রীতিমতো লড়াই করে আদায় করতে হয়েছিল ছুটি, যে কারণে আজও রবিবারই ছুটি থাকে ভারতে

Indian Holiday history : বেশিরভাগ সরকারি এবং বেসরকারি দপ্তরে এখনও ছুটির দিন বলতে এই রবিবারকেই বোঝায়। কিন্তু জানেন কি এর আসল কারণ?

inscript
২ মিনিট
রীতিমতো লড়াই করে আদায় করতে হয়েছিল ছুটি, যে কারণে আজও রবিবারই ছুটি থাকে ভারতে

“রবিবার সে কেন, মা গো, এমন দেরি করে? / ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে।” - এই প্রশ্নের জবাব বুঝি আজকের শিশুরাও খোঁজে, শিশুরা কেন, আমরাও তো খুঁজি! সপ্তাহান্তের এই একটা দিন ঘিরেই থাকে যত রাজ্যের পরিকল্পনা। কাজের মধ্যে এই বিরতিটুকুই আবার নতুন করে কাজ করার উদ্যম জোগায়। তাই ‘রবিবার’ এই শব্দটা যেন অনেক কিছু বলে দেয়। যদিও আজকাল চাকরির ধারণাটা অনেক বদলে গিয়েছে। নির্দিষ্ট ছুটির বদলে এসেছে উইক অফের ধারণা। এখন পালা করে সপ্তাহের একটা দিন ছুটি নেন। তবে বেশিরভাগ সরকারি এবং বেসরকারি দপ্তরে এখনও ছুটির দিন বলতে এই রবিবারকেই বোঝায়। কিন্তু জানেন কি কেন এই রবিবারকে ছুটির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছিল ভারতে?

ব্রিটিশ শাসনকাল থেকেই এই রবিবারকে ছুটির দিন হিসেবে স্থির করা হয়। কিন্তু এই একটা ছুটির দিন সহজে পাওয়া যায়নি। সেই আমলে পরাধীন ভারতবর্ষের শ্রমিকদের জীবনে আলাদা করে ছুটি বলে কোনও ধারণাই ছিল না। অথচ অপরদিকে ব্রিটিশদের জীবনে তখনও ছিল রবিবার। তাঁরা সপ্তাহের এই একটা দিন গির্জায় গিয়ে প্রার্থনা করতেন। আর ঠিক এই বৈপরীত্যই মেনে নিতে পারেননি সেই সময়কার শ্রমিক নেতা শ্রী নারায়ণ মেঘাজি লোখন্ডে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘুরতে আর ঘুমোতে ভালোবাসেন? পৃথিবী জুড়ে সাড়া ফেলেছে 'স্লিপ ট্যুরিজম'!

Sleep Tourism: কবে থেকে এত জনপ্রিয় হলো স্লিপ ট্যুরিজম? ঘুমের স্বাস্থ্য ফেরাতে ছুটিতে যাওয়ার এই অভিনব প্রবণতা খুবই সাম্প্রতিক।

অর্থাৎ শ্রমিক মালিক বিরোধ আজকের নয়, সে যুগেও ছিল এই প্রথা। মালিক শ্রেণীর অধীনস্থ শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তাই সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা ছিল তখনও। যার জেরে এই আন্দোলন। প্রাথমিক পর্যায়ে অবশ্য যুদ্ধের পথে হাঁটেননি তাঁরা। প্রস্তাব দেওয়া হয় সপ্তাহের একদিন বিরতির জন্য। একে গোটা দেশ তখন পরাধীন, তার ওপর আবার মালিক শ্রেণীর কাছে শ্রমিকদের জন্য আর্জি, এই গোটা বিষয়টা কার্যত উড়িয়ে দেন শাসক গোষ্ঠী। শ্রমিক নেতা শ্রী নারায়ণ মেঘাজি লোখন্ডে ব্রিটিশদের জানান, সপ্তাহের সাতদিনই টানা কাজ করা অসম্ভব,তাই একটা দিন ছুটি দরকার। এই মর্মে তিনি আরো বলেন, হিন্দু দেবতা “খন্ডকার”-এর জন্মদিন রবিবার, তাই সপ্তাহের ওই দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক।

ব্রিটিশ শাসক অবশ্য এক কথায় মেনে নেয়নি কিছুই। অবশেষে শুরু হয় লড়াই। শ্রমিক মালিক দ্বন্দ্ব। দীর্ঘ সাত বছরের লড়াই চলে। অতঃপর ব্রিটিশ সরকার লোখান্ডের এই অনুরোধ মানতে বাধ্য হয়। সেই কথা মতো ১৮৯০ সালের ১০ জুন শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করে ব্রিটিশ সরকার। প্রতি মাসের ১৫ তারিখে বেতন এবং কাজের মাঝে আধঘন্টা খাওয়ার সময় এটাও সম্ভব হয়েছিল লোখন্ডের জন্যই। তার পর অবশ্য জল অনেক গড়িয়ে গিয়েছে। ব্রিটিশ সরকার ফিরে গিয়েছে নিজেদের ভূখণ্ডে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তবে ১৮৯০ সালে চালু হওয়া এই নিয়মে কোনও পরিবর্তন হয়নি। পরবর্তী কালে কোথাও কোথাও শনিবার হাফ ছুটি অথবা শনি রবি দুইদিন ছুটির ধারণা চালু হয়েছে ঠিকই তবে রবিবারের গায়ে লেগে যাওয়া ‘ছুটির দিন’ তকমাটা আজও অটুট।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।