চুল কেটে, পোশাক ছোট করেও শেষরক্ষা হল না! কেন রাতারাতি ওজন বেড়ে গেল বিনেশের?

Vinesh Phogat: নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় বাদ পড়েন বিনেশ। তবে এক রাতের মধ্যে কীভাবে বাড়ল তাঁর ওজন? এ ব্যাপারে কী বলছেন চিকিৎসকেরা।

Sohini Das
৩ মিনিট
চুল কেটে, পোশাক ছোট করেও শেষরক্ষা হল না! কেন রাতারাতি ওজন বেড়ে গেল বিনেশের?

শেষমুহূর্তে স্বপ্নভঙ্গ হল ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগটের। হাত ধরে এই প্রথম বার প্য়ারিস অলিম্পিকের মঞ্চে ভারতকে এই প্রথম ফাইনালে পৌঁছে দিয়েছিলেন বিনেশ। মঙ্গলবার পর পর তিনটি ম্যাচ ছিল তাঁর। সেই তিনটি ম্যাচে জয়ের পর রূপো নিশ্চিত করেছিলেন তিনি। তবে সেই জয়ের আনন্দকে খানিকটা মুঠোয় চেপেই সমস্ত একাগ্রতাকে সঞ্চয় করেছিলেন ফাইনালের জন্য। বুধবার রাতে আমেরিকার সারা হিলডেব্রান্টের বিরুদ্ধে নামার কথা ছিল তাঁর। তবে জয়ের স্বপ্ন তো দূরের, অর্জিত রূপোটুকুও হারিয়ে ফেললেন বিনেশ।

প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি কুস্তির বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিনেশ। নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় বাদ পড়েন বিনেশ। সোনার স্বপ্ন ছিটকে যায়। ফস্কে যায় কষ্ট করে ছিনিয়ে নেওয়া রূপোও। নানা ষড়যন্ত্রের গন্ধ ও হতাশার মধ্যেই যে প্রশ্ন বারবার উঠছে, তা হল মঙ্গলবারই তিনটি ম্যাচে লড়েছেন বিনেশ ওই বিভাগেরই। তবে এক রাতের মধ্যে কীভাবে বাড়ল তাঁর ওজন? এ ব্যাপারে কী বলছেন চিকিৎসকেরা।

ভারতীয় অলিম্পিক দলের চিফ মেডিক্যাল অফিসার ড. দিনশ পাউডিওয়ালা জানিয়েছেন, মঙ্গলবার তিন-তিনটি ম্যাচ শেষ করার পরে বিনেশের ওজন প্রত্যাশার চেয়ে বেশি ছিল। এ সব ক্ষেত্রে নানা রকম কৌশল নেওয়া হয় ওজন কমানোর জন্য। কিন্তু বহু চেষ্টা করেই তা সময়মতো নামানো যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাফিলতি নাকি ষড়যন্ত্র! কার ভুলে অলিম্পিকে এত বড় ভাগ্য বিপর্যয় বিনেশের?

Vinesh Phogat Disqualified:অলিম্পিকের একেবারে শেষ ধাপে গিয়ে খেলা থেকে বাদ পড়া যাওয়ার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে বিরোধী শিবির।

বুধবার সকালে বিনেশ ফোগটের অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার খবর সামনে আসতেই হইচই পড়ে যায় দেশ জুড়ে। এমনকী নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ এনে সংসদেও হইচই শুরু করেন বিরোধীরা। অলিম্পিক চলাকালীন প্য়ারিসেই রয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা। তাঁর কাছে ফোন যায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। এই পরিস্থিতিতে ভারত কী কী করতে পারে, সেটাও জানতে চান মোদী। প্রধানমন্ত্রী এটাও বলেন, এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনও লাভ হয়, তা হলে সেটাও যেন করা হয়। জানা গিয়েছে, বিনেশকে ফাইনাল থেকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এর পরেই ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা ও ভারতীয় অলিম্পিক দলের চিফ মেডিক্যাল অফিসার ড. দিনশ পাউডিওয়ালা একটি ভিডিও বার্তা দেন। যেখানে গোটা ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে মুখ খোলেন তাঁরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একশো কোটির স্বপ্নভঙ্গ! ট্র্যাজেডির অন্য নাম বিনেশ ফোগট

