নেই নির্দিষ্ট চিকিৎসা, অধিকাংশ মহিলাকেই পোহাতে হচ্ছে এই নরক যন্ত্রণা! উপসর্গ কী?

Endometriosis: এখনও অবধি, এন্ডোমেট্রিওসিস প্রতিরোধের কোনও সুনির্দিষ্ট উপায় নেই।

inscript
৩ মিনিট
নেই নির্দিষ্ট চিকিৎসা, অধিকাংশ মহিলাকেই পোহাতে হচ্ছে এই নরক যন্ত্রণা! উপসর্গ কী?

নাম যতটা খটমটো, উপসর্গ ততই ভয়াবহ! অথচ মহিলাদের মধ্যে দিনের পর দিন বেড়েই চলেছে এই বিশেষ রোগে আক্রান্ত হওয়ার সমস্যা। জরায়ুর নানা সমস্যায় মহিলারা ভোগেন, তারই মধ্যে বেশ জটিল রোগ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। জরায়ুর ভেতরের আস্তরণটি এন্ডোমেট্রিয়াল টিস্যুর মতো টিস্যু দিয়ে তৈরি। এই বিশেষ রোগে এন্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ুর বাইরের অঞ্চলেও বাড়তে থাকে। এই টিস্যু পিরিয়ডের সময় সাধারণ জরায়ু টিস্যু হিসাবে কাজ করে। এই টিস্যুগুলিই ভেঙে যায় এবং ঋতুচক্রের শেষে রক্তপাত ঘটায়। কিন্তু এই রক্তের কোথাও যাওয়ার নেই। যার ফলে আশেপাশের অঞ্চলগুলি ফুলে যেতে পারে। এই রোগটি দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে যার ফলে পেলভিস এবং শরীরের অন্যান্য অংশের ক্ষত তৈরি হতে পারে, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। বিশ্বব্যাপী প্রায় ১৯০ মিলিয়ন মহিলা, যাদের বয়স প্রজননকালের সীমার মধ্যে রয়েছে তারা এই রোগে আক্রান্ত। কেন এই রোগ জটিল?এই রোগে যে প্রাথমিক উপসর্গ দেখা দেয় তাকে অনেকেই পিরিয়ডস চলাকালীন ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন, যার ফলে চিকিৎসা শুরু হতে বড্ড দেরি হয়ে যায়।

বেশিরভাগ মহিলাই জীবনের প্রথম পিরিয়ডের সময় থেকে শুরু করে মেনোপজ অবধি এন্ডোমেট্রিওসিসের কবলে পড়ে জেরবার হয়ে যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এন্ডোমেট্রিওসিসের ঘটনা ক্রমেই বাড়ছে।

এন্ডোমেট্রিওসিসের প্রকারভেদ

এন্ডোমেট্রিওসিস শ্রোণি বা পেটের কোন অংশকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে একে চারটি প্রধান ভাগে ভাগ করা যায়:

সুপারফিসিয়াল পেরিটোনিয়াল এন্ডোমেট্রিওসিস

পেরিটোনিয়াম হচ্ছে একটি পাতলা ঝিল্লি যা পেট এবং শ্রোণি অঞ্চলে থাকে। এক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল টিস্যু পেরিটোনিয়ামের সঙ্গে যুক্ত থাকে। এটি সবচেয়ে কম ক্ষতিকারক।

এন্ডোমেট্রিওমাস

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাসের অর্ধেক দিনই মেয়েদের ঠাঁই গোয়ালঘরে! এ কেমন অমানবিক প্রথা ভারত-নেপালে

Chhaupadi Menstrual Taboo: সন্তান প্রসবের পরেই বাজুরা অঞ্চলের এক মহিলাকে থাকতে দেওয়া হয়েছিল বাড়ি থেকে প্রায় বেশ কিছুটা দূরে এক গোয়াল ঘরে। মধ্যরাতে সদ্যোজাতকে নিয়ে চলে যায় এক শিয়াল।

