম্মদ ইউসুফ সাইফি অবশ্য এটিকে অযৌক্তিক বলেছেন। তাঁর কথায়, একটি উত্তেজনাপূর্ণ রাতে প্রত্যেকে সব হামলাকারীকে দেখবে, এমনটা আশা করা যায় না; আসল প্রশ্ন হলো ঘটনাটির প্রমাণ পাওয়া যাচ্ছে কিনা।

অভিযোগে পিস্তল ও তলোয়ারের কথা থাকলেও পুলিশ বলেছে, কেবল পাঁচটি লাঠি, লোহার রড এবং ইট উদ্ধার হয়েছে। তলোয়ার-পিস্তল পাওয়া যায়নি। এটি মামলার পক্ষে ‘দুর্বলতা’ বলে দাবি করছে সরকার। যোগী প্রশাসন বলছে, গ্রামে সামাজিক শান্তি ফিরিয়ে আনার জন্য মামলাটি প্রত্যাহার জরুরি। সমালোচকদের মতে, এই যুক্তি বিপজ্জনক কারণ এটি ভবিষ্যতের হামলাকারীদের কাছে ভুল বার্তা ছড়াবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ভুল করে' ব্রাহ্মণ কিশোরকেই খুন! হাত কামড়াচ্ছে হরিয়ানার গোরক্ষক দল

cow vigilante: স্বঘোষিত গোরক্ষকদের শিকার এবার বছর উনিশের এক কিশোর। হরিয়ানার ফরিদাবাদে গত ২৩ অগস্ট ঘটেছে এই ঘটনা।

আখলাক পরিবার শুরু থেকেই গো-মাংস রাখার অভিযোগ অস্বীকার করে আসছে। প্রথম ময়নাতদন্তে স্থানীয় পশুচিকিৎসক বলেছিলেন, ওই ফ্রিজে সেদিন খাসির মাংস ছিল। পরে ফরেনসিক রিপোর্টে পশুচিকিৎসকের দাবি উড়িয়ে গো-মাংস তত্ত্বকেই স্বীকৃতি দেওয়া হয়। এই দু'রকম রিপোর্টের জন্য আখলাক পরিবারের বিরুদ্ধেও গো-হত্যা নিষেধাজ্ঞা আইনে মামলা করা হয়। তবে পরিবারের আইনজীবীর অভিযোগ, চাপ তৈরি করার জন্যই এই মামলা করা হয়েছে।

আখলাকের ঘটনাই প্রথম এবং শেষ ঘটনা নয়। ভারতজুড়ে গত একদশকে গো-রক্ষার নামে সহিংসতা বেড়ছে। প্রাণ গিয়েছে বহু নির্বিবাদী মানুষের। আখলাক হত্যার পর থেকে গো-রক্ষা বাহিনীর টহল, সন্দেহের ভিত্তিতে হামলা, মাংস নিয়ে যাওয়ার অভিযোগে মারধর— এসব ঘটনার সংখ্যা বেড়েছে উদ্বেগজনকভাবে।

২৭ অগাস্ট ২০২৪-এর ঘটনা এক্ষেত্রে উল্লেখ করতেই হয়। হরিয়ানার চরখি দাদরির বাধরা এলাকায় গো-রক্ষক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছিল। নিহত সাবির মালিক (২৪) দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি স্থানীয় একটি বস্তিতে থাকতেন এবং সাফাজকর্মীর কাজ করতেন। এই দিন গো-রক্ষার কাজে জড়িত কয়েকজন একটি পাত্রে মাংসের টুকরো দেখে সেটিকে গো-মাংস সন্দেহ করেন। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই সাবিরকে ধরে নিয়ে পাশের বাসস্ট্যান্ডে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ৩১ অগাস্ট মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে সাবিরকে একদল ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করলেও এটিকে ‘গণপিটুনি’ বলতে নারাজ তিনি।

নাসিকেও একই অভিযোগ। মহারাষ্ট্রের নাসিকের ইগতপুরীতে ২৮ অগাস্ট একটি ট্রেনে গো-মাংস বহনের সন্দেহে ৭০ বছরের এক মুসলিম ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে।

