অলক্ষ্যেই ম্যাজিক করছেন রাহুল! হিংসার বিরুদ্ধে মানুষকে জুড়বে ভারত জোড়ো যাত্রাই?

Bharat Jodo Yatra: হিংসা-দ্বেষের বদলে যদি ভালবাসা দিয়ে এই দেশকে অখণ্ড রাখা যায়, যদি মানুষে মানুষে ভেদাভেদকে দূর করে 'বিবিধের মাঝে মিলনকে' দেখা যায়, তাহলে ক্ষতি কী!

Sambit Pal
৫ মিনিট
অলক্ষ্যেই ম্যাজিক করছেন রাহুল! হিংসার বিরুদ্ধে মানুষকে জুড়বে ভারত জোড়ো যাত্রাই?

ধরুন, অফিসের বস আপনাকে কোনও কাজ দিয়েছেন। আপনার করে দেওয়ার পরেও কাজটিতে তিনি সন্তুষ্ট নন এবং তিনি মনে করতে শুরু করেছেন, আপনার দ্বারা কাজটি ঠিক হবে না। অথবা আপনি কাজটি জানেনই না। এর মাঝে কেউ আপনার সম্বন্ধে তাঁর কান ভরে দিয়ে এসেছে। ব্যাস। এবার আপনি যতই ভাল কাজ করুন, তিনি আপনাকে আর পছন্দই করছেন না। এরকম আমাদের সঙ্গে হয়েই থাকে। বস না হয়ে অন্য কেউ হতে পারে। কিন্তু অভিজ্ঞতা কম বেশি একই গোত্রের। ভাবছেন, রাজনীতি নিয়ে লিখতে বসে এই গৌরচন্দ্রিকার মানে কী?

আসলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এখন সেই দশা। সেই ২০১৪-তে সর্বভারতীয় ইংরেজি চ্যানেলে দেওয়া অতীব খারাপ সাক্ষাৎকারটির পর থেকে নির্বাচন হেরে যাওয়া ও কংগ্রেস দলের সবচেয়ে খারাপ ফলাফলের পরে তিনি 'পাপ্পু'-ই হয়ে গেছেন অনেকের চোখে। কেউই প্রায় তাঁকে গুরুত্ব দিতে চান না। এটি খুব অস্বাভাবিক কিছু নয়। যে নেতা দলের সভাপতির পদে থাকতে চান না, কিন্তু দলের সর্বোচ্চ কমান্ডারের ভূমিকায় থাকতে চান, আবার কখনও মনে হয় তিনি সাধারণ কংগ্রেস কর্মীর মতো থাকতেই খুশি, যে নেতা মাঝে মাঝেই রাজনীতি থেকে ছুটি নিয়ে বিদেশে চলে যান, যে নেতা মাঝে মাঝে জেগে ওঠেন এবং ভারতীয় রাজনীতির নিরিখে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই নির্বাচনে নিজের দলকে জেতাতে পারেন না, তাঁকে কে গুরুত্ব দেবে? যদি না অন্ধ ভক্ত হন কেউ!

এর উপরে দেশের শাসক দল এমন একজন বিরোধী নেতাকে পেয়ে যার পর নাই খুশি। সোশ্যাল মিডিয়া ও এক ধরনের হুইংপারিং ক্যাম্পেনের মতো করে সারা দেশে তারা রাহুল গান্ধীকে পাপ্পু বানিয়ে দিতে সফল হয়েছেন। অর্থাৎ তিনি কোনও কাজেরই নন। বাচ্চা ছেলে।

তা এ হেন 'বাচ্চা ছেলেটি' গত সেপ্টেম্বর থেকে একটি কাজে নেমেছেন। তিনি হাঁটছেন — কন্যাকুমারী থেকে কাশ্মীর। ১৫০ দিন ধরে তিনি প্রায় ৩৫০০ কিলোমিটার হেঁটে ১২টি রাজ্য পার করে জম্মু-কাশ্মীরে পৌঁছবেন। এর মধ্যে ১০৮ দিনের যাত্রা শেষ করেছেন। নয়টি রাজ্য পেরিয়ে এসেছেন। আর মাত্র ৪৫০ কিলোমিটার পথ বাকি।

রাহুল এই অভিযানের নাম দিয়েছেন, ভারত জোড়ো যাত্রা। গত কয়েক মাসে মিডিয়াতে খুব বেশি শিরোনামে এই যাত্রা জায়গা করতে পারেনি। যদিও বা করেছে, তা মূলত নেতিবাচক কোনও ইস্যুতে। কখনও সাভারকরকে নিয়ে কোনও মন্তব্যে বিতর্ক হয়েছে। কখনও বা কর্ণাটকে ভারত জোড়ো যাত্রার মাঝে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি শিবকুমারকে ইডির তলবকে নিয়ে হইচই হয়েছে। আবার কখনও সমাজকর্মী মেধা পাটকর বা রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের যাত্রায় যোগদান নিয়ে বিতর্ক তুলেছে কংগ্রেসের বিরোধীরা। কখনও রাহুল গান্ধীর দাড়ি রাখা নিয়ে কটাক্ষ করতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুলকে প্রাক্তন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের লকডাউনের আতঙ্ক! রাহুলের ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই কোভিড ত্রাস সৃষ্টি?

