ধর্ষণ কাণ্ডে ফের যাবজ্জীবন 'ধর্মগুরু' আসারামের, ১০ বছর আগের ওইদিন ঠিক কী ঘটেছিল?

Asaram Bapu Life Imprisonment : আপাতত কারাগারে গারদের ওপারেই রয়েছে আসারাম। নতুন করে এই অভিযোগ ফের ১০ বছর আগের সেই ঘটনাকে সামনে আনে।

inscript
২ মিনিট
ধর্ষণ কাণ্ডে ফের যাবজ্জীবন 'ধর্মগুরু' আসারামের, ১০ বছর আগের ওইদিন ঠিক কী ঘটেছিল?

২০১৩ সাল। হিসেব করলে দেখা যাবে, আজ থেকে প্রায় ১০ বছর আগের কথা। গোটা দেশ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল একটি খবরে। যার কেন্দ্রে ছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। নিজেরই এক শিষ্যাকে ধর্ষণ করার অভিযোগ সামনে আসে। তারপর কেটে গিয়েছে দশ দশটি বছর। আসারাম বাপুর ঘটনাটিকে হাতিয়ার করে রাজনৈতিক জলঘোলাও হয়েছে বিস্তর। তবে গুজরাতের দায়রা আদালত অবশেষে বিচারের বাণী শোনায়, বিচারক আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। আপাতত কারাগারে গারদের ওপারেই রয়েছে আসারাম। নতুন করে এই অভিযোগ ফের ১০ বছর আগের সেই পরিস্থিতিটাকে সামনে নিয়ে আসে।

ঠিক কী ঘটেছিল সেদিন? ২০১৩ সাল। গুজরাতের মোতেরাতেই ছিল স্বঘোষিত ধর্মগুরু, ‘গডম্যান’ আসারাম বাপুর আশ্রম। পাশাপাশি যোধপুরেও ছিল একটি শাখা। সেখানে আসারামের পাশাপাশি তাঁর স্ত্রী, ছেলেরাও থাকতেন। হঠাৎই লাইমলাইটে চলে আসে এই আশ্রমটি। পুলিশের কাছে অভিযোগ আসে, ওই আশ্রমের ভেতরে ভগবানের সেবার নামে চলে অবৈধ সব কাজ। যার মাস্টারমাইন্ড খোদ আসারাম বাপু! অজস্র শিষ্যের পাশাপাশি শিষ্যারাও থাকতেন সেখানে। নানা জায়গা থেকে মানুষজন তাঁর কাছে আসতেন। আর সেই মোতেরার আশ্রমেই নিজের শিষ্যাদের ধর্ষণ, বিকৃত যৌনাচার, অত্যাচার করছিলেন আসারাম!

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেবল রামদেবই নন, মেয়েদের নিয়ে বারবার অশালীন মন্তব্য করেছেন এই ধর্মগুরুরা

Ramdev Comments on Women: যোগগুরু রামদেব এর আগেও মেয়েদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সেই 'ট্র্যাডিশন'-এর সঙ্গী আরও অনেকে...

২০১৩ সালে অভিযোগ আসে, যোধপুরে তাঁর আশ্রমের ভেতরেই ১৬ বছরের এক নাবালিকাকে নির্যাতন ও ধর্ষণ করেছেন আসারাম বাপু। এই অভিযোগ আসার পরই তদন্ত শুরু হয়। তারপরই সেই বছর আসারামকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক ভারতের সামাজিক চিত্রের অন্যতম কালো দিন ছিল সেটি। তারপর থেকে জেলেই কাটাচ্ছেন আসারাম বাপু। তবে এখানেই থেমে যায়নি ঘটনাপ্রবাহ। পুলিশ জানতে পারে, এই একটি কেসই নয়। এরকম অনেক শিষ্যাদেরই ধর্ষণ করেছেন এই স্বঘোষিত ধর্মগুরু! আর সেই কাজে সাহায্য করেছে তাঁর পরিবারের লোকজনও!

পাঠকদের মনে পড়বে সাম্প্রতিক দুটি ওয়েব সিরিজের কথা। ‘স্যাক্রেড গেমস’ এবং ‘আশ্রম’। স্বঘোষিত ধর্মগুরুদের আশ্রমগুলিতে আদতে ঠিক কী হয়, সেই অপরাধের ছবিই উঠে এসেছিল আসারামের ঘটনায়। তাকেই আরও বড় প্রেক্ষিতে নিয়ে গিয়ে দেখায় এই দুটি সিরিজ। যাই হোক, আসল কথায় আসা যাক। ২০১৩ সালেই ফের বেশকিছু অভিযোগ সামনে আসে। তার মধ্যে একটি হল সুরাটের এক মহিলার তোলা অভিযোগ। তিনি মোতেরায় আসারাম বাপুর শিষ্যা ছিলেন। তিনি বলেন, স্বঘোষিত এই ধর্মগুরু দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছেন। আর এই কাজে তাঁর ছেলে, স্ত্রী সবাই সাহায্য করেছে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘরে ২০ জন স্ত্রী, বিয়ে করেছেন নিজের মেয়েকেও, স্বঘোষিত ধর্মগুরুর কাণ্ড দেখে মাথায় হাত পুলিসের

Samuel Bateman USA 20 wives : প্রত্যেকেই নাকি সে বাবাজির স্ত্রী! এক-দু’জন নয়; গুনে গুনে মোট ২০ জন স্ত্রী তাঁর সংসারে।

ততদিনে বিকৃত যৌন লালসার ঘটনায় জেলের ঘানি টানছেন বৃদ্ধ আসারাম। সুরাটের এই মহিলার করা অভিযোগের ভিত্তিতেই শুরু হয় মামলা। সেই মামলারই রায় বেরোল ৩০ জানুয়ারি, ২০২৩-এ। সেখানে বিচারক আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করে। ৩১ জানুয়ারি যাবজ্জীবন সাজার ঘোষণা করেন। উল্লেখ্য, নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই যোধপুর জেলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন আসারাম।

আসারামের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হলেও পরে তাঁদের ছেরেদেওয়া হয়। কিন্তু আসারামের এই ট্র্যাডিশন তো এখনও বন্ধ হয়নি! নিত্যানন্দ, রাম রহিম, জালেবি বাবা – স্বঘোষিত ধর্মগুরুদের বিকৃত যৌনাচার, অপরাধ এখনও কমেনি। রাম রহিমের মতো স্বঘোষিত ধর্মগুরু অপরাধী হলেও বারবার তাঁকে প্যারোলে ছেড়ে দেওয়া হয়। আর কতবার এমন ঘটনা ঘটবে? ধর্মের পতাকার আড়ালে চলবে এমন অপরাধমূলক কাজকর্ম? উত্তর খুঁজছে গোটা ভারত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।