পড়ে রয়েছে মাছের টুকরো, রয়েছে ফ্রিজও! অবাক করবে পাঁচ হাজার বছরের পুরনো এই রেস্তোরাঁ

5000 year old restaurant : জীবনের বিশেষ কোনও উদযাপন অথবা কোনও ছুতোনাতায় প্রায়শঃই ভিড় জমে রেস্তোরাঁয়। কিন্তু আকছার রেস্তোরাঁয় যাওয়ার এই রেওয়াজ যে কেবল আজকের সময়ের নয়, আজ থেকে পাঁচ হাজার বছর আগেও ছিল সেই রীতি। ইরাকের পুরাতত্ত্ববিদরা হদিশ দিয়েছেন সেটিই।

Kankana Mukherjee
২ মিনিট
পড়ে রয়েছে মাছের টুকরো, রয়েছে ফ্রিজও! অবাক করবে পাঁচ হাজার বছরের পুরনো এই রেস্তোরাঁ

এ যেন সাক্ষাৎ ইতিহাস দর্শন, এক’শ দু’শো বছরের নয় পাঁচ হাজার বছরের পুরনো সরাইখানার খোঁজ মিলেছে সম্প্রতি। সুদূর ইরাকের বুকে মেসোপটেমিয়া সভ্যতার নাম শুনেছেন হয়তো অনেকেই, সেই সভ্যতারই এক প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হল ইরাকের আল-হিবা শহরে। সন্ধান মিলল এই প্রাচীন সরাইখানার অর্থাৎ আজকের ভাষায় বলতে গেলে রেস্তোরাঁ।

শুনতে অবাক লাগলেও এ কথা সত্যিই যে খোঁজ মিলেছে এমন ঐতিহাসিক নিদর্শনের। অন্তত কার্বন ডেটিং জানাচ্ছে তেমনটাই। সম্প্রতি, একটি মার্কিন-ইতালীয় দল আবিষ্কার করেছে প্রাচীন লাগাশ ধ্বংসাবশেষে। এই দলে ছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়, পিজা বিশ্ববিদ্যালয়, লাগাশ আর্কিওলজিক্যাল প্রোজেক্ট, পেন মিউজিয়াম এবং হেরিটেজ ইন বাগদাদের গবেষকরা। জানা গিয়েছে, আনুমানিক ২৭০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এই সরাইখানা। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে, এই ঐতিহাসিক গুরুত্ব নিয়েও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পর্যালোচনা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গা ছমছমে কবরখানায় বসে মৃতের সঙ্গে চা পান, রেস্তোরাঁ এমনও হয়! জানলে শিউরে উঠবেনই

Lucky Restaurant : মোট ২৬ টি কবর রয়েছে এখানে, তাও একেবারে অতিথিদের টেবিলের পাশেই

ব্যস্ত জীবনে সাময়িক বিরতি পেতে রেস্তোরাঁয় গিয়ে জমিয়ে খাওয়াদাওয়া করার বিকল্প আজকাল আর কিছু নেই বললেই চলে। জীবনের বিশেষ কোনও উদযাপন অথবা কোনও ছুতোনাতায় প্রায়শঃই ভিড় জমে রেস্তোরাঁয়। কিন্তু আকছার রেস্তোরাঁয় যাওয়ার এই রেওয়াজ যে কেবল আজকের সময়ের নয়, আজ থেকে পাঁচ হাজার বছর আগেও ছিল সেই রীতি। ইরাকের পুরাতত্ত্ববিদরা হদিশ দিয়েছেন সেটিই।

মাটি খুঁড়ে গবেষকরা খুঁজে পান একটি খোলা উঠোন। জানা যায়, এটিই সে যুগে খাওয়ার জায়গা হিসেবে ব্যবহৃত হতো। পাশাপাশি বেঞ্চ, চুলা, প্রাচীন খাদ্যের অবশেষ এবং একটি ৫০০০ বছরের পুরানো আর্দ্রতা-উইক কাঠামো অর্থাৎ আজকের ভাষায় বলতে গেলে রেফ্রিজারেটর -এর হদিশ মেলে। অর্থাৎ আধুনিক দিনের রেস্তোরাঁর মতো একই রকম ব্যবস্থা ছিল সে যুগেও। গবেষকরা শঙ্কুযুক্ত একটি বাটিও আবিষ্কার করেছে যাতে পাওয়া যায় সে যুগে খাওয়া মাছের অবশিষ্টাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তারুণ্যে হার মানবে নামজাদা রেস্তোরাঁ, কলকাতার এই পাইস হোটেল ১০৭ বছরের বিস্ময়

Pice Hotel : কালীঘাট মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে শতাব্দী প্রাচীন পাইস হোটেল তরুণ নিকেতন

প্রকল্প পরিচালক, হলি পিটম্যান, এএফপির বরাত দিয়ে বলেছেন, “আমাদের কাছে রেফ্রিজারেটর আছে, আমাদের কাছে পরিবেশনের জন্য শত শত পাত্র প্রস্তুত রয়েছে, বেঞ্চ আছে যেখানে লোকেরা বসবে এবং রেফ্রিজারেটরের পিছনে একটি চুলা রয়েছে যা খাবার প্রস্তুতে ব্যবহার করা হতো..."। এখানেই শেষ নয়, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, প্রত্নতাত্ত্বিকরা ওই স্থানে একটি প্রাচীন বিয়ারের রেসিপিও খুঁজে পেয়েছেন।

এছাড়াও, জানা গেছে যে পেন মিউজিয়াম, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ এবং বাগদাদের স্টেট বোর্ড অফ অ্যান্টিকুইটিস অ্যান্ড হেরিটেজের মধ্যে একটি যৌথ প্রকল্পের অংশ হিসাবে ২০১৯ সালে সাইটে খনন কাজ পুনরায় শুরু হয়েছিল, যেখানে তারা নতুন কৌশল ব্যবহার করছে যেমন ডেটা এবং তথ্য সুরক্ষিত করতে ড্রোন ফটোগ্রাফি এবং জেনেটিক বিশ্লেষণ। এই আধুনিক কৌশলগুলির ব্যবহার গবেষকদের সুমেরীয় সভ্যতা এবং সেই সময়ে লোকেরা কীভাবে বসবাস করত সে সম্পর্কে আরও ভালভাবে বুঝতে সক্ষম করে।

সবমিলিয়ে এই সিদ্ধান্তে পৌঁছনো যায় যে, সেই সময় আল-হিবায় জনপদ ছিল। মানুষের নিত্য যাতায়াতের প্রমাণ মেলে, পাশাপাশি তৎকালীন সময়ে ওই শহরের যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য দিকের সম্পর্কেও জানা যায়। তবে সবচেয়ে মজার বিষয় হল, এই আশ্চর্য ইতিহাসের অধ্যায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুকিয়ে ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৯ ইঞ্চি নিচেই। যা অবাক করেছে খোদ গবেষকদেরও।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।