নওশাদের জামিনের পরই নিশানায় কংগ্রেসের কৌস্তভ বাগচী! কেন রাতভর জেরা, গ্রেফতারি?

Congress Leader Koustav Bagchi Arrested : হঠাৎ শনিবার গ্রেফতার করা হল কংগ্রেস মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচীকে। কী অপরাধ তাঁর?

inscript
২ মিনিট
নওশাদের জামিনের পরই নিশানায় কংগ্রেসের কৌস্তভ বাগচী! কেন রাতভর জেরা, গ্রেফতারি?

২ মার্চ, বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তখন বেশ সরগরম। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। ঠিক সেই সময়ই কলকাতা হাইকোর্ট সাক্ষী থাকছে আরেকটি ঘটনার। দীর্ঘ ৪০ দিনেরও বেশি সময় জেলবন্দি থাকার পর জামিন পেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপর মাত্র কয়েক ঘণ্টা কেটেছে। সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে জিতেছে বাম-কংগ্রেস জোট। তারপরই হঠাৎ শনিবার গ্রেফতার করা হল কংগ্রেস মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচীকে। অপরাধ? তিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকরভাবে আক্রমণ’ করেছেন!

ঘটনার সূত্রপাত শনিবার, ৪ মার্চ। সময় তখন প্রায় ভোররাত তিনটে। প্রায় সমস্ত তল্লাটেই মানুষজন ঘুমিয়ে পড়েছেন। কেউ কেউ হয়তো খানিক পরেই ঘুম ভেঙে জেগে উঠবেন। সেই সময়ই পরপর পুলিশের গাড়ি রওনা দেয় ব্যারাকপুরের দিকে। গন্তব্য আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচীর বাড়ি। সেখানে যাওয়ার পরই শুরু হয় তল্লাশি অভিযান। কৌস্তভের সঙ্গে বাদানুবাদও হয়। দীর্ঘক্ষণ তল্লাশি, জিজ্ঞাসাবাদ পর্ব চলার পর শেষমেশ শনিবারই সকালেই গ্রেফতার করা হয় তাঁকে। বেশ কয়েকটি ধারায় তাঁর নামে মামলাও করা হয়েছে। আপাতত বড়তলা থানায় রয়েছেন তিনি। কংগ্রেস কর্মী-সমর্থকরাও ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করে দিয়েছেন।

রাজ্য রাজনীতিতে এই ছবি খুব নতুন কিছু নয়। এর আগেও এমন অনেক ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। কৌস্তভ বাগচী নিজেও খবরের চ্যানেলে পরিচিত মুখ। কংগ্রেসের হয়ে, শাসকদলের বিরুদ্ধে নানা কথাই তাঁকে বলতে দেখা যায় সেখানে। কিন্তু হঠাৎ এখন কেন এই গ্রেফতারি? ঠিক কী হয়েছে? সেটা জানার জন্য ফিরে যেতে হবে কয়েক ঘণ্টা আগে। সাগরদিঘিতে বড় মার্জিনে হারের পর থেকেই এই চাপা অসন্তোষ সামনে আসছিল। তারপরই নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেশকিছু কথা বলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল নিশানা ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মমতার বক্তব্য, অধীরের ব্যাপারে তিনি অনেক কিছুই জানেন। তাঁর মেয়ে, ড্রাইভারের মৃত্যুর ব্যাপারেও নাকি অনেক তথ্য জানেন। কিন্তু কিছু বলেন না, ‘মুখ খোলেন না’।

এই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা প্রতিবাদ করেন কৌস্তভ বাগচী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেন তিনি। সাগরদিঘির পরাজয় মানতে না পেরেই এমন বক্তব্য বলে মনে করেন তিনি। সেইসঙ্গে দীপক ঘোষের লেখা একটি বিশেষ বইয়ের দিকে ইঙ্গিত করেন কৌস্তভ। তাঁর বক্তব্য ছিল, সেই বইটি পড়লেই নাকি তৃণমূল সুপ্রিমোর ‘আসল চেহারা’ সামনে বেরিয়ে পড়বে। তার প্রেক্ষিতেই কি এই গ্রেফতারি? এই তল্লাশি? তৃণমূলের অবশ্য বক্তব্য, মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ করা যায় না। তাই পুলিশ যা করেছে, ঠিক করেছে।

কিন্তু গোটা ছবিটার দিকে তাকালে কী দেখা যাচ্ছে? জানুয়ারির শেষের দিকে একইভাবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল। এগুলো তো ব্যতিক্রম ঘটনা নয়! বিরোধী আওয়াজকে দমিয়ে রাখা, গ্রেফতার, তল্লাশি অভিযান – এসব তো সবসময়ই দেখা যাচ্ছে। রাজ্য হোক কি কেন্দ্র, শাসকের ট্র্যাডিশন কখনও থেমে থাকেনি। সাগরদিঘি ভোটে পরাজয় অবশ্যই তৃণমূলের জন্য অশনি সংকেত। নওশাদকেও জামিন দিয়ে দিয়েছে খোদ কলকাতা হাইকোর্ট। তারপর কৌস্তভ বাগচীকে হঠাৎ এভাবে নিশানা, বিরোধীশূন্য ‘খেলা হবে’র ইঙ্গিত? বিরোধী পক্ষের তো তা-ই বক্তব্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?