আপই কি নয়া 'কংগ্রেস'? গুজরাত নির্বাচন যে প্রশ্ন তুলে ধরছে বারবার

Arvind Kejriwal AAP: 'দিল্লির লাড্ডু' পৌঁছে দিয়েছেন গুজরাতের কোটি কোটি জনতার মধ্যে। প্রথমবারের লড়াইয়ে রাজ্যজুড়ে প্রায় ১২.৯ শতাংশ ভোট পেয়েছেন আম আদমি দলের প্রার্থীরা।

Ramen Das
৫ মিনিট
আপই কি নয়া 'কংগ্রেস'? গুজরাত নির্বাচন যে প্রশ্ন তুলে ধরছে বারবার

মমতা, রাহুল নাকি নীতিশ! কে হবেন মোদি-বিরোধী মুখ! আগামী লোকসভা নির্বাচনের আগের 'সেমিফাইনালে'র ফলাফলের গতিবিধি ফের প্রশ্ন তুলে দিয়েছে একাধিক। 'কংগ্রেস মুক্ত ভারতে'র স্লোগানের সঠিক পথ প্রশস্ত হলেও মোদির বিপক্ষে কে? এই প্রশ্নেই ফের উঠে এসেছে আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নাম।

'কংগ্রেস মুক্ত ভারত' এবং কংগ্রেসের বিকল্প আপ! এই জল্পনায় উসকে দিয়েছেন দিল্লির এই 'মাফলার ম্যান'! দিল্লির রাজপথে-পুরসভার অলিন্দে ১৫ বছর পর ইতিহাস গড়ার পরের দিনই মোদির রাজ্য গুজরাতেও রুখে দাঁড়িয়েছেন তিনি। প্রথমবার ভোট-ময়দানে নেমেই ছিনিয়ে নিয়েছেন ৫টি আসনে জয়। অনেকেই বলছেন, কংগ্রেসের ভোট কেটে সাহায্য করেছেন বিজেপি-কে! আবার কেউ কেউ বলছেন, নরেন্দ্র মোদির সামনে কড়া চ্যালেঞ্জ দিয়েছেন কেজরিওয়াল। যাঁকে ঘিরে বিজেপি-র গুজরাত নির্বাচনের নেপথ্য-নায়ক অমিত শাহের (Amit Shah) ভবিষ্যতবাণী ছিল, ''গুজরাতে খাতা খুলতে পারবে না আপ (AAP)!''

তিনি পেরেছেন। খাতা খুলেছেন। গুজরাতে প্রথম লড়াইয়েই পাঁচ আসনে জিতেছে কেজরিওয়ালের দল। 'দিল্লির লাড্ডু' পৌঁছে দিয়েছেন গুজরাতের কোটি কোটি জনতার মধ্যে। প্রথমবারের লড়াইয়ে রাজ্যজুড়ে প্রায় ১২.৯ শতাংশ ভোট পেয়েছেন আম আদমি দলের প্রার্থীরা।

আর এখানেই উঠে আসছে একদা জাতীয় দল কংগ্রেসের (Congress Rahul Gandhi) বিকল্প হিসেবে আপ -এর নাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিকে দিকে কংগ্রেসের নির্বাচনী বিপর্যয় এবং নুইয়ে পড়া সংগঠনের ফাঁকে জায়গা করে নিচ্ছে আম আদমি দল। যারা নয়া কৌশলে দিল্লি ছাড়িয়ে ঘা দিচ্ছে একের পর এক বিজেপি-প্রিয় রাজ্যে। হার অথবা জয় নয়, মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতেও সক্ষম হচ্ছে আপ।

আর এখানেই আরও ব্যর্থ হচ্ছে কংগ্রেস। নেতৃত্ব-সংকট, দলীয়-কোন্দলের আবহেই রাহুল গান্ধীর দলের কঙ্কালসার চেহারা প্রকাশিত হচ্ছে বারবার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জয় করে তবু ভয়! বিজেপির ঘোড়া কেনাবেচার কাছে ফের হারবে হিমাচলের কংগ্রেস?

