তৃণমূল ছাড়ছেন দেবাংশু? হঠাৎ জল্পনার আড়ালে অন‍্য কোনও ইঙ্গিত?

Debangshu Bhattacharya: দল ছাড়ছেন দেবাংশু? আচমকা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়ছেন সোশ্যাল মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় এই মুখ?

Ramen Das
৩ মিনিট
তৃণমূল ছাড়ছেন দেবাংশু? হঠাৎ জল্পনার আড়ালে অন‍্য কোনও ইঙ্গিত?

ফের ভাঙছে তৃণমূল! আবারও সাড়া ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্দরের বিতর্ক! শীতলতার নভেম্বর-শেষে ফের এই প্রশ্নেই উত্তাল হলো বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। এবার জল্পনা বাড়ালেন তৃণমূলের অন্যতম যুব নেতা, মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

কী করেছেন তিনি? কেন শুরু হলো জল্পনা?

একটি ফেসবুক আপডেট ঘিরে শুরু হয় জল্পনা। দেবাংশু জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছাড়ছেন তিনি। ''লেফট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'', ওই যুবনেতার এই পোস্টের পরেই উত্তাল হয় পরিস্থিতি। হঠাৎ এই পরিচিত মুখের দল ছাড়ার সোশ্যাল নির্দেশের পরেই বিতর্ক তৈরি হয়। তাহলে কি দল ছাড়ছেন দেবাংশু? আচমকা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়ছেন সোশ্যাল মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় এই মুখ!

যদিও খানিকক্ষণ পরেই ওই পোস্ট ডিলিট করেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ সমাজমাধ্যমে জানান, 'অতিরিক্ত জল্পনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।' যদিও এরপরেও থামেনি জল্পনা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাই কোর্টের সঙ্গে সংঘাতে জয় মমতারই! 'দুয়ারে রেশন' যেভাবে ছিনিয়ে নিল রাজ‍্য

Duare Ration: যতদিন না এই মামলার চূড়ান্ত নির্দেশ আসছে, ততদিন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বহাল থাকবে।

কারণ, প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। রাজনৈতিক মহলের মতে, এই মান-অভিমানের পালার নেপথ্যে রয়েছে কমিটি বিতর্ক। প্রকাশ্যে এসেছে একটি সিদ্ধান্তের খবর। যেখানে দেখা যাচ্ছে, বুধবার যুব তৃণমূলের তরফে ৪৭ জনের রাজ্য কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে সভানেত্রী হিসেবে ফের রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। চার জন সহ-সভাপতি হয়েছেন, তাঁরা হলেন, অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী, স্বর্ণকমল সাহার ছেলে অর্পণ সাহা, শুভঙ্কর সিংহ, সুশান্ত মাহাতো। সাধারণ সম্পাদক হয়েছেন ১৭ জন। ৮ জন হয়েছেন একজিকিউটিভ কমিটির সদস্য। এই দীর্ঘ তালিকার কোথাও নাম নেই দেবাংশু ভট্টাচার্যর। আর এখানেই উঠেছে প্রশ্ন। মাত্র দু'বছরেই মোহভঙ্গ! যুব তৃণমূল থেকে ব্রাত্য একদা অভিষেকের কাছের লোক? যদিও এই বিষয়ে মুখ খোলেননি দেবাংশু। উপরন্তু সেই ফেসবুক পোস্ট বা আপডেট ডিলিট করেছেন এই নেতা। এরপরেই দলের হয়ে সওয়াল করছেন এমন এক বিতর্কসভার বক্তব্য সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

দলবদলের ইঙ্গিত?

এই পোস্টের পরেই শুরু হয়েছে ফের দলবদলের প্রসঙ্গ। আবার কি ভাঙছে তৃণমূল? যদি এই প্রশ্নের আবহে জল্পনা ওড়াচ্ছে তৃণমূল।

দেবাংশুর সুদিন কি আগত?

এই জল্পনা এবং একাধিক বিতর্কের মধ্যেও উঠে এসেছে অন্য সম্ভাবনাও। তৃণমূলের একটি অংশের তরফে ইনস্ক্রিপ্ট-এর কাছে দাবি করা হয়েছে যে, যুব তৃণমূল নয় এবার মূল তৃণমূলের আরও বড় কোনও পদে উঠে আসতে পারে দেবাংশুর নাম। অর্থাৎ, দলের একাধিক সাধারণ সম্পাদকের মধ্যে, মুখপাত্রের মধ্যে তিনি অন্যতম থাকলেও আরও কোনও ভালো পদে দেখা যেতে পারে তাঁকে। কারণ হিসেবে ওই অংশের দাবি, তিনি ২০১৯-এর আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে দিনের দিনের দিন ভালো বক্তা হিসেবে উঠে এসেছেন তিনি। ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের হয়ে উঠেছেন এই তরুণ নেতা। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে এবং দলের এই পরিস্থিতিতে হুগলির ছেলে দেবাংশুকে সরিয়ে দেওয়ার ভুল করবেন না নেতৃত্ব, দাবি অংশেরই।

যদিও বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই দলের অবস্থান এবং দলে বেনোজলের প্রভাব নিয়ে মুখ খোলেন তিনি। আবার দলত্যাগী একাধিক নেতাকে দলে ফেরানো প্রসঙ্গে শুয়ে থাকার বিষয়েও বিতর্ক বাড়ান এই নেতা। এই তরুণ তুর্কির খেলা হবে স্লোগান, নির্বাচনের আগের কবিতা দলের তরফে গান তৈরি করার কথাও বারবার বাড়িয়েছে উত্তাপ। ২০১৯ থেকে ২০২২। দেবাংশু তৃণমূল-সমাজে হয়ে উঠেছেন অনন্য, পরিচিত মুখ। যদিও একাধিক যুব তৃণমূল নেতা বা দলের একটা অংশের মধ্যে জনপ্রিয় নন দেবাংশু। অনেকের কাছেই খুব একটা ভালো হয়ে উঠতে পারেননি তিনি। সূত্রের খবর, দেবাংশহর অতি জনপ্রিয় হয়ে ওঠা। কম সময়ের মধ্যে পরিচিতি খুব একটা ভালো চোখে নেননি অনেকেই। এই কোন্দলের কথাও শোনা যায় বারবার।

যদিও তাঁকে নিয়ে বিতর্ক বাড়লেই তরুণ দেবাংশু ডিলিট-পথেই হাঁটতে থাকেন বারবার। সম্প্রতি, পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বিড়ম্বনার মধ্যেই মুখ খোলেন এই নেতা। সেই মন্তব্যেও হয় বিতর্ক। এবার ফের! একটি পোস্ট বাড়িয়ে দিল জল্পনা। কী হবে, ভালো না মন্দ! এই বিষয়ে প্রশ্ন উঠলেও দেবাংশু যে শীতকালেও রাজনৈতিক উত্তাপ বাড়ালেন, এই বিষয়ে দ্বিমত নেই করছেন না কেউই।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।