বিলাসবহুল গাড়ি, লিফট! জি ২০ সম্মেলনে কোথায়, কীভাবে থাকছেন বাইডেন, সুনাকরা?

G20 Summit New Delhi: মার্সিডিজ মেবাচ, বিএমডব্লিউ এবং অডির মতো গাড়িগুলি ভাড়া নেওয়া হচ্ছে। একদিনের জন্য এই গাড়ি ভাড়া নিতে প্রায় ১ লাখ টাকা খরচ।

inscript
৩ মিনিট
বিলাসবহুল গাড়ি, লিফট! জি ২০ সম্মেলনে কোথায়, কীভাবে থাকছেন বাইডেন, সুনাকরা?

গ্রুপ অফ ২০ বা G20। এই একটি সম্মেলন ঘিরে দিল্লি জুড়ে হইহই কাণ্ড। হওয়া স্বাভাবিকও। বিশ্বের অন্যতম প্রধান সব অর্থনীতির নেতারা নতুন দিল্লিতে হাজির হবেন। ভারতবর্ষে বসে আয়োজিত হবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। রাশিয়া ইউক্রেনের গভীর ভূ-রাজনৈতিক সমস্যা এবং সারা বিশ্বে পড়া সেই প্রভাবের নানা সমাধান খোঁজার চেষ্টা করবেন বিশ্বের রাজনৈতিক নেতারা। অতিথি তো 'দেবতা'। তাই এইসব রাজনৈতিক দেবতাদের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখতে চাইছে না ভারত। দিল্লির ভোল বদলে যাচ্ছে রাতারাতি। জো বাইডেন থেকে শুরু করে ঋষি সুনক, সকলেই আসছেন। তাঁদের থাকা, খাওয়া, নিরাপদ পায়চারি কিছুতেই যেন খামতি না থাকে সেই চেষ্টাই চলছে। এই বছর জি২০ সম্মেলনের নেতৃত্বে থাকা দেশ ভারত, দিল্লি জুড়ে বিরাট নিরাপত্তা বলয় গড়েছে। রাজধানীর চারপাশে ড্রোন মোতায়েন করা হয়েছে। বিশেষ বিশেষ স্থানে আঁকা হয়েছে ম্যুরাল। সবচেয়ে বড় আর মজার ব্যাপার হচ্ছে, আস্ত একটা দল গড়া হয়েছে বাঁদর তাড়াতে। দিল্লিতে, বিশেষ করে এই প্রশাসনিক দফতর লাগোয়া এলাকাতে বাঁদরের বড় উৎপাত। পৌরসভার তরফেই এখানে বাঁদর তাড়ানোর পদ থাকে। বাইডেন, ঋষি সুনকদের যাতে বাঁদরের অভ্যর্থনা সহ্য না করতে হয় তাই বাঁদরের বড় আকারের কাটআউট ব্যবহার করে বাঁদর তাড়ানো হচ্ছে দিল্লিতে।

যারা আসছেন ভারতে, অর্থাৎ সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব দেশের প্রধানরা, তারা থাকবেন কোথায়? দিল্লি জুড়ে বিশেষ বিশেষ হোটেলে এই অতিথিদের থাকার বন্দোবস্ত হয়েছে। বন্দোবস্ত মানে সে এক এলাহি বন্দোবস্ত!

জো বাইডেন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবারই দিল্লি পৌঁছবেন। তিনি এবং তাঁর প্রতিনিধি দলের সদস্যরা বিলাসবহুল হোটেল আইসিটি মৌর্যতে থাকবেন। তাঁদের জন্য এই হোটেলের ৪০০ কামরা ভাড়া নিয়ে ফেলেছে সরকার। বাইডেন নিজে থাকবেন এই হোটেলটির ১৪ তলায় এক কামরায়। তাঁর ওঠানামার জন্য সেখানে বিশেষ লিফটের ব্যবস্থাও করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপি আর সংঘ 'এক দেশ এক নির্বাচন'-এর নামে আসলে কী করতে চাইছে?

One Nation, One Election : এক দেশ এক নির্বাচনে গেলে, মাঝপথে সরকার যদি পড়ে যায় স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শাসনের কথাই উঠবে।

ঋষি সুনাক: ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক থাকবেন দিল্লির শাংগ্রি লা হোটেলে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত সুনাকের এটিই ভারতে প্রথম সরকারি সফর।

চিনের প্রতিনিধি দল: জিনপিং তো আসছেন না। ভারত চিনের দ্বিপাক্ষিক অবস্থাও বেশ টলমলে। এই অবস্থায় জি২০ সম্মেলনে চিনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং। এর আগেকার জি২০ শীর্ষ সম্মেলনগুলিতে চিনের প্রেসিডেন্টই উপস্থিত ছিলেন। এমনকী কোভিড মহামারী চলাকালে প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়ালি জি২০ সম্মেলনে যোগ দিয়েছিলেন। এবারই প্রথম তিনি এই সম্মেলনে উপস্থিত থাকছেন না। সম্মেলন চলাকালীন চিনের প্রতিনিধি দল থাকছেন দিল্লির তাজ হোটেলে।

জাস্টিন ট্রুডো: ইন্দোনেশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর সেখানে থেকে সোজা ভারতে আসবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি থাকবেন দিল্লির ললিত হোটেলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিজের জন্ম শহর দিল্লিতেই কোণঠাসা শাহরুখ! কেন দেখানো হচ্ছে না জওয়ান?

SRK's Jawan Movie Release: জওয়ান মুক্তি পাচ্ছে ৭ তারিখ, বৃহস্পতিবার। মানে ওই সপ্তাহান্তে হল উপচে পড়া ভিড় হবেই!

অ্যান্টনি আলবানিজ: পরপর তিনটি দেশ সফর করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স ঘুরে তিনি ভারতে আসবেন। দিল্লির ইম্পেরিয়াল হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে আলবানিজের।

ইমানুয়েল ম্যাক্রোঁ: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্লারিজেস হোটেলে থাকবেন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান: প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সহ তুর্কি প্রতিনিধিদের জন্য ওবেরয় হোটেল ভাড়া নেওয়া হয়েছে।

ইতালির প্রতিনিধি দল : জেডব্লিউ ম্যারিয়ট এবং হায়াত রিজেন্সি- এই দু'টি হোটেলে থাকছে ইতালির প্রতিনিধি দল।

১৯ জন রাষ্ট্রপ্রধান ৫০টি ভিভিআইপি জেটে নয়াদিল্লি যাবেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা এবং টার্মিনালগুলিকে যানজটমুক্ত রাখতে সপ্তাহান্তে বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে। জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানে আসছেন। পালাম এয়ার ফোর্স স্টেশনে তার বিমান রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এইসব রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধি দলের জন্য বিলাসবহুল গাড়ির ব্যবস্থাও করেছে ভারতীয় সরকার। মার্সিডিজ মেবাচ, বিএমডব্লিউ এবং অডির মতো গাড়িগুলি ভাড়া নেওয়া হচ্ছে। একদিনের জন্য এই গাড়ি ভাড়া নিতে প্রায় ১ লাখ টাকা খরচ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?