Himachal Pradesh Election Congress: ইতিমধ্যেই নবনির্বাচিত কংগ্রেসের একাধিক ভাবি বিধায়ক এবং ৩ নির্দল বিধায়ককে নিজেদের দিকে নেওয়ার পথে এগিয়েছে বিজেপি।

'ভারত জোড়ো যাত্রা'

বিরাট জাঁকজমক এবং আড়ম্বর নিয়ে তামিলনাড়ু থেকে শুরু হয় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'। বিশাল আয়োজন আর লোক-লস্কর নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার পথ হাঁটা শুরু করেন রাহুল। এখনও চলছে যা।

কিন্তু ফলাফল? হিমাচলপ্রদেশে খানিকটা লড়াই বজায় থাকলেও গুজরাতে নাস্তানাবুদ হয়েছে কংগ্রেস। একপ্রকার ধূলিসাৎ হয়েছেন জিগনেশ মেভানিরা। ১৮২ আসনের বিধানসভায় মাত্র ১৪ আসনে সন্তোষ্ট থাকতে হয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর দলকে। আর এর পরেই উঠেছে প্রশ্ন।ফের রাহুল গান্ধীর ভারত জুড়ে প্রচার নিয়েও সমালোচনায় বিদ্ধ হয়েছে কংগ্রেস। তাহলে কি লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এগোনোর চেষ্টা করলেও আদৌ ফল পাচ্ছে না কংগ্রেস! আবারও কি মুখ হিসেবে ব্যর্থ রাহুল!

একাধিক প্রশ্ন আর জল্পনার মধ্যেই দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছি আঞ্চলিক শক্তি। এক একটি অঞ্চলে তৈরি হচ্ছে মোদি-বিরোধী আবহ। ছোট ছোট রাজনৈতিক দলের মধ্যেই আসলে তৈরি হচ্ছে কংগ্রেস আবহ! মোদির বিরুদ্ধে লড়বে কে? এই প্রশ্নেই জায়গা বাড়িয়ে নিচ্ছে আঞ্চলিক দল। কখনও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , কখনও নীতিশ কুমার অথবা দক্ষিণ ভারতের এমকে স্ট্যালিন। কেন্দ্রের বিরোধী মুখ হিসেবে উঠে আসছে একাধিক নাম। কিন্তু এগিয়ে কে?

কংগ্রেসের বিকল্প কেজরিওয়াল?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভরসার নাম জিগনেশ! বিজেপির দূর্গে যেভাবে একা জিতে দেখিয়ে দিলেন দলিত-কংগ্রেস নেতা

Gujarat Election Results 2022: অনেকেই বলছেন, জিগনেশ মেভানির এই প্রভাব যদি কংগ্রেসে না থাকত তাহলে আরও খারাপ হত কংগ্রেসের নির্বাচনী ফলাফল।

অনেকেই বলছেন, একাধিক নাম বিরোধী-মুখ হিসেবে উঠে আসলেও। একাধিক রাজনৈতিক দলের উত্থান দিল্লির অলিন্দে আলোচিত হলেও আদতে এগিয়ে দিল্লির বাসিন্দা অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল আম আদমি দল। কেন?

