ওজন হ্রাস থেকে শুরু করে কোলস্টেরল নিয়ন্ত্রণ, রোজা রাখার স্বাস্থ্যকর দিকগুলি কী কী?

Ramadan 2023 : রোজা রাখলে তার একগুচ্ছ উপকারিতাও রয়েছে। জানেন সেগুলি কী কী?

inscript
২ মিনিট
ওজন হ্রাস থেকে শুরু করে কোলস্টেরল নিয়ন্ত্রণ, রোজা রাখার স্বাস্থ্যকর দিকগুলি কী কী?

গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রমজান মাস। চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। তারপর ২২ এপ্রিল উদযাপিত হবে শনিবার ঈদ-উল-ফিতর। রমজান নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চিরকালীন ঐতিহ্য। গোটা এই একটা মাস সংযমের মাস হিসেবে পালন করে ইসলাম ধর্মাবলম্বীরা। সকালে সূর্যোদয়ের পর থেকে শুরু করে বিকালে সূর্যাস্ত পর্যন্ত চলে নির্জলা উপবাস। চাঁদের বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয়। সেই মতোই শুরু হয় এই রমজান মাস। রমজান কথাটি এসেছে 'রামিদা' থেকে, এর অর্থ প্রচণ্ড গরম। গ্রীষ্মের প্রবল তাপদাহের মধ্যে এই নির্জলা উপবাস করাকে সংযম হিসেবেই মানেন ইসলাম ধর্মাবলম্বীরা। তাই এই রমজান মাসকে আত্ম-শৃঙ্খলা এবং আত্ম-নিয়ন্ত্রণের পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়, যা তাকওয়া অর্থাৎ শুভ চেতনা বৃদ্ধিতে সহায়তা করে বলে মনে করেন তাঁরা। গুরুতর অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ছাড়া প্রাপ্তবয়স্ক সব মুসলিমেরই রমজান মাসে রোজা বা উপবাস রাখার নিয়ম। তবে জানেন কি গবেষণায় কী বলে? রোজা রাখারও রয়েছে বেশি কিছু স্বাস্থ্যকর দিক।

চিকিৎসকেরা যদিও নির্জলা উপবাস করাকে মোটেই ভালো হিসেবে দেখেন না, বরং নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রতিই বেশি জির দিয়েছেন, তবে বেশ কয়েক বছরের দীর্ঘ গবেষণায় জানা গিয়েছে এই একমাস টানা রোজ রাখার ফলে শরীরের বেশ কিছু স্বাস্থ্যকর পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলি হল -

১. তারুণ্য ধরে রাখা -

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদের গায়ে একফোঁটা আশ্চর্য আলোর বিন্দু! সন্ধ্যার আকাশে এ কোন অবাক করা দৃশ্য?

Unusual Light Spot Close to Moon : তার ঠিক কাছেই… ওটা কীসের আলো? চাঁদের একেবারে গায়ে গায়ে যেন লেগে রয়েছে সেই একফোঁটা আলোর বিন্দু।

গবেষকরা জানান, প্রায় কয়েক লাখ কোষ দিয়ে গঠিত হয় মানব শরীর। এবং এর প্রতিটি কোষেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। এই বর্জ্য কোষ নিজেই ‘অটোফেজি’ নামক প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ ও আবার ব্যবহার উপযোগী করে তোলে। যা কোষকে সতেজ করে এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। অন্যথায় অ্যালজেইমার্স, পারকিনসনের মতো মস্তিষ্কের রোগও হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। তবে এই রোজা রাখলে অটোফেজি বেড়ে যায়। ফলে শরীরের বর্জ্য পদার্থ জমতে দেয় না।

২. শরীরের বাড়তি চর্বি গলতে সহায়তা করে রোজা -

আমাদের শরীরে এমনিতেই আগে থেকে এক প্রকার গ্লুকোজেন বা চিনি জমানো থাকে। রোজা রাখার কারণে একটানা দশ থেকে বারো ঘণ্টা উপবাস থাকায় শরীরকে চালানোর জন্য জমানো হাত দিতে হয়। একে মেটাবলিক সুইচ বলে। গবেষণায় দেখা গিয়েছে এর মাধ্যমে বেশ কয়েকটি উপকার হওয়ার সম্ভাবনা আছে। যার একটি বড় দিক হল ওজন হ্রাস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জল, খাবার কিচ্ছু নয়! টানা একমাস কঠোর নিয়ম, রমজান মাসের তাৎপর্য জানুন

Ramadan 2023 : সারা বিশ্বের মুসলমানদের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, জানেন ঠিক কবে থেকে কেন চালু হয়েছিল এই কঠোর নিয়ম?

৩. পেটের স্বাস্থ্য-

আমাদের পেটের মধ্যে অনেক জীবাণুর বাস। যার মধ্যে বেশ কিছু উপকারী জীবাণু রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধবৃদ্ধিসহ নানাভাবে স্বাস্থ্যের জন্য উপকারী। না খেয়ে থাকলে আমাদের পেটের মধ্যে সেই উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে।

৪. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ -

দিনের নির্দিষ্ট সময় উপবাস থাকার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে। পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে। এছাড়াও এই সময় প্রচুর ফল খাওয়া হয় যা সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে।

৫. রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ -

আমাদের রক্তে একধরণের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে। কোলেস্টেরল বেশি পরিমাণে থাকলে রক্তনালীতে চর্বি জমে তা সরু হয়ে যেতে পারে। ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। রোজা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।