Rahul Gandhi Bharat Jodo Yatra: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন, যদি ভারত জোড়ো যাত্রা চালিয়ে যেতে হয়, তাহলে কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে।

রাজস্থান থেকে দিল্লিতে ঢোকার মুখে জোর বিতর্ক শুরু হয়েছে, কোভিড নিয়ে যখন আতঙ্ক ছড়াচ্ছে, তখন রাহুল গান্ধী কেন যাত্রা বন্ধ করছেন না। কোভিডের আতঙ্কে সাধারণ মানুষের কী কী করা উচিত সেই নিয়ে কোনও সিদ্ধান্তের আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য তো রাহুল গান্ধীকে চিঠি লিখে যাত্রা বন্ধ করতে বললেন। তখনও রাজস্থানে বিজেপির জন আক্রোশ যাত্রা বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি। এর মাঝে তো প্রশ্ন রয়েইছে যে, কেন রাহুল গান্ধী তাঁর যাত্রা নিয়ে গুজরাতে গেলেন না। নির্বাচনের সময়ে কেন তিনি গুজরাতকে যাত্রাপথের বাইরে রাখলেন?

এর উত্তর আমার দুই ছাত্রী আমাকে দিয়েছে। সাংবাদিকতার পড়ুয়া হিসেবে শিরোনামে থাকা খবরগুলিকে তাঁরা মিমের মাধ্যমে প্রকাশ করতে পারে কিনা, সেই কাজটি তাদের দিয়েছিলাম। দুই ছাত্রী একটি ইনস্টাগ্রাম রিল বানিয়েছিল রাহুলের ভারত জোড়ো যাত্রা ও গুজরাত নির্বাচনের উপর। তাঁরা দেখিয়েছিল একদিকে ভারত জোড়োর নৃত্য চলছে আর অন্যদিকে ভোট জোড়োর নাচ!

আসলে ভারত জোড়া যাত্রার সঙ্গে রাহুল সত্যিই নির্বাচনকে জুড়তে চাননি। কেউ যদি খুব মনোযোগ দিয়ে এই যাত্রাকে দেখে থাকেন, তাহলে বুঝবেন যে এই যাত্রাকে খানিকটা রাজনৈতিক দর্শনের লড়াইয়ের সঙ্গে জুড়েছেন তিনি।

গত ১০০ দিন ধরে রাহুল গান্ধীর মুখে একটিই কথা — আরএসএস-বিজেপি দেশকে ভাগ করতে চাইছে ধর্মীয় রঙে। আর তিনি দেশকে জুড়তে চাইছেন ভালবাসার আলিঙ্গনে। সঙ্গে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুগুলিকেও গুঁজে দিচ্ছেন। ভোট চাইছেন না সরাসরি। ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের পতাকার আগে থাকছে জাতীয় পতাকা। বার বার রাহুল গান্ধী বলছেন তিনি মতাদর্শের লড়াই লড়ছেন।

যে লড়াইটি দেশের অন্য কোনও প্রধান রাজনৈতিক দল ময়দানে নেমে লড়ছে না। তৃণমূল হোক বা আম আদমি পার্টি বা যাদের এই লড়াই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে লড়ার কথা ছিল, সেই বামেরাও লড়ছে না। আঞ্চলিক দলগুলি, যারা কোনও না কোনও রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা হয় ইডি-সিবিআইয়ের কোপ থেকে নিজেদের বাঁচাতে ব্যস্ত বা উন্নয়নের রাজনীতির বুলি কপচিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে ব্যস্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধর্মনিরপেক্ষতার অর্থ বুঝতেন অটল বিহারী, বাজপেয়ীর বিজেপির থেকে কোথায় আলাদা মোদির বিজেপি?