Paris Olympics 2024 Vinesh Phogat: মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্ট থেকে বুধবার ছিটকে গিয়েছেন ভারতীয় এই রেসলার। ৫০ কেজির থেকে মাত্র একশো গ্রাম ওজন বেশি থাকায় সাসপেন্ড করা হয় তাঁকে।

পাউডিওয়ালা জানিয়েছেন, কুস্তিগীরেরা সাধারণত তাঁদের স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজনের বিভাগে অংশগ্রহণ করে। তাতে প্রতিপক্ষ হিসেবে কম শক্তিশালীর মুখোমুখি হতে হয়। সাধারণ ভাবে, খাবার ও জলের পরিমাণ বেঁধে দিয়ে প্রতিযোগীর ওজন নিয়ন্ত্রণে রাখা হয়। তার পাশাপাশি প্রতিযোগীকে ঘামানো হয় বিভিন্ন কসরতের মাধ্যমে। কিন্তু ওজন কমাতে গিয়ে দুর্বলতা তৈরি হতে পারে এবং পরিশ্রমের শক্তি কমে যেতে পারে। যা আবার লড়াই করার ক্ষেত্রে অসুবিধাজনক।

এই পরিস্থিতিতে কুস্তিগীরদের সীমিত পরিমাণ জল ও বেশ কিছু উচ্চশক্তির খাবারদাবার দেওয়া হয়। তা নির্ধারণ করে দেওয়ার জন্য প্রতিটি অ্যাথলিটের নিজস্ব পুষ্টিবিদ থাকেন। যিনি রীতিমতো গণনা করে প্রতিযোগীর খাবারদাবার মেপে দেন। বিনেশের পুষ্টিবিদ এক্ষেত্রে তাঁর জন্য সারাদিনে ১.৫ কিলোগ্রাম পরিমাণ খাবারদাবার মেপে দিয়েছিলেন।

মঙ্গলবার পর পর তিনটি প্রতিযোগিতায় নামতে হয় বিনেশকে। আর তা শেষ হলে দেখা যায়, বিনেশের ওজন বেশ কিছুটা বেড়েছে। তার পরেই তাঁর কোচ ও পুষ্টিবিদ ওজন কমানোর প্রক্রিয়া শুরু করে দেন। তাঁরা আত্মবিশ্বাসী ছিলেন, তাতে কাজ দেবে। কিন্তু বহু চেষ্টা সত্তেও একশো গ্রাম ওজনের ব্যবধান মেটানো যায়নি। বাধ্য় হয়ে সারা রাত ধরে বিনেশের চুল কাটা, জামাকাপড় ছোট করার মতো বিকল্প ব্যবস্থাগুলিও চেষ্টা করে গিয়েছিলেন তারা। তার পরেও কমানো যায়নি ওজন। যার ফলাফল হিসেবে বুধবার সকালে অলিম্পিকের প্রতিযোগিতা থেকেই ডিসকোয়ালিফাই হয়ে যান ভারতীয় এই কুস্তিগীর।

চিকিৎসক জানিয়েছেন, সতর্কতা হিসেবেই বিনেশকে কিছু ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া হয়েছিল, যাতে কোনও ভাবে ডিহাইড্রেশন না হয়। তার পরে তাঁর বেশ কিছু রক্তপরীক্ষাও হয়, যেখানে কোনও কিছু গন্ডগোল চোখে পড়নি। স্থানীয় অলিম্পিক হাসপাতালেই সেসব পরীক্ষা করানো হয়। তখনও পুরোপুরি সুস্থ ছিলেন বিনেশ। কিন্তু সেই সমস্ত চেষ্টাই বৃথা হয়ে গেল বুধবার সকালে। অলিম্পিকে কুস্তিতে সোনাজয়ের স্বপ্ন অধরাই রয়ে গেন বিনেশের। একই সঙ্গে ফস্কে গেল অর্জিত রৌপ্য পদকটিও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।