আতঙ্কের একুশে দেশের ভাঙা হৃদয়টাকে জুড়েছিলেন ওঁরাই, কুর্ণিশ মীরাবাই, নীরজ...

Piya Saha
৩ মিনিট
আতঙ্কের একুশে দেশের ভাঙা হৃদয়টাকে জুড়েছিলেন ওঁরাই, কুর্ণিশ মীরাবাই, নীরজ...

অতিমারী সঙ্গে যুদ্ধ করেই কেটে গেল আরও একটা বছর। কোভিডের হানাদারি বদলে দিয়েছে চারপাশের পৃথিবীকে। ক্রীড়াজগতও তাঁর ব্যতিক্রম নয়। তবে এই ভাঙনের দিনগুলিতেও আমাদের দুমড়েমুচড়ে যাওয়া আত্মবিশ্বাসকে কিছুটা হলেও যেন পুনর্স্থাপিত করেছেন এই ক্রীড়াবিদরাই। কখনও তীব্রভাবে জ্বলে উঠে পিছনে ফেলে দিয়েছেন বিশ্বসেরাদেরও, আবার কখনও প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদও হয়েছে দল কিংবা ক্রীড়া ব্যক্তিত্ব, কিন্তু দাগ রেখে গিয়েছে তাদের লড়াই। এই লড়াইটুকু এই দুঃসময়েও ভারতবাসীর মনে আশার সঞ্চার করেছে। আমাদের মনের ভাঙা টুকরোগুলিকে জুড়ে রেখেছে। বর্ষশেষে সেই বাজিকরদের লড়াইকে ফিরে দেখা যাক আরও একবার।

অতিমারীর দাপটে ২০২০ সালের যে সমস্ত বড় টুর্নামেন্ট স্থগিত হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক্স তার মধ্যে অন্যতম। তবে এ বছর অলিম্পিকে ভারতের ফলাফল চার দশকের সেরা।এ বছর পদক তালিকায় ৪৮ নম্বরে শেষ করেছে ভারত ।এর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ভারতের র‍্যাঙ্কিং সবচেয়ে ভালো ছিল। সে বছর অভিনব বৃন্দা সহ তিনটি স্বর্ণপদক জিতেছিল ভারত। তারপর ১৩ বছর পরে ভারতের সগৌরব প্রত্যাবর্তন এ বছর। টোকিও অলিম্পিকে সোনা এসেছে ভারতের ঝুলিতে। একটি সোনা , দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ সহ মোট ৭ টি পদক জিতেছে ভারত। তবে অলিম্পিকের প্রত্যেক প্রতিযোগীর পারফরম্যান্সই ছিল নজরকাড়া। এ বলে আমাকে দেখ ও বলে আমাকে ! জ্যাভলিনে সোনা জিতেছেন ২৩ বছরের নীরজ চোপড়া। জ্যাভলিন সহ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এই প্রথম কোনো কোনো ভারতীয় সোনা জিতলেন। আর স্বাধীনতার পর এই প্রথম জ্যাভলিনে সোনা এলো নীরজের হাত ধরে। ফাইনালে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে সোনার আক্ষেপ মিটিয়ে দিলেন আমাদের সোনার ছেলে।

মহিলাদের ৪৯ কেজি ওয়েট লিফটিং বিভাগে রূপো জিতেছিলেন মীরাবাই চানু। তাঁর হাত ধরেই টোকিও অলিম্পিকে প্রথম পদক আসে ভারতের। ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির বিভাগে রবি কুমার দাহিয়া জিতেছেন দ্বিতীয় রুপোর পদকটি। রিও অলিম্পিকের পর এবারেও দেশবাসীকে নিরাশ করেননি পিভি সিন্ধু। প্রতিপক্ষ চীনের হি বিংজিয়াওকে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন সিন্ধু। অন্যদিকে ভারতীয় হকি দল ৪১ বছর পর অলিম্পিকে পদক জিতল। অদম্য মানসিকতার ওপর ভর করেই এই ব্রোঞ্জ নিয়ে এল মনপ্রীত সিংহরা। এছাড়াও বজরং পুনিয়া ( ছেলেদের ফ্রিস্টাইল কুস্তি ৬৫ কেজি) ও লাভলিনা বড়গোহাই ( বক্সিং) জিতেছেন ব্রোঞ্জ পদক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বে মাত্র ১৫টি আছে! প্রধানমন্ত্রীর এই গাড়ি সর্বংসহা, কেন এই বাহনই বেছেছেন মোদি