Atal Bihari Vajpayee: নিজের প্রায় পাঁচ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে ৯০ শতাংশ সময়ই বিরোধী আসনে বসেছেন অটল বিহারী বাজপেয়ী।

কেউই ঠিক মাঠে নেমে বিজেপি-আরএসএসের রাজনীতির মতাদর্শগত বিরোধিতা করছে না। ২০১৪-র পর থেকে সরকারিভাবে কোনও জাতীয় সংহতির উপর চোখে পড়ার মতো বিজ্ঞাপন তৈরি হয়নি। বরং দিনে দিনে কোণঠাসা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করে চলেছে। অজুহাত হচ্ছে যে এ দেশ হিন্দুদের দেশ। এতদিন সংখ্যালঘু তোষণ হয়েছে। এবার হিন্দুরা মাথা তুলে দাঁড়াবে।

সেই হিংসা-দ্বেষের বদলে যদি ভালবাসা দিয়ে এই দেশকে অখণ্ড রাখা যায়, যদি মানুষে মানুষে ভেদাভেদকে দূর করে 'বিবিধের মাঝে মিলনকে' দেখা যায়, তাহলে ক্ষতি কী!

আপাতভাবে এই মুহূর্তে ক্ষতি কারও নয়। নরেন্দ্র মোদি-অমিত শাহ নির্বাচন ও ক্ষমতাকে পাখির চোখের মতো দেখতে থাকেন। তাঁরা যদি নির্বাচনে জেতেন ও ক্ষমতায় থাকেন, তাহলেই আরএসএসের ভাবপ্রচার প্রাতিষ্ঠনিকতার মর্যাদা পাবে। ২০২৫-এ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষে সেটিই হবে মোদি-শাহের উপহার। মতাদর্শগত ভাবে বামপন্থী বা উদারপন্থীদের দুরমুশ করে, সংখ্যালঘুদের মাথা তুলতে না দেওয়ার পণ করে হিন্দুত্ববাদী ভারতের ধ্বজা ওড়ানোই এখন একমাত্র লক্ষ্য দেশের দুই শীর্ষ নেতার। সেখানে রাহুল গান্ধীর মতো একজন অপরিপক্ক নেতা এবং কংগ্রেসের মতো একটি ভঙ্গুর পার্টিকে বিরোধী হিসেবে পাওয়া মানে তো সোনায় সোহাগা।

কিন্তু আর জনসভা বা দলের সভা বা সাংবাদিকদের সামনে নয়, রাহুল গান্ধী নির্বাচনের বাইরে একটি দার্শনিক প্রশ্ন তুলে মানুষের মাঝে হাঁটছেন। তাঁদের সচেতন করার কাজ করছেন। অনেকেই ভারত জোড়ো যাত্রার সঙ্গে গান্ধীর ডান্ডি অভিযান বা মার্টিন লুথার কিংয়ের নাগরিক অধিকারের যাত্রার সঙ্গে তুলনা করছেন। যদিও রাহুল গান্ধী এসব তুলনাকে আমল দিতে চাননি। মার্টিন লুথার কিংয়ের (জুনিয়র) 'আমার একটি স্বপ্ন আছে'-র ভাষণ ইতিহাসে জায়গা করে নিয়েছে। রাহুল গান্ধীর স্বপ্ন কি সেই জায়গা পাবে?

এ দেশে নির্বাচনের ফলের উপরেই নির্ভর করে রাজনৈতিক সাফল্য। সামাজিক আন্দোলন বরাবর নির্বাচনী রাজনীতিকেই সাহায্য করে এসেছে। ৭০-এর দশকের জয়প্রকাশ নারায়ণের অভিযান হোক বা হালের আন্না হাজারের দুর্নীতি-বিরোধী আন্দোলন সরকার ফেলতে সাহায্য করছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এখনও সেই পর্যায়ে যায়নি। কিন্তু শুরু তো হয়েছে। দেশকে সংবিধানের আঁচলে এক সূত্রে আবার করে বাঁধার কাজটি রাহুল নিজের কাঁধে তুলে নিয়েছেন। দেশের মানুষের কাছে একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন। এটি দান-খয়রাতির রাজনীতি থেকে দুরের একটি বিষয়।

কিন্তু রাহুল গান্ধীকে আরও অনেক বিষয় স্পষ্ট করতে হবে। তাঁকে স্পষ্ট করতে হবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ। তিনি কি এখনও নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি নির্বাচনী লড়াইতে অংশ নেবেন? মানে নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরবেন? তিনি কি সর্বক্ষণের রাজনৈতিক কর্মীর মতো কাজ করবেন? নাকি তিনি এক রাজনৈতিক-দার্শনিক হিসেবেই নিজেকে মেলে ধরবেন?

সে তিনি যাই করুন, রাহুল গান্ধী কিন্তু একটি মোক্ষম বিষয় দেশের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে ধরেছেন। এতে দেশের মানুষ কীভাবে কার পাশে দাঁড়াবেন, তা তাঁদের ব্যাপার। কিন্তু চোখে চোখ রেখে দক্ষিণপন্থী ও মধ্যপন্থীদের এই মহারণের সূচনা রাহুল করে দিলেন।

সে আপনার তাঁকে পছন্দ হোক বা না হোক। কোন দিকে আপনি থাকবেন, সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

লিখেছেন
Sambit Pal
Sambit Pal
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।