একাধিক রাজ্যে আপ-র সম্প্রসারণ

প্রথমে পাঞ্জাবে প্রচার। দল প্রতিষ্ঠার পর থেকেই অল্প অল্প করে বিস্তার। একটা সময় মাত্র এক লোকসভা আসনে জয়। সেখান থেকেই ২০২১ এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল। ভগবৎ মানের নেতৃত্বে সরকারে বসল আপ।দল তৈরির এক দশকেরও কম সময়ের মধ্যেই দুই রাজ্যে পাকাপাকি ক্ষমতা দখল করে নিলেন অরবিন্দ কেজরিওয়ালরা। শুধু পাঞ্জাব বা দিল্লি নয়, উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশের রাজনীতি। এর সঙ্গেই হরিয়ানার মতো রাজ্যেও প্রভাব বিস্তার করতে শুরু করে আম আদমি দল। মনীশ শিশোদিয়াদের কৌশলে একের পর রাজ্যে নিজেদের অস্তিত্ব বাড়াতে শুরু করেন কেজরিওয়াল। এমনকি দক্ষিণ ভারতেও সংগঠনের বিস্তারে সচেষ্ট তাঁরা।

গুজরাতে কিস্তিমাত

আপের লক্ষ্যে উঠে আসে গুজরাত। রাজনৈতিক মহলের একাংশের মতে, নরেন্দ্র মোদি, অমিত শাহেদের বেকায়দায় ফেলার প্রথম ধাক্কা দেওয়ার কৌশল নিয়েছিল আম আদমি দল। অরবিন্দ কেজরিওয়ালের লাগাতার প্রচার আর ভোট কৌশলে গুজরাতের মানুষের সামনে নয়া বিকল্প রাখে এই দল। দিল্লি ছাড়িয়েও যে একই উন্নয়ন গুজরাতের মানুষের জন্যেও সম্ভব একথা এখানেও জোর দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন অরবিন্দ কেজরিওয়ালরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি ম্যাজিক না কি শাহি-শ্রম? কোন মন্ত্রে গুজরাতে ফের পদ্ম-হাতছানি

Gujarat Elections 2022: সব মিলিয়ে কে জিতবে? বিজেপি না কংগ্রেস না কি নজির গড়বে আম আদমি দল?

গোয়ার মতো এই রাজ্যেও প্রভাব বিস্তারে সচেষ্ট হন তাঁরা। হিমাচল খুব একটা সুবিধা না দিলেও গুজরাতে প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েছে আম আদমি দল। আর এখানেই শুরু হয়েছে জল্পনা। প্রথম বার মাঠে নেমেই ছক্কা হাঁকাতে না পারলেও চার মেরে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মোদি-শাহের গড় রক্ষায় কাঁটা হিসেবে উঠে এসেছেন তিনি। অনেকেই বলছেন সেখানেই খানিকটা আশঙ্কা তৈরি হয়েছে বিজেপি-র অন্দরে। কংগ্রেসের বাগে আনার চেষ্টায় জল না ঢাললেও নতুন প্রতিদ্বন্দ্বী তৈরিতে রণকৌশল পরিবর্তনের পথে এগিয়েছে বিজেপি। আর অন্যদিকে সমস্ত বিরোধীদের ছাপিয়ে মোদি বিরোধিতায়, বিজেপির হার নিশ্চিত করার পথে এগিয়ে থাকার দাবিদার হয়ে উঠছে আম আদমি দল।

মমতা না কেজরিওয়াল?

মমতা বন্দ্যোপাধ্যায়ও গোয়া, অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাত সহ একাধিক রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিস্তারে ব্যাপক কর্মসূচি নিয়েছিলেন। আঞ্চলিক দলকে রাজনৈতিকভাবে জাতীয় করতে চেয়েছেন বারবার। কিন্তু এখনও ওই পথে সেভাবে এগিয়ে যেতে পারেননি মমতা। ত্রিপুরায় লড়াই বজায় থাকলেও গোয়ায় একাধিক চেষ্টার পরেও খাতাও খুলতে পারেনি তাঁর দল। এমনকী বিভিন্ন রাজ্যেও ব্যর্থ হয়েছে তৃণমূল। অর্থাৎ, পশ্চিমবঙ্গে বিপুল শক্তিশালী তৃণমূল কংগ্রেস এই রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যে এখনও পর্যন্ত দাগ কাটতে পারেনি। আর এখানেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও দলকে 'জাতীয়' বানাতে পারছেন না! কিন্তু ইতিমধ্যেই কেজরিওয়াল তাঁর দলকে ক্ষমতায় এনেছেন দিল্লির বাইরে। এছাড়াও একাধিক রাজ্যে জনপ্রতিনিধি হিসেবে উঠে এসেছেন তাঁর দলের সদস্যরা। এখানেই জাতীয় মুখ হিসেবে, কংগ্রেসের বিকল্প হিসেবে তৃতীয় শক্তির আধার রূপে এগিয়ে গিয়েছেন কেজরিওয়াল।

