রোজের তালিকা থেকে বাদ দিচ্ছেন এই বিশেষ খাবার? অবসাদের কারণ ডেকে আনছেন নিজেই

Depression: আমরা জীবনের কোনও সময়ে অবসাদের শিকার হব কিনা তা কিন্তু অনেকটাই থাকে আমাদের শরীরে থাকা জিনের নিয়ন্ত্রণে।

Madhurima Pattanayak
৩ মিনিট
রোজের তালিকা থেকে বাদ দিচ্ছেন এই বিশেষ খাবার? অবসাদের কারণ ডেকে আনছেন নিজেই

দীর্ঘদিন ধরে যারা অবসাদে ভুগছেন, তাদের মধ্যে বেশিরভাগেরই কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার খাওয়ার প্রবণতা রয়েছে। স্ট্রেসের শিকার হওয়ার পরেও আমরা "কম্ফোর্ট ফুড" হিসেবে যেগুলোকে বেছে নিয়ে থাকি, তাদের বেশিরভাগই কার্বোহাইড্রেট-সমৃদ্ধ। কিন্তু কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার অতিরিক্ত খেলে কী কী সমস্যা হতে পারে সে আমাদের সবারই প্রায় জানা। স্থূলতা থেকে শুরু করে ডায়বেটিস টাইপ টু, সবই পড়ছে সেই সমস্যার তালিকায়। কিন্তু তারই মাঝে নেচারের 'হিউম্যান বিহেভিয়ার' জার্নালে সাম্প্রতিক কালে প্রকাশিত এক গবেষণা সাড়া ফেলেছে। সেই গবেষণাই বলছে, খাদ্যতালিকার কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার অপর্যাপ্ত হলে বা নিত্যদিনের ডায়েটে কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিলে, বাড়তে পারে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের

মতো সমস্যা।

কার্বোহাইড্রেটের অনেক প্রকারভেদ রয়েছে। রিফাইনড কার্বোহাইড্রেট বা চিনিকে ক্ষতিকর কার্বোহাইড্রেটের তালিকায় ফেলা যায়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের কার্বোহাইড্রেটে শরীরের নানান রকম অসুখ দেখা যেতে পারে। অবসাদগ্রস্তদের মানসিক অবস্থা আরই খারাপ হতে পারে, এই ধরনের কার্বোহাইড্রেট গ্রহণে। আবার অন্যদিকে ফাইবার-সমৃদ্ধ কার্বোহাইড্রেট এবং অন্যান্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট শরীরের পক্ষে ভালো। ফাইবার-সমৃদ্ধ খাবারের তালিকায় পড়ছে বিভিন্ন ধরনের ফল ও সবজি, ডালজাতীয় খাবার, গোটা শস্য, বাদাম প্রভৃতি। অন্যান্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের মধ্যে পড়ছে ওটস, ভুট্টা, গম, ভাত, ইত্যাদি। দেখা যায়, যাঁরা কিটো-ডায়েট করেন তাঁরা কার্বোহাইড্রেট সম্পূর্ণ এড়িয়ে চলেন। তবে কোন ধরনের কার্বোহাইড্রেট এড়িয়ে গেলে, ডিপ্রেশনের আশঙ্কা বাড়তে পারে, তা আলাদা করে গবেষকরা এই গবেষণায় জানাননি।

কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার এড়িয়ে গেলে কেনই বা এরকম সমস্যা দেখা যেতে পারে, আসা যাক সেই প্রসঙ্গে। গবেষকরা এর নেপথ্যে বেশ কিছু 'হাইপোথিসিস' বা অনুমানের কথা জানিয়েছেন। যার মধ্যে প্রথমটি হল, "সেরোটোনিন হাইপোথেসিস অব ক্লিনিক্যাল ডিপ্রেশন"। সেরোটোনিন

  • আপনার জন্য আরও কিছু লেখা
কষ্ট ভুলতে গিয়ে আরও অবসাদ! ডিপ্রেশনের রোগী করে তুলতে পারে মদই?

Alcohol and Depression: অ্যালকোহলের পরিমাণ প্রতি এক ডেসিলিটার রক্তে যখন ৫০ মিলিগ্রামে পৌঁছয় তখন মেজাজ ফুরফুরে লাগে।

হ্যাপি হরমোনগুলির মধ্যে একটি। আমাদের মেজাজ ভালো থাকার পেছনে অন্যান্য একাধিক হরমোন ও নিউরোট্রান্সমিটারের পাশাপাশি সেরোটোনিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেরোটোনিনের ক্ষরণ ও কাজে বিঘ্ন ঘটলে আমাদের মেজাজে নানান রকম সমস্যা দেখা যেতে পারে। সেরোটোনিনের অপর্যাপ্ত ক্ষরণকে ডিপ্রেশন ও মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের একটি কারণ হিসেবে ধরা হয়। দেখা যাচ্ছে, মস্তিষ্কে সেরোটোনিনের উৎপাদনকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে শরীরে সরবরাহ হওয়া কার্বোহাইড্রেটের পরিমাণ। সেরোটোনিনের ক্ষরণের জন্যে মস্তিষ্কে ট্রিপ্টোফ্যানের মতো অ্যামাইনো অ্যাসিডের সরবরাহ অপরিহার্য। দৈনন্দিন খাবারের সঙ্গে থাকা ট্রিপ্টোফ্যান রক্তে এসে মেশে। আবার রক্ত থেকেই এই অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কের বাইরের আবরণ ভেদ করে পৌঁছে যায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে- মস্তিষ্ক যার অন্যতম একটি অংশ।

