বোনকে আদর, মোদিকে আলিঙ্গন! প্রকাশ্যে ভালোবেসেই তবে ভারতকে জুড়বেন রাহুল?

Rahul Gandhi - Priyanka Gandhi: রাহুল গান্ধী বোনকে স্নেহের আদরে জড়িয়ে ধরেচ্ছেন। গালে চুমু খেয়েছেন, আলতো করে ঘেঁটে দিয়েছেন বোনের চুল।

Madhurima Dutta
৩ মিনিট
বোনকে আদর, মোদিকে আলিঙ্গন! প্রকাশ্যে ভালোবেসেই তবে ভারতকে জুড়বেন রাহুল?

ভারতকে জুড়তে চাইছেন রাহুল। কোন ভারতকে? অসহিষ্ণু, ঘৃণার চাদরে মোড়া, একে অন্যকে আড়চোখে দেখার ভারতকে? নাকি সেই ভারতকে যেখানে 'সনাতন' বলতে শুধু ধর্মকে বোঝানো হয় না। সনাতন বলতে বোঝানো হয় বন্ধনকে, মানুষে মানুষে জড়িয়ে থাকার, শ্রদ্ধা-ভালোবাসার নিবিড় ছায়ার তলে গড়ে ওঠা একখণ্ড ভূমিকেই কি জুড়তে চাইছেন রাহুল? প্রকাশ্যে খুন-জখম নয় বরং প্রকাশ্যে ভালোবাসার কথাই কি বলতে চাইছেন কংগ্রেসের নেতা? উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সেই উত্তরপ্রদেশ যেখানে নিজেদের সমস্ত গড়ই ধসে পড়েছে কংগ্রেসের। সেই উত্তরপ্রদেশ যেখানে একের পর এক ধর্ষণের ঘটনা এবং ধর্ষণের পরের নির্লিপ্ততা দেশকে অবাক হতে অভ্যস্ত করে দিয়েছে। সেই উত্তরপ্রদেশ যেখানে বাবরি-অযোধ্যার পাশা খেলা দেখেছে ভারতবর্ষ, সেই উত্তরপ্রদেশ যেখানে ভালোবাসা নয়, বুলডোজারের বাণীই শোনা যায় কান পাতলে। রাহুল গান্ধী আর তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী এই যোগীর গড়েই ভালোবাসার বুনোফুল ফুটিয়েছেন। স্নিগ্ধ-নরম, অথচ কী উজ্জ্বল! মঙ্গলবার উত্তরপ্রদেশে প্রবেশের পর ভারত জোড়ো যাত্রার মাঝেই ভাই-বোনের ভালোবাসার কিছু মুহূর্ত দেশকে থমকে দিয়েছে। খুব পরিচিত, অথচ ভুলতে বসা দৃশ্যই দিয়েই তবে দেশকে সেলাই করতে চাইছেন রাহুল-প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দাদাকে বলেছেন, 'যোদ্ধা'। বলেছেন 'সত্যের ঢাল' পরে রয়েছেন রাহুল এবং কাউকে তাই ভয় পান না তিনি। রাহুল গান্ধী বোনকে স্নেহের আদরে জড়িয়ে ধরেছেন। গালে চুমু খেয়েছেন, আলতো করে ঘেঁটে দিয়েছেন বোনের চুল। প্রিয়াঙ্কাও হেসে খিলখিলিয়ে উঠেছেন। দাদাকে আরও ভরসা জুগিয়েছেন। মোবাইলে, টিভিতে এই দৃশ্য দেখতে দেখতে চরম উত্তেজিত মানুষও হালকা হেসেছেন, শান্ত হয়েছেন পলক-ক্ষণের জন্য। উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রার সময় হাতে হাত ধরে হেঁটেছেন প্রিয়াঙ্কা আর রাহুল। ভাইবোনের হাত ধরার উষ্ণতা কি তবে ভরসার ভুলে যাওয়া অর্থই শেখাচ্ছে দেশকে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অলক্ষ্যেই ম্যাজিক করছেন রাহুল! হিংসার বিরুদ্ধে মানুষকে জুড়বে ভারত জোড়ো যাত্রাই?

Bharat Jodo Yatra: হিংসা-দ্বেষের বদলে যদি ভালবাসা দিয়ে এই দেশকে অখণ্ড রাখা যায়, যদি মানুষে মানুষে ভেদাভেদকে দূর করে 'বিবিধের মাঝে মিলনকে' দেখা যায়, তাহলে ক্ষতি কী!

রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশই বলছেন, চোখের সামনে নিয়মিত যা ঘটে- মানুষ একসময় তাতে অভ্যস্ত হয়ে যায়। যদি চুরি, মারামারি, ঘৃণার বাক্যবাণ- সে সামনে হোক বা সোশ্যাল মিডিয়াতে- রোজের ঘটনা হয়ে যায়, উঠতে বসতে যদি এই জিনিসই চোখের সামনে আসে একটা সময় তা চোখ সওয়া হয়ে যায় স্বাভাবিক ছন্দেই। তখন বিপরীত দৃশ্য দেখলে একটু নজর কাড়ে। ভারত জোড়ো যাত্রার এই ভালোবাসার দৃশ্যপট আসলে খুব চেনা- কিন্তু কবে শেষ ভারত এমন দৃশ্য দেখেছে মনে করতে হলে কপালে ভাঁজ পড়বে। আর এটাই কংগ্রেসের অস্ত্র। ভারত জুড়তে হলে ভারতের মানুষকে জুড়তে হবে। মানুষের মধ্যে যে সন্দেহ-ঘৃণার দেওয়াল গড়ে উঠেছে বেশ কিছুকাল ধরে, তার ঠিক উলটোপিঠে খাড়া করতে হবে মানবিক অনুভবের স্তম্ভ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি নন, বাজপেয়ীই প্রকৃত বিজেপি! অটল বিহারীর স্মৃতিসৌধে গিয়ে কোন বার্তা দিলেন রাহুল?

Bharat Jodo Yatra: বাজপেয়ী নিজেই একবার একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে তাঁকে কীভাবে সাহায্য করেছিলেন রাজীব গান্ধী।

বেশ কয়েক বছর আগে প্রবীণ ভারতীয় সাংবাদিক সঈদ নকভি বলেছিলেন, জনসমক্ষে কথা বলা রাহুলের সবচেয়ে বড় দুর্বলতা। ব্যক্তিগত পরিসরে রাহুল একেবারে অন্য মানুষ। বুদ্ধিমান, বিচক্ষণ, অন্যের কথা শুনতে ভালোবাসেন। কিন্তু জনসাধারণের সামনে কথা বলার সময় তাঁর ওই ম্যাজিক কাজ করে না। “তিনি একজন খুব ভদ্র এবং স্নেহশীল ব্যক্তি। মাঝে মাঝে আমি তাঁকে বলিও যে তিনি একটু বেশিই স্নেহশীল। রাজনীতিতে আপনাকে স্নেহশীল হতে হবেই তবে অতিরিক্ত নয়,” আজ জাজিরাকে বলেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ, যিনি রাহুলকে শৈশব থেকেই চেনেন।

রাহুল এই স্নেহশীলতাকে দুর্বলতা নয়, অস্ত্র করে ফেললেন। সাম্প্রতিককালে রাহুল যতবার জনসাধারণের মাঝে গিয়েছেন, তাঁর নিজস্বতা বজায় রেখেই তিনি সহজ হতে পেরেছেন, অন্যের কথা শুনেছেন, নিজের কথাও শুনিয়েছেন। সর্বোপরি, রাহুলের রাজনৈতিক ব্যক্তিত্বের অন্যতম দিক হয়ে উঠেছে তাঁর এই স্নেহশীলতা। শুধু বোনের প্রতি নয়, মায়ের গায়ে চাদর জড়িয়ে দেওয়া হোক বা আলতো করে গাল টিপে দেওয়া- রাহুল ভারতীয় 'সন্তান' হয়ে উঠেছেন তাঁর 'বিদেশি' আভিজাত্য ছেড়ে। ২০১৯ সালে বিরোধী দলের সবচেয়ে তুখোড় রাজনৈতিক প্রতিপক্ষ নরেন্দ্র মোদিকেও ভালোবাসতে চেয়েছিলেন রাহুল। সংসদের মধ্যে রাহুল গান্ধী জড়িয়ে ধরেছিলেন নরেন্দ্র মোদিকে। বলেছিলেন, নরেন্দ্র মোদি খুব রেগেছিলেন, তাই তাঁকে একটু নরম করে ভালোবাসার স্বাদ দিতে চেয়েছিলেন রাহুল।

রাহুল বলেছিলেন, তাঁর মনে হয়েছিল, নরেন্দ্র মোদি রাগে এতই অন্ধ হয়ে আছেন যে এই সুন্দর পৃথিবীটাকে দেখতেও পাচ্ছেন না অন্য চোখে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, রাহুল গান্ধী যেভাবে ভারতকে দেখেন সেভাবে যদি একজন রাজনৈতিক নেতা দেখেন তাহলে তা ভোটবাক্সের আদৌ কোনও সুবিধা করে না। রাহুল গান্ধী মূলগত জায়গা থেকে ভারতকে দেখছেন। গাছের পাতায় জল ঢালার বদলে শিকড়ে গিয়ে রোগের গোড়া খুঁজতে চাইছেন। আজকের ভারত কি এভাবে চলে আর? এই গভীরতাকে ছোঁয়ার মতো জায়গায় কি নাগরিকরাও আর আছেন? রাহুলের প্রকাশ্যে ভালোবাসার প্রদর্শন ভারতের মাটি খুঁড়ে সেই ভালোবাসার বাঁধনের সন্ধানেই যাত্রা। একজন 'ভারতীয় সন্তান' হয়ে ওঠা, একজন 'ভারতীয় ভাই' হয়ে ওঠার শাশ্বত ধারাকে বয়ে নিয়ে যেতে চলার, সহজ হওয়ার যে রাস্তা তা কি আদৌ ভারতকে বাঁচানোর পথ? অথবা এটাই ভারতকে বাঁচানোর একমাত্র পথ! উত্তর একদিন ভালোবাসাই দেবে, বেঁচে থাকলে।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।