ফিরতে পারে বিলুপ্ত ডোডো পাখি, রাস্তায় ঘুরে বেড়াবে ডাইনোসর! জানেন কীভাবে সম্ভব?

Resurrect Dodo Birds : জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করা আমেরিকান কোম্পানি কলোসেল বায়োসায়েন্স নামক এক সংস্থা ইতিমধ্যেই জিন প্রযুক্তি ব্যবহার করে ম্যামথ ও থাইসিনদের পুনরায় ফিরিয়ে আনার কাজ শুরু করেছে।

Kankana Mukherjee
২ মিনিট
ফিরতে পারে বিলুপ্ত ডোডো পাখি, রাস্তায় ঘুরে বেড়াবে ডাইনোসর! জানেন কীভাবে সম্ভব?

হারানো প্রাপ্তির কথা অনেকেই শুনেছেন, একটা পুরনো ছবি কিংবা পুরনো কোনও বই হঠাৎ করে একদিন খুঁজে পেলে একটা অদ্ভুত আনন্দ হয়, সেখানে যদি জানা যায় পৃথিবী থেকে একেবারে হারিয়ে যাওয়া প্রজাতি আবার খুঁজে পাওয়া গিয়েছে, তবে বিষয়টা কেমন হবে একবার ভেবে দেখুন! হ্যাঁ যে বিষয়টা ঘটতে চলেছে সেটি ঠিক তাই। আজ থেকে বহু বহু বছর আগে একেবারে হারিয়ে গিয়েছিল যে ডোডো পাখি, বিজ্ঞানীরা আবার তাদেরই ফিরিয়ে আনার কথা বলছেন সম্প্রতি।

সময়টা ১৬৮১ সাল। ব্রিটানিকা ওয়েবসাইট অনুসারে জানা যায়, এই সময়ই মরিশাসে মারা গিয়েছিল শেষ ডোডো পাখিটি। এর পর থেকেই তাদের নাম বিলুপ্তপ্রায় তালিকা থেকে বিলুপ্তদের তালিকাভুক্ত হয়। এর পর কেটে গিয়েছে প্রায় ৪০০ বছর। কেবল ইতিহাসের পাতাতেই স্থান হয়েছে এই পাখির। পাশাপাশি যাদুঘরে সংরক্ষিত রয়েছে তার অবশিষ্টাংশ। প্রাচীন এই পাখিটি সম্পর্কে বর্তমান প্রজন্ম এটুকুই জানত। সম্প্রতি সেই বিষয়ই নতুন দিশা দেখাচ্ছেন বিজ্ঞানীরা। কলোসেল বায়োসায়েন্স নামক এক সংস্থা ফের তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে বলেই জানা গিয়েছে। সত্যিই এই ঘটনাটি ঘটলে জীববিদ্যার যে নতুন একটা দিক খুলে যাবে তা বলাই বাহুল্য!

  • আপনার জন্য আরও কিছু লেখা
চেহারায় ১০০ হাতির সমান! দৈত‍্যাকার ডাইনোসরের কঙ্কাল উদ্ধার তোলপাড় বিশ্বজুড়ে

ডাইনোসরের প্রতিটি কঙ্কালেই লুকিয়ে থাকে নতুন অজানা রহস্য। সম্প্রতি সেই রহস্যের নতুন অধ্যায় খুলে গেল পর্তুগালের এক শহরে।

বিলুপ্তপ্রায় প্রাণীর কথা উঠলে আসত ডোডোর পাখির কথা। উচ্চতায় প্রায় এক মিটার, দৈহিক ওজন ২৩ থেকে ২৫ কেজি। যদিও উড়তে পারত না এই প্রজাতির পাখিরা। বিভিন্ন সময়ে নানান গল্প-কবিতায় ফিরে ফিরে এসেছে এই ডোডো পাখির প্রসঙ্গ। শোনা যায়, ১৫০৭ সাল নাগাদ একজন পর্তুগিজ নাবিক প্রথম সন্ধান পেয়েছিলেন এই প্রজাতির পাখির। অতঃপর শিকার করে , সেই পাখির মাংসও নাকি খেয়েছিলেন তিনি। এই সন্ধানের প্রায় ৮৩ বছর পর ১৫৯০ সালের শেষ দিকে মরিশাসে আসে একদল মানুষ। মানুষের আগমন নিয়ে প্রাথমিকভাবে একটুও বিচলিত হয়নি এই পাখি, এতটাই সাহসী ছিল এরা। উপরন্তু সহজেই পোষ মেনে যায় তারা। অবশ্য তারই খেসারত দিতে হয় পাখিগুলিকে। ক্রমে ডোডো পাখির ডিমের ওপর থাবা বসাতে শুরু করে মানুষ। এইভাবেই বিলুপ্তির পথে এগিয়ে যায় ডোডো, এবং অবশেষে ১৭ শতকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় তারা। ইতিহাসের এই অধ্যায়টিকেই আবারও পুনরুদ্ধার করার পথে বিজ্ঞানীরা।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করা আমেরিকান কোম্পানি কলোসেল বায়োসায়েন্স নামক এক সংস্থা ইতিমধ্যেই জিন প্রযুক্তি ব্যবহার করে ম্যামথ ও থাইসিনদের পুনরায় ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। সম্প্রতি সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করে জানিয়েছে যে, “শুধু ডোডো নয় ভবিষ্যতে এমনকী ডাইনোসরদেরও আমরা রাস্তায় আবার ঘুরে বেড়াতে দেখতে পারি। যদিও এই মুহুর্তে এটি অনেক দূরের বিষয় এবং জিন প্রযুক্তির কারণে যে প্রাণীগুলি অদৃশ্য হয়ে গিয়েছে তারা পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হবে কি-না তাও নিশ্চিত নয়, তবে চেষ্টা চলছে। এই প্রকল্পে ১৫ কোটি মার্কিন ডলারের অর্থায়নও হয়েছে।” অর্থাৎ গবেষণার ওপর ভরসা রেখেই এখন ইতিহাস পুনরুদ্ধারের পথে বিজ্ঞানীরা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।