প্রোটিন সমৃদ্ধ খাবারে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে, এ কথা অনেকেরই জানা। কিন্তু মজার বিষয় হলো, মস্তিষ্কে প্রবেশ করার সময়ে এত অ্যামাইনো অ্যাসিডের মাঝে ট্রিপ্টোফ্যান যেন প্রায় রুদ্ধশ্বাস এক প্রতিযোগিতার মাঝে পড়ে যায়। যার ফলস্বরূপ পর্যাপ্ত ট্রিপ্টোফ্যান আর মস্তিষ্কে প্রবেশ করতে পারে না। আর পর্যাপ্ত পরিমাণ ট্রিপ্টোফ্যান মস্তিষ্কে না প্রবেশ করতে পারলে, কী সমস্যা হতে পারে তা এতক্ষণে আমরা জেনে গেছি। অথচ অন্যদিকে, যদি কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার আমরা গ্রহণ করি নিয়মিত, তাহলে ইনসুলিনের কাজ বেড়ে যায়। তখন ট্রিপ্টোফ্যান ছাড়া, বাকি সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোশ-কলায় সরবরাহ হয়। পড়ে থাকে ট্রিপ্টোফ্যান। যার সিংহভাগই চালান হয় মস্তিষ্কে। আর সেখানে উৎপন্ন হয় পর্যাপ্ত সেরোটোনিন। বলা যেতে পারে, পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণের ফলে ট্রিপ্টোফ্যানের জৈব-উপস্থিতি বা বায়োঅ্যাভেলিবিলিটি বাড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পেট ভরে খেয়েই কমবে ওজন! যে সব সহজ উপায়ে হতে পারে মুশকিল আসান

Weight Loss : নতুন বছরে যেসব উপায়ে সহজেই কমাতে পারেন বাড়তি মেদ

ডিপ্রেশন ও মেজর-ডিপ্রেসিভ ডিসঅর্ডারের নেপথ্যে আরেকটি হাইপোথিসিস হল, হাইপোথ্যালামাস-পিটুইটারি-অ্যাড্রেনাল কর্টেক্সের অতিসক্রিয়তা। যার ফলে বিভিন্ন স্ট্রেস-হরমোনের ক্ষরণ বাড়ে। আবার তাদের অতিরিক্ত ক্ষরণের ফলে ডিপ্রেশন এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সমস্যা বাড়তে থাকে। কার্বোহাইড্রেট সেখানে হাইপোথ্যালামাস-পিটুইটারি-অ্যাড্রেনাল কর্টেক্সের অতিসক্রিয়তাকে অনেকটা কমায়। ফলে স্ট্রেস কমে, কমে ডিপ্রেশন এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগার প্রবণতাও।

কার্বোহাইড্রেট সমৃদ্ধ ডায়েট এবং অবসাদে ভোগার সম্পর্ক কী তা বোঝার জন্য 'মেন্ডেলিয়ান র‍্যান্ডমাইজে়শন'-এর সাহায্য নিয়েছিলেন গবেষকরা। যে কোনও প্রাণীর শরীরেই একটি জিনের একাধিক ধরন থাকে। একই জিনের এই ভিন্ন ধরনকে বলে অ্যালিল। পুরুষ ও স্ত্রী দেহে যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হওয়ার সময়ে কোনও নির্দিষ্ট নিয়ম না মেনে, একপ্রকার এলোমেলো ভাবেই একটি একটি জনন কোশে জিনগুলির এক-একটি ধরন বা অ্যালিল সঞ্চারিত হয়। আর এইভাবে এলোমেলো ভাবে অ্যালিল সঞ্চারিত হওয়াকে বলা হচ্ছে মেন্ডেলিয়ান র‍্যান্ডমাইজে়শন।

সেই মেন্ডেলিয়ান র‍্যান্ডমাইজে়শনকেই কাজে লাগিয়ে গবেষকরা বুঝিয়ে দিলেন আমাদের শরীরে সঞ্চারিত জিনই ঠিক করে দেয়, আমাদের কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার খাওয়ার প্রবণতা ঠিক কতটা হবে। আমাদের কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবারের প্রতি ঝোঁক থাকবে কিনা তা আমাদের শরীরে থাকা জিনই ঠিক

করে দেয়। অন্যদিকে, আমরা জীবনের কোনও সময়ে অবসাদের শিকার হব কিনা কিংবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মতো মানসিক রোগে আক্রান্ত হব কিনা, তাও কিন্তু অনেকটাই থাকে আমাদের শরীরে থাকা জিনের নিয়ন্ত্রণে।

গবেষকরা বোঝার চেষ্টা করলেন, আমাদের শরীরের যে জিনগুলি আমাদের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার প্রতি ঝোঁক বাড়ায়, ঠিক সেই জিনগুলির সঙ্গে আমাদের অবসাদ এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগা সম্পর্কযুক্ত কিনা। তবে গবেষকরা সেরকম কোনও সম্পর্ক এখনই পাননি। তবে কার্বোহাইড্রেট কম খাওয়া বা এড়িয়ে যাওয়ার সঙ্গে যে ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সম্পর্ক রয়েছে, তা নিশ্চিত করেছেন গবেষকরা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।