মাঝরাতে গ্রেফতার নোবেল! ধর্ষণ নির্যাতনের ভয়াবহ অভিযোগ

Mainul Ahsan Noble: নোবেল তার ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে তাঁকে বাড়িতে নিয়ে আসেন। এরপর ৭মাস তাঁকে আটকে রেখে মারধর ও ধর্ষণ করা হয়।

Tanvia Barua
২ মিনিট
মাঝরাতে গ্রেফতার নোবেল! ধর্ষণ নির্যাতনের ভয়াবহ অভিযোগ

নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ধর্ষণ-সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। ১৯ তারিখ রাত আড়াইটের সময় বাংলাদেশের ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানা গিয়েছে। পরে বাংলাদেশের ডেমরা তাহনার তরফেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নোবেলের বিরুদ্ধে কী অভিযোগ?

২০ মে মঙ্গলবার, ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেছেন- নোবেল সাত মাস ধরে একটি মেয়েকে ঘরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে ফোন করে অভিযোগ জানানো হলে পুলিশ ডেমরার সারুলিয়ার আমতলা এলাকায় নোবেলের বাড়িতে হাজির হয়। সেখান থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়। ওই মহিলা থানায় গিয়ে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এর পর রাত আড়াইটে নাগাদ নোবেলকে গ্রেফতার করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজনৈতিক দূরদৃষ্টির অভাবে ধুঁকছে ইউনূস সরকার : আলতাফ পারভেজ

Altaf Parvez Interview: পাকিস্তানের হাতে এমন কোনও নৈতিক পণ্য নেই যেটা বাংলাদেশিদের মুগ্ধ করতে পারে। পাকিস্তানের হাতে এমন কোনও রাজনৈতিক পণ্যও নেই যা বাংলাদেশিদের মুগ্ধ করতে পারে।

প্রথম আলো-তে লেখা হয়েছে, ওসি মাহমুদুর রহমান বলেছেন- "প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশান(বাংলাদেশ)-এ দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাঁকে বিয়ের প্রলোভন দেখান। পরে সাত মাস ডেমরা (বাংলাদেশে) একটি বাসায় তাঁকে আটকে রাখেন তিনি। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের ফোনে রেকর্ড করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেল করছিলেন।"

সম্প্রতি নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামাচ্ছেন এমন এক সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ওসি মাহমুদুর রহমান জনিয়েছেন, ভিডিওতে থাকা সেই নারী ভুক্তভোগী তরুণী। তরুণীর বাবা-মা ভিডিওটি দেখেই বাংলাদেশের টাঙ্গাইল থেকে ঢাকায় আসেন এবং তারপর বিস্তারিত জানতে পারেন। পরে তারাই জরুরী সেবাতে অভিযোগ জানান। রাত দশটা নাগাদ ছাত্রীকে উদ্ধার করা হয়। নোবেল প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পরে রাত আড়াইটে নাগাদ তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তার জন্য তিনি একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একাত্তর আঁকড়েই এগোবে চব্বিশ: নাহিদ ইসলাম

Bangladesh: শেখ হাসিনার সরকারের পতনের ঠিক ছ'মাসের মাথায় আবার নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। নতুন করে এই অশান্তি কেন? ঢাকায় বসেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে কথা বললেন অর্ক দেব।

২০১৮ সালে সামাজিক মাধ্যমে নোবেলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মহম্মদপুর গিয়ে ওই তরুণীর সাথে দেখা করেন। নোবেল তার ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে তাঁকে বাড়িতে নিয়ে আসেন। এরপর ৭মাস তাঁকে আটকে রেখে মারধর ও ধর্ষণ করা হয়। ধর্ষণের ভিডিও রেকর্ড করা এবং ছাত্রীকে ব্ল্যাকমেল করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের অনুষ্ঠান 'সারেগামাপা'-র প্রতিযোগী ছিলেন নোবেল। সেখান থেকেই জনপ্রিয় হয়েছিলেন। তার গানে মুগ্ধ সঙ্গীতপ্রেমীরা। তবে নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিভিন্ন অভিযোগে আটকও হয়েছেন। এত পরিচিতি পাওয়ার পরও নোবেল হারিয়ে গিয়েছিলেন নেশার জগতে। বিয়েও টেকেনি। তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছিলেন তার প্রাক্তন স্ত্রী। এরপর তাকে মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়। ১০ মাস পর মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নোবেল নিজে ভুলও স্বীকার করেন এবং নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন ভক্তদের কাছে। নোবেলকে ফের দেখা গিয়েছিল মঞ্চে। এখন আবার নতুন করে ধর্ষণের অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।