কাজ হাসিল হবে ঘরে বসেই, জানেন কীভাবে ইন্টারনেট ছাড়াও করা যাবে প্যান আধার লিংক?

Pan Aadhar link : আপাতত ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার, জানেন কেন এত তাড়াহুড়ো করেই করতে হচ্ছে প্যান আধার লিংক?

inscript
২ মিনিট
কাজ হাসিল হবে ঘরে বসেই, জানেন কীভাবে ইন্টারনেট ছাড়াও করা যাবে প্যান আধার লিংক?

আর মাত্র দিন তিনেক, তার মধ্যেই করিয়ে নিতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক, অন্যথায় অজস্র সরকারি এবং বেসরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে আপনিও। শুধু তাই নয়, পাশাপাশি নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, এর জেরে জরিমানা হতে পারে ১০,০০০ টাকাও। যদিও ইতিমধ্যে এই নিয়মগুলো নিয়ে জোর তরজা শুরু হয়ে গিয়েছে। গত বছর মার্চ মাসেই ছিল চূড়ান্ত সময়সীমা, কিন্তু সরকার বাধ্য হয় সেই সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিতে। অর্থাৎ ৩১ মার্চ, ২০২৪। দেখতে দেখতে সেই সময়ও শেষের পথে, এবার কার্যত দেওয়ালে পিঠ ঠেকেছে আমআদমির।

লিংক করানোর জন্য এখন অনলাইনেই আবেদন করা যাচ্ছে, মাথা পিছু খরচ হচ্ছে ১০০০ টাকা করে। এই টাকার অঙ্কটা গত বছর জুলাই মাসের আগে পর্যন্ত ছিল ৫০০ টাকা, তার পর থেকে বেড়ে হয়েছিল ১০০০। যদিও এই টাকার অঙ্ক নিয়েও বর্তমানে প্রতিবাদ তুঙ্গে। তবে এই সব কিছুর মধ্যেই চলছে লিংক করার কাজও। টাকা খোয়া যাওয়ার ভয় জিনিসটা এমনই যে মানুষও বাধ্য হচ্ছে নিয়ম মানতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Pan Aadhar link: শেষ তারিখ ৩১ মার্চ, যে তথ্যগুলি আপনাকে জানতেই হবে

Link between PAN Card and Aadhar Card : মার্চের ৩১ তারিখের মধ্যেই এই কাজ শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার, অন্যথায় জরিমানা হতে পারে ১০০০ টাকা

আর্থিক লেনদেন এবং কর ফাঁকি দেওয়া আটকাতে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে ভারতীয় নাগরিকদের উদ্দ্যেশে জারি করা হয়েছে এই নিয়ম। নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান এবং আধার কার্ড লিংক করানো না হলে সেটি নিষ্ক্রিয় হতে যেতে পারে। এর জেরে জরিমানার ভয় তো আছেই, তার সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত কাজও ব্যাহত হয় যাবে বলে জানানো হয়েছে।

এই ধরনের সরকারি কাজ শুনলেই মানুষের মধ্যে ফের লাইন দেওয়ার ভয় কাজ করে, তবে প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করানোর ক্ষেত্রে সেই ঝক্কি নেই। ঘরে বসে অনলাইনেই করে নেওয়া যাচ্ছে এই আবেদন। ইনকাম ট্যাক্স বিভাগের ইনকাম e-filing পোর্টাল অর্থাৎ incometaxindiaefilling.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম জমা করা যাচ্ছে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর পাঁচ থেকে সাত দিন সময় লাগছে লিংক পদ্ধতি সম্পন্ন হতে। কিন্তু জানেন কি যদি ইন্টারনেট না থাকে তাহলেও এখন থেকে আর যেতে হবে না সাইবার ক্যাফেগুলোয়। ইন্টারনেট ছাড়াও ঘরে বসেই লিংক করানো যাবে আধার এবং প্যান কার্ডের। এখন যে কোনও মোবাইল থেকে SMS এর মাধ্যমেও লিংক করা যাচ্ছে Pan-Aadhaar। আসুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

SMS এর মাধ্যমে প্যান এবং আধার কার্ড লিংক করানোর জন্য আপনাকে আপনার মোবাইলের SMS-এ গিয়ে UIDPIN লিখতে হবে। তারপর লিখতে হবে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি। তার ঠিক পরে দিতে হবে প্যান নম্বর। এবার এই সম্পূর্ণ এসএমএসটি 567678 বা 56161 নম্বরে পাঠিয়ে দিতে হবে। এসএমএসটি হল এই রূপ - UIDPIN<১২ সংখ্যার আধার নম্বর<১০ সংখ্যার প্যান নম্বর>। যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করা হয়ে যায়, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি মেসেজ আসবে, যেখানে লেখা থাকবে আপনার আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।