ইভিএমের সঙ্গে মেলানো হবে ভিভিপ্যাট স্লিপ? লোকসভা ভোটের মধ্যেই যে বড় সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট

EVM-VVPAT case: সেই মামলাটি শুক্রবার সরাসরি খারিজই করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছে ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ একশো শতাংশ মিলিয়ে দেখা সম্ভব নয়।

Sohini Das
৩ মিনিট
ইভিএমের সঙ্গে মেলানো হবে ভিভিপ্যাট স্লিপ? লোকসভা ভোটের মধ্যেই যে বড় সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট

ইভিএমের ভোটের সঙ্গে মিলিয়ে দেখা হোক ভিভিপ্যাট স্লিপ। সেই দাবি নিয়ে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। লোকসভা ভোট চলাকালীন সেই মামলার সিদ্ধান্ত জানিয়ে দিল শীর্ষ আদালত। বুধবারই সেই মামলার রায় জানানোর কথা ছিল সুপ্রিম কোর্টের। তবে সেদিন নির্বাচন কমিশনারের কাছে এই সংক্রান্ত বেশ কিছু বিষয় জানার ছিল আদালতের। সেই মামলাটি শুক্রবার সরাসরি খারিজই করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছে ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ একশো শতাংশ মিলিয়ে দেখা সম্ভব নয়। শুক্রবার এই রায় দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ।

এই সংক্রান্ত বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল অনেক দিন আগেই। দীর্ঘদিন ধরেই ইভিএম কারচুপির অভিযোগ এনে সরব বিরোধীরা। ২০১৯ ভোটের পরেই দুটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। তার মধ্যে একটি দায়ের করেন আইনজীবী অরুণ কুমার আগরওয়াল। একই দাবি নিয়ে মামলা করে এডিআরও। আইনজীবী আগরওয়ালের দাবি ছিল, সরকার ৫ কোটি টাকা খরচ করে ২৪ লক্ষ ভিভিপ্যাট কিনেছে। আর ভোটগণনার সময় তাক মধ্যে মাত্র ২০ হাজার ভিভিপ্যাট স্লিপ যাচাই করা হয়ে। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে এলোপাথাড়ি ভাবে পাঁচটি ইভিএম ও ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) বেছে নিয়ে তার স্লিপ মিলিয়ে দেখা হত এতদিন। সেই সংখ্যাটা ১০০ শতাংশ করার আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভিভিপ্যাট মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কমিশন! কী জবাব দিলেন নির্বাচনী আধিকারিক?

EVM-VVPAT case: সেই মামলায় সুপ্রিম কোর্টের রায়দানের কথা ছিল বুধবার। তার আগে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বেশ কয়েকটি প্রশ্ন রাখল ইলেকশন কমিশনের সামনে।

সেই মামলার শুনানি ছিল বুধবার। কার্যত ওই দিনই রায়দানেরও কথা ছিল। তবে সেদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ একগুচ্ছ প্রশ্ন সামনে রেখেছিল ইলেকশন কমিশনের। সেদিনই সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল কমিশন। তবে সেদিনের জন্য় রায়দান স্থগিত রেখেছিল বিচারপতিদের বেঞ্চ। শুক্রবার সেই রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল ইভিএম-ভিভিপ্যাট সংক্রান্ত সব কটি মামলা। ভিভিপ্যাট স্লিপ ও ইভিএমের ভোট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদনও খারিজ হয়ে গেল আদালতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইভিএম এবং ভিভিপ্যাট মেলালেই ভোটারদের ভোট সঠিক জায়গায় যাবে?

VVPAT Slip Counting: সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, প্রতি বিধানসভা পিছু দুটো করে ভিভিপ্যাট গোনা হবে ২০১৯ সালে। দুটো করে মেশিন গুনলেই ইভিএম নিয়ে মানুষের বিশ্বাস ফিরবে?

তবে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের জন্য দু'টি নির্দেশ জানিয়েছে। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ইভিএমে দলীয় প্রতীক লোড করার পর লোডিং ইউনিটটি সিল করে তবেই পোলিং এজেন্ট ও প্রার্থীদের উপস্থিতিতে সেটি যথাযোগ্য জায়গায় সুরক্ষিত রাখতে। সিম্বল লোডিং ইউনিটটি সিল করে যথাযথ জায়গায় রাখার পর সেটিকে ফলাফল ঘোষণার পর অন্তত ৪৫ দিনের জন্য স্টোররুমে রাখতে হবে। সঙ্গে থাকবে ইভিএমও। এখানেই শেষ নয়। ভোটের রেজাল্টের সাত দিনের মধ্যে যদি কেউ এ নিয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট ও ভিভিপ্যাটের ৫ শতাংশ বার্ন্ট মেমরির সেমিকন্ট্রোলারটি ভোটিং মেশিন নির্মাণকারী সংস্থাগুলির ইঞ্জিনিয়ারদের দিয়ে যাচাই করাতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট এ-ও জানিয়েছে, যে প্রার্থীরা যাচাইয়ের জন্য লিখিত অনুরোধ করেছেন, এই যাচাইয়ের খরচ তাঁদেরই বহন করতে হবে। যদি সেই পরীক্ষায় ইভিএম যাচাইয়ের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে সেই টাকা ফেরত পাবেন অভিযোগকারী।

২০০০ সাল থেকে এ দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার শুরু হয়। যেখানে ব্যালট ইউনিটটি ভিভিপ্যাট নামক একটি মেশিনের সঙ্গে সংযুক্ত থাকে। ইভিএম মেশিনে ভোট দেওয়ার পরেই ভিভিপ্যাট মেশিনে প্রার্থী ও প্রতীক লেখা একটি কাগজ উঠে আসে, এবং সেখান থেকে তা একটি নির্দিষ্ট স্টোরেজে জমা হয়। প্রতি বছরই ভোট কাটতে না কাটতে ইভিএম কারচুপির অভিযোগ আনে বিরোধীরা। সেই দুর্নীতি বন্ধ করতেই আদালতে জমা পড়েছিল আবেদন।

সুপ্রিম কোর্ট বুধবারই জানিয়ে দিয়েছিল, তারা কোনও নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না। আবেদনকারীরা ভোটে ব্যালট পেপার ফিরিয়ে আনার জন্য যে দাবি করেছিল, সেই দাবিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে ভোটের মাঝেই ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত সব আবেদন পুরোপুরি নাকচ করে দিল শীর্ষ আদালত। ফলে এই মামলার রায়দানের পরেও ভোটিংয়ের কোনও প্রক্রিয়ায় কোনও বড়সড় বদল আসছে না এই লোকসভা ভোটেও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?