শরীরে জিকা ভাইরাস! ভয়াবহ ক্ষতির আশঙ্কা! কেন হু হু করে ছড়াচ্ছে আতঙ্ক

Zika Virus : কেরল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পর এবার কর্নাটকে হদিশ মিলল জিকা ভাইরাসের

Kankana Mukherjee
৩ মিনিট
শরীরে জিকা ভাইরাস! ভয়াবহ ক্ষতির আশঙ্কা! কেন হু হু করে ছড়াচ্ছে আতঙ্ক

কেরল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পর এবার কর্নাটকে হদিশ মিলল জিকা ভাইরাসের। কর্নাটকের রায়চুরে পাঁচ বছরের এক শিশুর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। করোনা সংক্রমণকে যখন প্রায় বশ মানাচ্ছে চিকিৎসা বিজ্ঞান তখনই ফের ভয়ের ভ্রুকুটি। কড়া নাড়ছে নয়া ভাইরাস। নাম জিকা। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. ডি কে সুধাকর বলছেন, ওই বাচ্চাটির নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেখানেই পরীক্ষায় মিলেছে ভাইরাল স্ট্রেন। একটি শিশুর শরীরে এই সংক্রমণের হদিশ পাওয়ায় নড়ে বসেছে গোটা রাজ্য। আরও কতজনের মধ্যে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে তা নিয়েও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যদপ্তর। কর্নাটকে এটিই প্রথম জিকা ভাইরাসের ঘটনা। বর্তমানে এ নিয়ে গোটা দেশ জুড়েই শুরু হয়েছে জল্পনা।

বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল বাচ্চাটি। জ্বর না কমায় রক্ত পরীক্ষার কথা বলেন চিকিৎসকেরা।মূলত ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য সিরাম পরীক্ষা করতে গিয়েই সামনে আসে জিকার বিষয়টি। যদিও এখনই যাতে ভাইরাসের সংক্রমণ নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন না হয়, সে দিকেও জোর দিয়েছে প্রশাসন। কিন্তু হঠাৎ করে এই যে অজানা ভাইরাস ছড়াতে শুরু করলো দেশে, তা নিয়ে কী বলছে বিজ্ঞান? কী এই জিকা? কীভাবেই বা সংক্রমিত হয় রোগ? কী কী উপসর্গ? এসব প্রশ্নের উত্তর খুঁজছে এখন গোটা দেশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমাদের শরীরে লুকিয়ে প্রাচীন ভাইরাসের জিন! নতুন গবেষণায় তোলপাড় বিশ্বজুড়ে

Viral Genome: নতুন গবেষণা বলছে, মানব-শরীরের ভিতরে থাকা ভাইরাসের অংশবিশেষ বাইরের ভাইরাস দ্বারা আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে।

১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় প্রথম জিকা ভাইরাসের (Zika Virus) খোঁজ মেলে। বানরের দেহে প্রথমবারের মতো হদিশ মিলেছিল জিকা ভাইরাসের। এর সাত বছর পর অর্থাৎ ১৯৫৪ সালে নাইজেরিয়ায় প্রথম মানবদেহে জিকার সংক্রমণের খবর শোনা যায়। এর পর থেকে বিভিন্ন সময়ে আফ্রিকা, দক্ষিণপূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে জিকা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। ২০১৫ সালের মে মাসে ব্রাজিলের ভয়াবহ আকার নেয় জিকা। ভারতে প্রথম কেসটি হয় ২০১৭ সালে, গুজরাট রাজ্যে। তারপর একে একে কেরল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশেও দেখা যায় জিকার প্রকোপ। তবে কর্ণাটকে হদিশ এই প্রথম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে জিকা এডিস মশা বাহিত একটি ভাইরাস। এডিস মশা অবশ্য শুধু জিকা নয় পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং শহুরে হলুদ জ্বরও ছড়াতে পারে বলে জানা গিয়েছে। মূলত শরীরের রক্ত অথবা অন্যান্য তরলে মিশে থাকে জিকা, তাই রক্ত এবং তরল পরীক্ষা করেই সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব। যদিও জিকা ভাইরাসে মৃত্যুর ঘটনা বিরল কিন্তু ভাবনার বিষয় অন্য জায়গায়। কারণ এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও নির্দিষ্ট চিকিৎসা অথবা ভ্যাকসিনের কথা জানা যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনার পর কোন ভাইরাস? অতিমারীর ভয়াল দিন ফেরাচ্ছে জলবায়ুর ভোলবদল?

জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কা থাকছে অনেক মানুষের গৃহহীন হওয়ার। সেই সংখ্যার মধ্যে অনেকেই জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হবেন, বাধ্য হবেন অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে।

ডব্লিউএইচও আরও জানিয়েছে যে, ফুসকুড়ি, জ্বর, কনজেক্টিভাইটিস, পেশী এবং জয়েন্টে ব্যথা, অস্বস্তি এবং মাথাব্যথা এই রোগের সাধারণ লক্ষণ। যদিও জিকা ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বাইরে থেকে লক্ষণগুলি দেখা দেয় না। তাই চিকিৎসকদের মতে, যদি কোনও রোগীর একটানা এক সপ্তাহ জ্বর, নাক থেকে জল পড়া, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করানো দরকার। যদিও এই ভাইরাসটি মূলত মশার মাধ্যমে পরিবাহিত হয়, তবে যৌন সম্পর্কের মাধ্যমেও এটি ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিন্তার বিষয় একটাই যত দ্রুততার সঙ্গে রোগটি ছড়াচ্ছে তাতে বিপদ আসন্ন। কারণ এর প্রতিষেধক আসতে ১০ বছরও লেগে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। এমনকী তা এলেও যে আকাশছোঁয়া দাম হতে পারে, এমনটাও আশঙ্কা রয়েছে। তাই মশার হাত থেকে বাঁচতে সরবরকম সতর্কতা জারি করা প্রয়োজন। এই মুহূর্তে সংক্রমণ থামানো না গেলে আগামী প্রজন্মের বিরাট অংশ শারীরিক বৈকল্য বা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিতে পারে। একটা ভয়াবহ সংকটময় ভবিষ্যতের হাত থেকে বাঁচতে তাই প্রয়োজন যথাযথ পদক্ষেপ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।