বনতারা-য় বন্যপ্রাণ নিয়ে অবৈধ ব্যবসা! যে মারাত্মক অভিযোগ উঠছে আম্বানিদের বিরুদ্ধে

vantara Jamnagar: প্রশ্ন উঠছে, প্রত্যন্ত, অতি-উন্নত, দূষিত এবং অনুপযুক্ত প্রকৃতির জামনগরে কেনই বা বন্যপ্রাণ সংরক্ষণের ব্যবস্থা করা হলো?

inscript
২ মিনিট
বনতারা-য় বন্যপ্রাণ নিয়ে অবৈধ ব্যবসা! যে মারাত্মক অভিযোগ উঠছে আম্বানিদের বিরুদ্ধে

বনতারা। আম্বানি পরিবারের আরেক কীর্তি। সহজ করে বলতে গেলে, গুজরাতের জামনগরে অবস্থিত এই বনতারা-তে বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণের বন্দোবস্ত করা হয়েছে। সদ্য উদ্বোধন হয়েছে বনতারার, তাও আমার নরেন্দ্র মোদির হাতে! সপ্তাহ গড়াতে না গড়াতেই দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী সুরক্ষা ফোরাম জামনগরের বনতারা প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে বেশ কয়েকটি বন্য প্রাণী রপ্তানির তদন্ত করার জন্য সে দেশের পরিবেশ মন্ত্রককে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে।

গভীরে যাওয়ার আগে বনতারার প্রেক্ষাপট সামান্য জানা প্রয়োজন। আম্বানি পরিবারের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন বনতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৪ মার্চ উদ্বোধন করেছিলেন। বিশালাকার বনতারা আসলে প্রাণী উদ্ধার কেন্দ্র, গুহা, সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। গুজরাতের জামনগরে রিলায়েন্স জামনগর শোধনাগার কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এই ৩,৫০০ একরের বেশি অভয়ারণ্যে প্রাণী কল্যাণ এবং সংরক্ষণ বিষয়ে কাজ করা হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ডের পরিচালক অনন্ত আম্বানির মস্তিষ্কপ্রসূত এই বনতারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরও ১০০ চিতা আসছে ভারতে! কেন এই চিতা আনার হিড়িক পড়ল দেশে?

Cheetah: নামিবিয়া থেকে ভারতে যে চিতা পাঠানো হলো তা প্রথম আন্তঃমহাদেশীয় স্থানান্তর।

বনতারার ওয়েবসাইট অনুযায়ী, এটি নাকি ২০০ টিরও বেশি হাতি এবং হাজার হাজার অন্যান্য প্রাণী, সরীসৃপ এবং পাখি, গণ্ডার, চিতাবাঘ এবং কুমির সহ অন্য প্রাণীদের অনিরাপদ পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। আইসিইউ, এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, আল্ট্রাসাউন্ড এবং এন্ডোস্কোপি ইউনিট সহ আধুনিক পশুচিকিৎসা প্রযুক্তিতে সুবিধা রয়েছে। ভারতের বহু প্রাণী অধিকার গোষ্ঠীরা অবশ্য বন্যপ্রাণীদের বেসরকারিকরণের বিষয়ে সংশয় প্রকাশ করেছে। প্রশ্ন উঠছে, প্রত্যন্ত, অতি-উন্নত, দূষিত এবং অনুপযুক্ত প্রকৃতির জামনগরে কেনই বা বন্যপ্রাণ সংরক্ষণের ব্যবস্থা করা হলো? জামনগর অত্যন্ত উষ্ণ, আর্দ্র অঞ্চল। এখানে বন্যপ্রাণীদের রাখার মতো উপযুক্ত আবহাওয়া নেই। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার জামনগর রিফাইনারি থেকে সামান্য দূরে কেন এই অভয়ারণ্য তৈরি করল আম্বানিরা?

