এপ্রিলের শুরু থেকেই বদলে যাচ্ছে নিয়ম, হলমার্ক সোনা কেনার সময় যে বিষয়টি খেয়াল রাখতেই হবে

New hallmarking of gold : সোনার এই হলমার্কিং নিয়মগুলি বদলে যেতে চলেছে এপ্রিল মাসের এক তারিখ থেকে। এবার থেকে কীভাবে চিনবেন খাঁটি সোনা?

inscript
২ মিনিট
এপ্রিলের শুরু থেকেই বদলে যাচ্ছে নিয়ম, হলমার্ক সোনা কেনার সময় যে বিষয়টি খেয়াল রাখতেই হবে

রোজ সকালে খবরের কাগজ হাতে পেয়েই সোনার দামের দিকে নজর দেয় বাঙালি। সোনা কেনা বা বেচা নিয়ে এখনও বাঙালিদের তথা ভারতীয়দের মধ্যে বেশ কিছু নিয়ম প্রযোজ্য আছে। তবে সোনা যেহেতু খুবই মূল্যবান ধাতু তাই সংস্কারের উর্ধ্বে বড় হয়ে দাঁড়ায় আসল নকলের হিসেবটাই। লোকমুখে একটা কথা প্রায়ই শোনা যায় যে স্যাকরা মাত্রই চোর, সোনা মেরেই নাকি ধনী তাঁরা! একটা সময় আমাদের দেশে সোনার গয়না তৈরির সময় ব্যবহার করা হতো পানের কাজ। পরবর্তীতে আসে কেডিএম পদ্ধতি। অবশেষে এই ধাতুটির যখন আরও বেশি দামী হয়ে উঠতে থাকল তখন তার সঠিক যাচাই পদ্ধতির জন্য এল হলমার্ক পদ্ধতি। ২০০০ সালের গোড়ার দিকে ভারতে প্রথম চালু হয় এই হলমার্ক সোনার গহনা তৈরি। বর্তমানে সারা দেশে মোট ৩৩৯টি জেলায় অন্তত একটি করে অ্যাসেইং হলমার্ক সেন্টার রয়েছে।

সোনায় হলমার্কিং হল একটি স্ট্যাম্প যাতে ভোক্তারা যে সোনার গহনা এবং নিদর্শনগুলি কিনছেন তার বিশুদ্ধতা জানতে পারবেন৷ এক কথায় হলমার্ক বলতে খাঁটি সোনাই বোঝেন আমআদমি। অর্থাৎ, হলমার্ক আছে? শুধু এটুকু দেখেই চোখ বুঝে ভরসা করেন ক্রেতারা। কিন্তু জানেন কি এই হলমার্ক পদ্ধতিটির কিছু বিশেষ নিয়মাবলী আছে? কেনার সময় খেয়াল রাখেন সেইসব নিয়ম? শুধু তাই নয়, আগামী অর্থ বর্ষ থেকে অর্থাৎ এপ্রিলের ১ তারিখ থেকে বিদলেও যাচ্ছে পুরনো হলমার্কের নিয়ম। সুতরাং, না জেনে কিনতে গেলেই বেজায় ঠকে যেতেন আপনি!

  • আপনার জন্য আরও কিছু লেখা
Gold Investment || জমানো টাকায় সোনা কিনছেন? বিনিয়োগ নাকি বড় ভুল হচ্ছে...

ইনভেস্টমেন্ট কারিগররা মনে করেন সোনা কখনই বিনিয়োগের সঠিক পথ নয়। এর থেকে স্টক মার্কেটে বিনিয়োগ করা ভালো।

ভারতে বিভিন্ন জাতির মধ্যেই সোনার গহনা পরার চল রয়েছে। বাঙালি বিয়ে থেকে শুরু করে উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানে আজও সোনাকেই অগ্রাধিকার দেওয়া হয়। অনেক ভারতীয়দের কাছে সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ, ব্যাংকে রাখা টাকার সুদ দিন দিন কমলেও সোনার দাম উর্দ্ধমুখী। ফলে সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছে অনেকেই। তাছাড়া হলমার্ক পদ্ধতি আসার আগে কেন সোনা বিক্রি করতে গেলে বেশ কিছু পরিমাণ সোনা বাদ যেত, তাতে লস হতো ঠিকই, তবে হলমার্ক এসে সেই ধারণা বদলে দেয়। হলমার্ক রয়েছে এমন সোনা বিক্রি করতে গেলে এখন পুরো সোনার দাঁড়ায় মেলে, ফলে এক্ষেত্রে বিনিয়োগ অনেকটাই লাভের মুখ দেখায়।

সোনার এই হলমার্কিং নিয়মগুলি বদলে যেতে চলেছে এপ্রিল মাসের এক তারিখ থেকে। TOI Wallet Talks-এর এই সপ্তাহের পর্বে, নিধি খারে, ভোক্তা বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান কমিশনার সোনার জন্য নতুন বাধ্যতামূলক হলমার্কিং নিয়মগুলি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তাতেই সামনে এসেছে, এপ্রিল ১, ২০২৩ -এর পর থেকে সমস্ত স্বর্ণের গহনা এবং শিল্পকর্মের জন্য বাধ্যতামূলকভাবে একটি ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID বা হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন বহন করতে হবে। এই সংখ্যাটি গ্রাহকদের স্বর্ণের গহনা পুনরায় বিক্রির সময় সমান সুবিধা পেতে এবং বিশুদ্ধতা পরীক্ষা করতে সহায়তা করবে। এতদিন পর্যন্ত এই হলমার্কের ক্ষেত্রে ব্যবহার করা হতো চারটি সংখ্যা। এবার থেকে তার পরিবর্তে ব্যবহার করা হবে ছয় সংখ্যার পিন। আপনি সহজেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের BIS কেয়ার অ্যাপের সাহায্য এই ছয় সংখ্যার হলমার্ক আইডি, সোনার বিশুদ্ধতা সনাক্ত করতে এবং পরীক্ষা করতে পারবেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।