হারলেও ত্রিপুরার ভোটের 'কিংমেকার' তারাই, বিজেপির কপালের ভাঁজ বাড়াল তিপ্রা মথা

Tripura Assembly Election 2023 : এই লাল-হলুদই গোটা দেশের সংবাদমাধ্যমের লাইমলাইটের নিচে। তিপ্রা মথা – এই নামটিই এখন রাজনীতির আলোচ্য বিষয়

inscript
৩ মিনিট
হারলেও ত্রিপুরার ভোটের 'কিংমেকার' তারাই, বিজেপির কপালের ভাঁজ বাড়াল তিপ্রা মথা

এর আগে গোটা ভারত এই বিশেষ দলটির নাম শুনেছে কিনা, সত্যিই জানা নেই। লাল-হলুদ পতাকার মধ্যে একটা আনারসের ছবি। এক ঝলকে দেখে মনে হবে, ইস্টবেঙ্গলের কোনও ফ্যান ক্লাব। কিন্তু এই লাল-হলুদের সঙ্গে ময়দানের ফুটবল আর লড়াইয়ের কোনও যোগ নেই। এমনকী, এই বাংলারও কোনও যোগ নেই। আপাতত এই লাল-হলুদই গোটা দেশের সংবাদমাধ্যমের লাইমলাইটের নিচে। তিপ্রা মথা – এই নামটি রাতারাতি ভারতের রাজনীতির জগতে আলোচ্য বিষয় হয়ে গিয়েছে। আর এই নামটিই কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে বিজেপির।

গত ২৭ ফেব্রুয়ারি, সোমবার ত্রিপুরায় ছিল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বৃহস্পতিবার, ২ মার্চ ছিল ভোট গণনার দিন। সেখানেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার মসনদ দখল করল বিজেপি। বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ডঃ মানিক সাহার মুখের চওড়া হাসিই সেই কথা বলে দিচ্ছে। দোলের আগেই ত্রিপুরার বিজেপি সমর্থক, নেতারা গেরুয়া আবির খেলায় মেতেছেন। আনন্দের মধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি শিবিরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘নোটা’র কাছেও গো হারা হারল তৃণমূল! কেন ত্রিপুরায় এমন ভরাডুবি হল জোড়াফুলের?

Tripura assembly election 2023 results : ২০২১ সালের পুরভোটে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সেবারের ভোটে জেতা প্রার্থীও ছিল জোড়া ফুলের। তবে কেন এমন পরিস্থিতি হল?

কেন? গত নির্বাচনের থেকে ফল এবার বেশ খানিকটা খারাপ হয়েছে। গুজরাতের মতোই ত্রিপুরাতেও রেকর্ড গড়বে গেরুয়া শিবির, এমনই আশায় ছিলেন নেতারা। কিন্তু সেই কাজ হল না। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট আশা নিয়ে থাকলেও, দিনের শেষে সেভাবে কিছুই হল না। আর এই সমস্ত ছবিটার পেছনে রয়েছে তিপ্রা মথা পার্টি (Tipra Motha)। সঙ্গে রয়েছেন তাদের সুপ্রিমো প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মণ।

এর আগে এই আঞ্চলিক রাজনৈতিক দলটির নাম বিশেষ শোনা যায়নি। এর উত্থানও খুব বেশিদিন আগের ঘটনা নয়। তার আগে আসা যাক প্রদ্যোত মাণিক্য দেববর্মণের ব্যাপারে। যারা ইতিহাস চর্চা করেন, তাঁরা এই নামটি দেখেই কিছুটা আন্দাজ করে নিয়েছেন। হ্যাঁ, প্রদ্যোত ত্রিপুরার বিখ্যাত, ঐতিহাসিক রাজ পরিবারের সন্তান। ত্রিপুরার শেষ রাজার ছেলে তিনি। মাণিক্য দেববর্মণ বংশের রক্ত বইছে তাঁর শরীরে। কাজেই গোটা ত্রিপুরা জুড়ে তাঁর পরিচিতি, কর্মকাণ্ড ছড়িয়ে থাকবে, সেটা স্বাভাবিক। অসংখ্য মানুষ তাঁকে চেনেন। তবে প্রথমদিকে তিনি কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নির্বাচনে ডাহা ফেল বাম-কংগ্রেস-তৃণমূল, এই মাস্টারস্ট্রোকেই ত্রিপুরায় বাজিমাত বিজেপির

Tripura Assembly Election 2023 : রাস্তায় রাস্তায় গেরুয়া আবির নিয়ে নেমে পড়েছেন সাধারণ মানুষ। বিজেপি নেতা থেকে প্রার্থী, প্রত্যেকের মুখেই চওড়া হাসি।

২০১৯ সাল নাগাদ প্রদ্যোত মাণিক্য দেববর্মণ ত্রিপুরার কংগ্রেসের সভাপতি হন। কিন্তু খুব বেশিদিন সেই পদে থাকেননি তিনি। হাতে গোনা কয়েক মাস পরই কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন প্রদ্যোত। তারপর একটি সামাজিক সংগঠন তৈরি করেন। নাম ‘তিপ্রা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালাওয়েন্স’। সেখান থেকেই আজকের তিপ্রা মথা পার্টির উত্থান।

এই রাজনৈতিক দল বা সংগঠনের মূল কাজ আদিবাসীদের অধিকার রক্ষা। এনিয়ে বিভিন্নভাবে প্রচারও করেন প্রদ্যোত মাণিক্য দেববর্মণ। তিপ্রা মথার মূল লক্ষ্য হল, ত্রিপুরা ও তার সংলগ্ন আদিবাসীদের জন্য আলাদা রাজ্য তৈরি করা। তার নাম ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’। সেখান থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে মূল বিরোধিতা শুরু। এর আগে ২০২১ সালে ত্রিপুরার ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিসট্রিক্ট কাউন্সিলের নির্বাচনে অংশ নেয় তিপ্রা মথা। সেখানে জয়ের মুখও দেখে এই দলটি। তখন থেকেই ত্রিপুরার আঞ্চলিক রাজনীতির অন্যতম ফ্যাক্টর হয়ে যায় প্রদ্যোত দেববর্মণ ও তাঁর তিপ্রা মথা দলটি।

২০২৩-এর বিধানসভা নির্বাচনেও এই দলটি যে ভোগাবে, তা বিলক্ষণ জানত বিজেপি ও বাম-কংগ্রেস। তাই নির্বাচনের আগেই নিজেদের দিকে টানার চেষ্টা করেছিল সব পক্ষই। কিন্তু তিপ্রা মথার মূল শর্ত ছিল একটাই, জিতলে গ্রেটার তিপ্রাল্যান্ড ও আদিবাসীদের সংরক্ষণের দাবি মানতে হবে। সেই কথা লিখিত আকারে আগে দিতে হবে। তারপরই জোটের ভাবনা। এই শর্তে কেউই রাজি না হওয়ায় নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নেয় তিপ্রা মথা।

আর ফলাফল? প্রথম নির্বাচনেই বাজিমাত প্রদ্যোত দেববর্মণের দলের। কেবল ১২টি আসন জেতাই নয়, নির্বাচনে বিজেপি আর অন্যান্য বিরোধীদের মাঝে দাঁড়িয়ে আসল কিংমেকারের ভূমিকাও পালন করেছে তিপ্রা মথা। বিজেপির আশানুরূপ ফল না হওয়ার পেছনেও এরাই দায়ী। তাই এখন থেকেই কপালে চিন্তার ভাঁজ বেড়েছে মানিক সাহাদের। কে জানে, আবার কোন ঝড় শুরু করে এই নতুন দলটি!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।