WAPFSA বা ওয়াইল্ডলাইফ অ্যানিমাল প্রোটেকশন ফোরাম অফ সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ৩০টি সংস্থার একটি জোট যারা বন্য প্রাণীদের সুরক্ষা এবং তাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মতো বিষয়ে সরকারের সঙ্গে মিলে কাজ করে। গত ৬ মার্চ দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রী ডিওন জর্জের কাছে একটি চিঠি লিখে WAPFSA বলেছে, প্রচুর পরিমাণে বন্য প্রাণীর বিভিন্ন জীবন্ত প্রজাতি যেগুলি বনতারায় আমদানি করা হচ্ছে, সেই বিষয়ে CITES একটি বৈধ উদ্বেগের প্রসঙ্গ উত্থাপিত করেছে। CITES হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জারড স্পেসিস। অর্থাৎ এটি বিপন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুড়ে খাক জঙ্গল, মরছে বন্যপ্রাণী! কী কারণে ছারখার হিমাচল প্রদেশের প্রকৃতি?

সরকারের দেওয়া তথ্যই বলছে, এপ্রিল ১ থেকে জুন ৩০-এর মধ্যে ২,৭৬৩টি দাবানলের ঘটনা ঘটেছে। বা প্রত্যেকদিন ৩১টি করে দাবানল।

WAPFSA পরিবেশ মন্ত্রককে বলেছে, সচিবালয় ভারতে জীবিত প্রাণী আমদানির তথ্য পেয়েছে, যার মধ্যে গুরুতর বিপন্ন প্রজাতির প্রাণী রয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে, গ্রিনস জুলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বনতারার প্রতিনিধিরা CITES সচিবালয়ের কর্মকর্তাদের বুঝিয়েছিলেন যে সাম্প্রতিক বছরগুলিতে, কেন্দ্র ভারতের বাইরে কঠিন পরিস্থিতি থেকে প্রাণীদের উদ্ধার করেছে এবং বিভিন্ন দেশ থেকে ভারতে আমদানি করেছে।

প্রশ্ন উঠছে, এই লেনদেন আদৌ বৈধ উপায়ে হয়েছে তো? চিঠিটিতে বিশেষভাবে চিতাবাঘ, চিতা, বাঘ এবং সিংহ দক্ষিণ আফ্রিকা থেকে বনতারায় রফতানি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। WAPFSA-র উদ্বেগ, দক্ষিণ আফ্রিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে পশু ভারতে নিয়ে এসে তাদের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে এবং হচ্ছেও! তাহলে, আম্বানিদের দুর্নীতিতে বন্যপ্রাণ তবে সাম্প্রতিকতম সংযোজন? কেন প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জামনগরে, আম্বানিদের নিজস্ব জায়গাতে বন্যপ্রাণীদের আমদানি করা হচ্ছে? বন্যপ্রাণদের নিয়ে ব্যবসার এমন সাংঘাতিক অভিযোগ থেকেও কি নিরাপদ দূরত্বেই থেকে যাবেন আম্বানিরা?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর: সর্বোচ্চ আদালতের ভূমিকা নিয়েও কথা হোক

SIR controversy: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন একের পর এক অভিযোগ উঠছে, তখন সুপ্রিম কোর্টের নিষ্ক্রিয়তা নিয়েও কি প্রশ্ন উঠবে না? ফর্ম ৬, ভোটার তালিকা থেকে বাদ এবং ট্রাইবুনালে দীর্ঘসূত্রিতার মতো ঘটনায় সর্বোচ্চ আদালত কি তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে?

নেহা বোরার সভার পরেই যাদবপুরে কমিটি ভাঙল! রাজনৈতিক অনুষ্ঠান ঘিরে কেন তুঙ্গে বিতর্ক?