লোকসভায় বাজিমাত?

গুজরাত নির্বাচনের আবহের প্রভাব কি লোকসভায়? অনেকেই বলছেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগের বছরে রাজস্থান-সহ একাধিক রাজ্যের নির্বাচনের মুখোমুখি হবে বিজেপি। পরীক্ষায় বসবেন মোদি-শাহরা। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আবার সেই সমস্ত রাজ্যে টক্কর দিতে নামবে অরবিন্দ কেজরিওয়ালের দল। সেখানেও খুব একটা খারাপ ফলের সম্ভাবনা নেই বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ত্রিপুরার নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। সেখানে বিজেপিকে টক্কর দিতে এগিয়ে কে? বাম, কংগ্রেস না তৃণমূল, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে এখন থেকে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতার জাতীয় গ্রহণযোগ্যতা এবং অরবিন্দ কেজরিওয়ালের জাতীয় প্রভাব, এই দুইয়ের বিচারেই আরও অস্তমিত হতে পারে কংগ্রেস। আর সেই সুযোগেই ফের বিরোধী নাগাল ধরতে পারেন কেজরিওয়াল। কিন্তু ঐক্য?

কেজরিওয়ালে ঐক্য-কাঁটা!

মোদিকে রুখতে পারবেন কে? কাকে মুখ করে অকংগ্রেস জোট গড়বে বিরোধীরা? এই প্রশ্নে কোন্দল শুরু হয়েছে এখন থেকেই। নীতিশ কুমার না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি মহারাষ্ট্রের প্রবীণ নেতা শরদ পওয়ার। কে হবেন বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী? নাকি শেষমেশ রাহুল গান্ধীর হাত ধরেই লড়বেন তাঁরা? এই প্রশ্নের আবহ এবং বিতর্কের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের নাম খানিকটা এগিয়ে থাকলেও তা নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই বলছেন, নিজেদের মধ্যে পদ নিয়ে সমস্যা এবং একযোগে লড়াইয়ের অনীহার মধ্যে বিবর্তিত হয়েছে বিরোধীদের কোন্দল। আর এখানেই ক্রমশ দুর্বল হতে থাকা কংগ্রেস তাদের রাজনৈতিক ইগো সরিয়ে আসতে নারাজ। আবার একাধিক বিরোধীদের একজনকে না মেনে নেওয়ার তাগিদ আখেরেই সুবিধা করে দিয়েছে বিজেপি-কে। যা পক্ষান্তরে এখন থেকেই খানিকটা এগিয়ে রেখেছে নরেন্দ্র মোদিকে!

যদিও সমস্ত জল্পনা আর কোন্দলের মধ্যেও ফের কংগ্রেসের বিকল্প এবং বিরোধী মুখ হিসেবে সাড়া জাগাচ্ছেন কেজরিওয়াল। অরবিন্দের স্পর্শে একের পর এক রাজ্যে খানিকটা চাপ বাড়ছে বিজেপি-র। শূন্যের পথে এগিয়ে যাওয়া কংগ্রেসের বিকল্প হিসেবে ওঠে আসছে আম আদমি দল, যা দিল্লি ছাড়িয়ে ছড়িয়ে যাচ্ছে দেশের কোণায় কোণায়। আর এই সম্প্রসারণের সঙ্গেই তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন এবং জল্পনার আবহ।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?