চেক তো লেখেন হামেশাই, জানেন টাকার অঙ্ক লেখার পর ‘Only’ লেখা হয় কেন?

Knowledge story about Bank cheque : চেকে টাকার অঙ্ক লেখার পর Only শব্দ লেখা বাধ্যতামূলক কেন? না জানলে বিপদে পড়তে পারেন আপনিও

Kankana Mukherjee
২ মিনিট
চেক তো লেখেন হামেশাই, জানেন টাকার অঙ্ক লেখার পর ‘Only’ লেখা হয় কেন?

মহাপুরুষরা যতোই টাকার সঙ্গে মাটির তুলনা করুক না কেন, আজকের সময়ে দাঁড়িয়ে টাকা ছাড়া এক পাও চলা দায়। তবে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে এই টাকা লেনদেনের প্রথাতেও এসেছে বদল। আজকাল নগদ অর্থের বদলে চেক অথবা অনলাইন পেমেন্টের ওপর বেশি জোর দেওয়া হয়। এর অবশ্য একটা বিরাট সুবিধার দিকও রয়েছে। যার একটি হল চেক বা অনলাইন অর্থের ক্ষেত্রে কত পরিমাণ টাকা লেনদেন করা হল তার সঠিক লিখিত নথি থাকে, যেটা নগদ অর্থের ক্ষেত্রে থাকে না। এবং অন্য দিকটি হল, এর জেরে চট করে নগদ অর্থ খোয়া যাওয়ার ভয়ও নেই। শুধু তাই নয়, বড়ো অঙ্কের টাকা দেয়ার ক্ষেত্রেও চেকের ব্যবহার করা হয়। আর এই চেক লেখার ক্ষেত্রেই রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম। তারিখ, অ্যাকাউন্ট নম্বর লেখার পাশাপাশি সংখ্যায় এবং অক্ষরে লিখতে হয় টাকার পরিমাণ। লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই যে কোনও চেক লেখার ক্ষেত্রেই অক্ষরে টাকার পরিমাণ লেখার পর ‘Only’ শব্দটা লিখতে হয়। কিন্তু জানেন কি কেন লিখতেই হয় এই শব্দটি?

আমাদের রোজকার ব্যবহারিক জীবনে এমন অনেক কিছুই জড়িয়ে রয়েছে যার বিষয়ে কী এবং কেন, এই দুই প্রশ্ন করলে ঠিক কী জবাব মিলতে পারে, সেই নিয়ে বিশেষ কোনও ধারণাই নেই আমাদের। অথচ অলিখিত কোনও নিয়ম মেনে হামেশাই সেই কাজ করে চলেছি। ঠিক যেমন এই চেক লেখার সময় Only শব্দের ব্যবহার। অনলাইন পেমেন্ট এসেছে ঠিকই তবে টাকার লেনদেন করার সময় এখনও চেক ব্যবহারের রেওয়াজে কোনও ভাটা পড়েনি। বিশেষজ্ঞরাও এই লেনদেন পদ্ধতিতে জোর দেন, কারণ এতে শুধু লেনদেনের দুই পক্ষ নয়, পাশাপাশি সরকারের কাছেও লেনদেনের প্রমাণ গচ্ছিত থাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শোওয়ার ঘর সমেত পৃথিবী গিলে খেল আস্ত মানুষ! দেহের টুকরোটুকুও মেলেনি এই ব্যক্তির...

Sinkhole Mystery: ফ্লোরিডায় ২০১৩ সালের ১ মার্চ পৃথিবীর গর্ভে তলিয়ে গিয়েছিলেন ওই যুবক, সিঙ্কহোল গ্রাস করেছিল তাঁকে।

কিন্তু ঠিকমতো চেক লেখা না হলে হতে পারে সমূহ বিপদ। এমনকী ব্যাংকে গচ্ছিত টাকা খোয়াও যেতে পারে নিমেষের মধ্যে। আর এটা ঠেকাতেই চেক লেখার সময় অক্ষরে টাকার পরিমাণ লেখার পর ‘only’ শব্দটি লেখা হয়। যাতে আপনার লেখার টাকার পরিমাণের পর আর কেউ অতিরিক্ত কোনও শব্দে বাড়তি টাকা পরিমাণ যোগ করে নিতে না পারে। ধরা যাক, আপনি কারোর নামে এক লক্ষ টাকার একটি চেক কেটে দিয়েছেন, এবং only শব্দটি লেখেননি, তাহলে সে চাইলে ওই এক লক্ষ টাকার পাশে আরও নব্বই হাজার অতিরিক্ত যোগ করে নিলে আপনার তা বোঝার উপায় থাকবে না। কেবল ব্যাংক থেকে অতিরিক্ত টাকা চোট যাওয়ার পর মাথায় হাত পড়বে মাত্র।

আর এই সমস্যা এড়াতেই ব্যাংকের তরফে বলা হয়, নির্দিষ্ট টাকার পরিমাণ লেখার পর only শব্দটা লেখার কথা। যাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা না থাকে। শুধু তাই নয়, খেয়াল রাখবেন, চেক লেখার সময় অবশ্যই চেকের উল্টো পিঠে নিজের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে ফোন নম্বর লিখবেন, যাতে কোনও সমস্যায় ব্যাংক থেকে সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এবং সর্বোপরি চেক জমা করার সময় অনেকেই চেকের সঙ্গে থাকা ফর্মটি যত্ন করে না রেখে ফেলে দেন কিন্তু মনে রাখবেন ওটাই আপনার কাছে থাকা একমাত্র প্রমাণ যে আপনি যে চেকটি জমা করেছেন। তাই অবশ্যই ওটা সামলে রাখুন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।