এগুলি হচ্ছে ঘন, তরল-ভরা সিস্ট। এদেরকে চকোলেট সিস্টও বলা হয়। এগুলি আকারে পরিবর্তিত হয় এবং পেলভিস বা পেটের বিভিন্ন অংশে দেখা দিতে পারে তবে ডিম্বাশয়েই সবচেয়ে বেশি দেখা দেয়।

ডিপলি ইনফিলট্রেটিং এন্ডোমেট্রিওসিস

এই প্রকার রোগে, এন্ডোমেট্রিয়াল টিস্যু শ্রোণি গহ্বরের ভিতরে বা বাইরে অঙ্গগুলিতে আক্রমণ করে। ডিম্বাশয়, মলদ্বার, মূত্রাশয় এবং অন্ত্রকে হামলা করে টিস্যু। এটি বেশ বিরল, তবে কখনও কখনও এই ক্ষতযুক্ত টিস্যু বিভিন্ন অঙ্গগুলিকে এমন জড়িয়ে ফেলে যে সেগুলি এক জায়গায় আটকে যায়। এই অবস্থাকে হিমায়িত শ্রোণি বলা হয়। কিন্তু এটি এন্ডোমেট্রিওসিস আক্রান্ত ১%-৫% মানুষের ক্ষেত্রেই ঘটে।

অ্যাবডোমিনাল ওয়াল এন্ডোমেট্রিওসিস

কিছু ক্ষেত্রে, এন্ডোমেট্রিয়াল টিস্যু পেটের দেওয়ালে বৃদ্ধি পেতে পারে।

এন্ডোমেট্রিওসিসের লক্ষণ

  • আপনার জন্য আরও কিছু লেখা
'মাসের সেই বিশেষ দিন' আর নয়! জানেন, টিভিতে প্রথম কবে ব্যবহৃত হয় 'পিরিয়ড' শব্দটি?

Period Advertisement: ১৯৭২ সাল পর্যন্ত, প্যাড এবং ট্যাম্পুন নিয়ে টিভিতে বিজ্ঞাপন দেওয়া যেত না।

এন্ডোমেট্রিওসিস মানেই তীব্র ব্যথা, ক্লান্তি, বিষণ্ণতা, উদ্বেগ এবং বন্ধ্যাত্ব। এই রোগের অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে বেদনাদায়ক পিরিয়ডস, পেলভিক অঞ্চলে দীর্ঘস্থায়ী ব্যথা, যৌন মিলনের সময় বা পরে ব্যথা, মলত্যাগের সময় ব্যথা, প্রস্রাবের সময় ব্যথা এবং পেট ফোলা ও বমি বমি ভাব।

মূল উপসর্গ

পিরিয়ডের সময় পিঠে ব্যথা

তীব্র পিরিয়ডস ক্র্যাম্প

পিরিয়ডসেরর সময় অস্বাভাবিক বা ভারী রক্তপাত

মল বা প্রস্রাবে রক্ত

ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য

গর্ভধারণ করতে সমস্যা

এন্ডোমেট্রিওসিসের চিকিত্সা

এখনও অবধি, এন্ডোমেট্রিওসিস প্রতিরোধের কোনও সুনির্দিষ্ট উপায় নেই। সচেতনতা এবং প্রাথমিক অবস্থাতেই রোগ নির্ণয় এবং ব্যবস্থা নেওয়া এই রোগের স্বাভাবিক অগ্রগতিকে কমাতে বা থামাতে পারে। এই রোগের লক্ষণগুলিকেও ধীরে ধীরে কমানো যেতে পারে।

গর্ভনিরোধক স্টেরয়েড, নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ এবং ব্যথানাশক ওষুধই এই রোগের মূল চিকিৎসা।

অস্ত্রোপচার করে এন্ডোমেট্রিওসিসের ক্ষত, আঠালো এবং ক্ষতযুক্ত টিস্যু সরিয়ে ফেলা যায়। তবে, ব্যথা কমাতে অস্ত্রোপচারের সাফল্য এবং গর্ভাবস্থার হার বৃদ্ধির সম্ভাবনা সবটাই রোগের তীব্রতার উপর নির্ভর করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।