Narendra Modi Mercedes Car: সাধারণ মানুষের জন্য এই গাড়ির ব্যবহার নিষিদ্ধ।

তবে অলিম্পিকে পদক না জিতলেও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মন জয় করেছেন অদিতি অশোক ( গলফ), মহিলা হকি দল, মেরি কম( বক্সিং) , দীপক পুনিয়া, কমলপ্রীত কৌর ( ডিসকাস থ্রো), দীপিকা কুমারী ও অতনু দাস (তিরন্দাজিজি) । তিরন্দাজি বিশ্বকাপে তিনটি সোনা জিতে বাংলা তথা ভারতের উজ্জ্বল করেছেন দীপিকা কুমারী। প্যারা অলিম্পিকেও রেকর্ড সংখ্যক মেডেল জিতেছে ভারত। মোট ১৯ টি পদক জিতে পদক তালিকায় ২৪ নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। ১৯ পদকের মধ্যে ৫ টি সোনা,৮ টি রূপো এবং ৬ টি ব্রোঞ্জ। পাশাপাশি গড়েছেন রেকর্ডও। এঁদের মধ্যে অবনী লেখারা (১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয়ী প্রথম মহিলা) , সুমিত অন্তিল (ছেলেদের জ্যাভলিনে সোনা), কৃষ্ণ নাগার (ছেলেদের ব্যাডমিন্টনে সোনা), ভাবিনাবেন পটেল( টেবিল টেনিসে রূপো), মনীশ নরওয়াল (ছেলেদের ৫০ মি. পিস্তলে সোনা) - রা উজ্জ্বল নক্ষত্র। বুঝিয়ে দিয়েছেন, শারিরীক অক্ষমতা মানসিক শক্তির কাছে কিছুই না- জীবন যুদ্ধেও জিতে গেছেন তাঁরা। জিতিয়ে দিয়েছেন আমাদের, সমস্ত ক্ষতে প্রলেপ পড়েছে।

চোখ ঝলসামো টুর্নামেন্ট পারফরম্যান্স না হলেও ভারতীয় ফুটবল দল নেপালকে হারিয়ে অষ্টম বার সাফ ( সাউথ এশিয়ান ফুটবল ফেডােশন) কাপ জিতেছে এবছর। পাশাপশি জাতীয় দলের হয়ে ৮০ তম গোল করে লিওনেল মেসির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। এ বছর বিশ্ব দাবায় বাংলার অন্যতম মুখ মিত্রাভ গুহ। ২০ বছরের মিত্রাভ দেশের ৭২ তম গ্র্যান্ডমাস্টার। এ আলেখ্য তাকেও কুর্ণিশ জানায়।

তবে ভারতীর ক্রিকেপ্রেমীদের জন্য ২০২২ খুব ভালো কাটেনি বরং হতাশাই গ্রাস করেছে তাঁদের। টি ২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে খেলতে নামা ভারত লীগ পর্বেই বাদ পড়েছেন টুর্নামেন্ট থেকে। প্রথম দুটো ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে বড় রানের ব্যবধানে হেরে জেতার তারা আশা চুর্ণ করে দিয়েছে ভারতীয় দল।বিতর্কও পিছু ছাড়েনি ভারতীর ক্রিকেট বোর্ড ও অধিনায়ক কোহলির। বর্ষশেষে সাদা বলের অধিনায়কত্ব নিয়ে বিরাট- সৌরভের টানাপোড়েন প্রকাশ্যে এসে পড়েছে। সাদা বলের খেলায় এখন থেকে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। নতুন কোচ হিসেবে ভারতীয় দলে যোগ দিয়েছেন রাহুল দ্রাবিড়।তাই আগামীদিনে দ্রাবিড় সভ্যতায় রোহিতের অধিনায়কত্বে দলের পারফরম্যান্সের ওপর নজর থাকবে ভারতবাসীর।

২১-এর শেষ লগ্নে নতুন পালক যোগ করেছেন শ্রীকান্ত কিদাম্বি। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে রূপো এনেছেন দেশের জন্য তিনি। শ্রীকান্তই প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন। ‌

-

এখন দেখার আগামী বছরের শীতকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিকে ভারতের ফলাফল কেমন হয়। পাশাপশি ক্রিকেটপ্রেমী ভারতবাসীর চোখ থাকবে পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপ ও মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের দিকে। অতিমারীর দাপট কমে এসেছে। খেলাই আমাদের শিখিয়ে দিয়ে গেল আরও বেঁধে বেঁধে থাকার মন্ত্রটা। সেই ঠেকে শেখা মন্ত্রই আমাদের ২০২২-এর পাথেয় হোক।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।