Neha Bora Jadavpur University: আয়োজক ছাত্র সংগঠন আইসার যাদবপুর ইউনিট দাবি করেছে যে তারা যথাযথ নিয়ম মেনে ২০ সেপ্টেম্বরই আবেদনপত্র জমা দিয়েছিল এবং ২৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কমিটি থেকে অনুষ্ঠানটির অনুমোদনও পেয়েছিল। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত দাবি করেন, এই ধরনের কোনো ফাইল বা অনুমতির চিঠি তাঁর দপ্তরে পৌঁছয়নি।

এসআইআর ফর্ম ৭ বিতর্ক, ৩০ জন মুসলিম ভোটারের নাম বাদের অভিযোগে এফআইআর

SIR Form 7 Controversy: হায়দরাবাদে এসআইআর-এ ফর্ম ৭ নিয়ে বিতর্ক। ৩০ জন মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করার অভিযোগে বিজেপির এক বুথ এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। নির্বাচন আধিকারিকদের যাচাইয়ে ওই ভোটারদের ঠিকানায় থাকার প্রমাণ মেলে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বামের যে ভোট রামে গিয়েছে, তার অধিকাংশই ফেরানো যাবে বলে মনে করি: দীপ্সিতা

Dipsita Dhar Interview: ৮০ শতাংশ মানুষ মমতার বিরুদ্ধে ক্রোধ এবং ঘৃণায় বিজেপিকে ভোট দিয়েছিলেন। বাকি ২০ শতাংশ দিয়েছিলেন ‘হিন্দুত্বের’ কারণে। সিপিএমের নেত্রী মনে করেন, সেই ৮০ শতাংশ মানুষকে বুঝিয়ে ফেরানো সম্ভব।

স্কুল বন্ধ, রাস্তায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ: ফ্রান্সে ছাত্র আন্দোলনের নেপথ্যে কী?

France Student Protests 2026: কেন উত্তাল ফ্রান্স? হাজার হাজার পড়ুয়া কেন স্কুল ছেড়ে রাজপথে? পুলিশের সঙ্গে সংঘর্ষে কেন বাড়ছে উত্তেজনা?

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আট ঘণ্টা ধরে আকাশবাণী ভবনে বিরোধীদের অবস্থান

Gyanesh Kumar Resignation Demand: জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বন্ধের দাবিতে দিল্লিতে বিক্ষোভে নামে ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের দফতরের দিকে বিরোধী সাংসদদের মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড টপকে আকাশবাণী ভবনে পৌঁছন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ নেতারা। অখিলেশ যাদব, ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতাকে আটক করা হয়।

অভিজিৎ, সৌরভ, আশুতোষ গ্রেফতার হলেই থেমে যাবে আন্দোলন?

Possible detention of cockroaches:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে.পি. বসু মেমোরিয়াল হলে, বাম ছাত্রসংগঠনগুলির ‘জেন-জি আন্দোলন’ কনভেনশনে উপস্থিত হলেন, আইসা-র নেহা বোরা ও এসএফআই-এর সৃজন ভট্টাচার্য। তাঁদের দাবি, এসআইআর প্রত্যাহার, এনইপি বাতিল, জ্ঞানেশ কুমারের পদত্যাগ। অন্যদিকে ঘনাচ্ছে অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির আশঙ্কা। এরই মাঝে, ১০ অক্টোবর বড় সমাবেশের ডাক দিয়েছেন অভিজিৎ দীপকে। নেতৃত্বহীন জনগণ কি চালিয়ে যেতে পারবে আন্দোলন?

নন্দীগ্রামে প্রতীকহীন তৃণমূল, রেজিনগরে গ্রেফতার হুমায়ুন: কেমন হচ্ছে উপনির্বাচন?

Nandigram Rejinagar by - election 2026: নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রে ১৮,৮৯৫টি ভোটার আপিল হয়েছে, নিষ্পত্তি হয়েছে মাত্র ৯০টিতে। অযোগ্য ভোটার হিসাবে ঘোষিতদের, ৯৪-৯৫ শতাংশ মুসলিম। নন্দীগ্রামে তৃণমূলের নিজের প্রতীক নেই, কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রেজিনগরে, ভোট চলাকালীন, হুমায়ুন কবীর গ্রেফতার হয়েছেন। উপনির্বাচনের ফল জানা যাবে, ৯ অক্টোবর।