চরখি দাদরির বাধরা বাসস্ট্যান্ডের পাশের মুসলিম বস্তিতে গো-মাংস খাওয়া হয়, এমন সন্দেহে গো-রক্ষকরা ২৭ অগাস্ট ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আবারও একটি পাত্রে থাকা মাংস দেখিয়ে তারা শবরুদ্দিন নামে এক ব্যক্তিকে ধরে ক্যামেরার সামনে স্বীকারোক্তি আদায় করে। নিহতের পরিজন সাজাউদ্দিন সর্দারের অভিযোগ, ওইদিন সাবিরকে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে চার-পাঁচজন যুবক লাঠিপেটা করে। পরে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। ওই রাতে ভান্ডওয়া গ্রামের কাছে তাঁর মৃতদেহ পাওয়া যায়।

৪ নভেম্বর ২০২২, ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় গো-মাংস বহনের অভিযোগে দুই দলিত যুবককে অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা থানায় নিয়ে আসে। এর পরদিনই গণপিটুনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। নরসিং রোহিদাস ও রামনিবাস মেহর নামে ওই দুই ব্যক্তিকে আহত অবস্থায় থানায় নিয়ে আসে প্রায় পঞ্চাশজনের একটি দল। অভিযোগ ছিল, তাঁরা বস্তায় ভরে মাংস নিয়ে যাচ্ছিলেন। সরকারি পরীক্ষায় তা গো-মাংস বলেই নিশ্চিত হয়। ওই রাজ্যে গো-মাংস নিষিদ্ধ। কিন্তু ওই দু’জন ব্যক্তিই দলিত সম্প্রদায়ভুক্ত এবং তাঁরা চামড়া প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত। পুলিশ জানায়, রেললাইনে কাটা পড়া একটি বাছুরের চামড়া কাজে লাগানোর জন্য তাঁরা বস্তায় করে তা নিয়ে যাচ্ছিলেন। মৃত গরু বা বাছুর সংগ্রহ করা তাঁদের কাজের অংশ।

প্রশ্ন ওঠে, পুলিশের ভূমিকা নিয়ে। দলিত সংগঠনগুলোর অভিযোগ, অর্ধনগ্ন অবস্থায় দুই ব্যক্তিকে থানায় নিয়ে আসা এত বড় ভিড়কে সেদিনই কেন আটক করা গেল না? সংঘবদ্ধ হামলার ঘটনায় কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি সরকার বহুবার দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায় না।

তথ্য বলছে, গত কয়েক বছরে গো-মাংস ভক্ষণ বা গরু পরিবহণের অভিযোগে অন্তত ৫০ জনের বেশি মানুষ গণপিটুনিতে নিহত হয়েছেন, বিপুল সংখ্যক আহত। উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের বিভিন্ন জেলায় হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত তথাকথিত ‘গো-রক্ষা বাহিনী’ সড়ক, মহাসড়ক, ট্রাকস্ট্যান্ড ও রেলস্টেশনে রাতভর টহল দেয়। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘অ্যাকলেড’-এর তথ্য অনুযায়ী, গো-মাংস-সম্পর্কিত সহিংসতার সর্বাধিক শিকার মুসলিমরা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, দলিতদেরও ক্রমশ নিশানা করছে এই গোষ্ঠীগুলি।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৭ সালের জুন মাসে মন্তব্য করেছিলেন, গো-রক্ষার নামে মানুষ হত্যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তবে তাঁর এই বক্তব্য প্রকাশের মাত্র ঘণ্টাখানেক পরেই গো-মাংস বহনের অভিযোগে এক মুসলিম নাগরিককে জনতা পিটিয়ে হত্যা করে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে উত্তেজিত জনতার হামলার একাধিক ঘটনা ঘটেছে। এমনকি কোথাও দুই ভিন্ন ধর্মাবলম্বী দম্পতিকেও বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, সামাজিক রীতি বা মূল্যবোধ রক্ষার নামে হামলা উদ্বেগ বাড়াচ্ছে। ইতিহাসবিদের মতে, একটি গোষ্ঠী সচেতনভাবেই আইনের বিরুদ্ধে গিয়ে নিজেদের বিশ্বাসকে সঠিক মনে করছে। তাঁদের আচরণের জন্য দায়ী প্রশাসনের নীরবতা অথবা প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন। যাঁরা নিজেদের ‘রক্ষাকর্তা’ দাবি করে রাস্তায় নেমেছেন, তাঁদের আচরণ নিয়ন্ত্রণ করবে কে? এই গোষ্ঠীগুলিকে থামানোর দায়িত্ব আসলে কার? প্রশ্ন উঠছে, আখলাকের মামলা প্রত্যাহারের উদ্যোগ কি আসলে আরও এক দৃষ্টান্ত স্থাপন?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?