ঘুরতে ঘুরতে যদি একদিন উল্টে যায় পৃথিবী! জানেন, ঠিক কী কী ঘটবে আপনার সঙ্গে?

Earth's Opposite Rotation: পৃথিবী সম্পূর্ণ ভিন্ন পথে চলবে। তবে মজার বিষয় হচ্ছে, পৃথিবীতে জীবন তখনও স্বাভাবিকভাবেই চলবে।

inscript
৩ মিনিট
ঘুরতে ঘুরতে যদি একদিন উল্টে যায় পৃথিবী! জানেন, ঠিক কী কী ঘটবে আপনার সঙ্গে?

মনে করুন, একদিন সকালে উঠে পৃথিবীর ইচ্ছা হলো 'আজ কুছ তুফানি করতে হ্যায়'! ব্যাস, বলা নেই, কওয়া নেই সে দুম করে এতদিনের অভ্যাস পালটে ঘুরতে শুরু করলো পূর্ব থেকে পশ্চিমে! এতকাল তো সে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরত, তাই সূর্য, চাঁদ এবং সমস্ত মহাজাগতিক বস্তু যা যা আমরা দেখতে পাই সবসময় সেই দিক থেকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। তবে হতেই তো পারে, একদিন আমাদের এই গ্রহটি উল্টোদিকে ঘুরতে শুরু করল। পৃথিবী সম্পূর্ণ ভিন্ন পথে চলবে। তবে মজার বিষয় হচ্ছে, পৃথিবীতে জীবন তখনও স্বাভাবিকভাবেই চলবে।

এই হাইপোথেটিক্যাল চিন্তনে গবেষকরা এমন এক পৃথিবীর কল্পনা করেছেন যা ঠিক পৃথিবীর মতোই কিন্তু তা পশ্চিম দিকে ঘুরছে। আমরা পৃথিবীর গতি আটকাতে পারি না এবং উল্টোতেও পারি না। যদি পৃথিবী ঘূর্ণন বন্ধ করে দেয় তবে, সর্বনাশা সুনামি হবে, মহাসাগর সব মেরুর দিকে চলে যাবে, কোনও চৌম্বক ক্ষেত্র থাকবে না, আর কী কী যে হবে ভাবলেই প্রেশার বেড়ে যেতে পারে। তাই, ধরা যাক, এসব সত্য নয়, ধরা যাক এটি কল্পনার পৃথিবী, যে পৃথিবী আগামিকাল সকাল থেকেই অন্যভাবে ঘুরবে।

সূর্যোদয় ও সূর্যাস্ত

দীর্ঘদিন ধরে মহাভারত অশুদ্ধ হওয়া আর সূর্য পশ্চিমে ওঠার যে প্রবাদ দিয়ে আসি আমরা, ঘুম থেকে উঠে দেখবেন সত্যি হয়ে গেছে! সকালে প্রথম যে বিষয়টি লক্ষ্য করা যাবে তা হলো পশ্চিমে সূর্যোদয়। এটি যে প্রধান জিনিসটি পরিবর্তন করবে তা হচ্ছে আবহাওয়া।

বাণিজ্য বায়ু

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর সমস্ত মানুষ যদি একই সময়ে একইসঙ্গে লাফ দেন, কী হবে?

Jump on Earth: ওই ৫০ হাজার মানুষ একসঙ্গে লাফিয়ে ০.৬ মাত্রার ভূমিকম্প তৈরি করতে পেরেছিল।

নিরক্ষরেখায় বাণিজ্য বায়ু আর পশ্চিম দিকে প্রবাহিত হবে না এবং মধ্য অক্ষাংশে পূর্ব-প্রবাহিত বাতাস, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে, কিন্তু আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার অংশেও আর সেই দিকে প্রবাহিত হবে না। এই গ্রহের জীববৈচিত্র্য অভিযোজনের উপর নির্ভর করে যা বিকাশে দীর্ঘ সময় লাগে। অবশ্যই অনেক অনেক প্রজাতি এর দ্বারা প্রভাবিত হবে। এর একটি সহজ উদাহরণ হচ্ছে, বিষুবরেখার বাণিজ্য বায়ু সাহারা থেকে আমাজনে পুষ্টি নিয়ে আসে, এই অঞ্চলের জীববৈচিত্র্যকে বাঁচতে সাহায্য করে। এই বায়ু ছাড়া সেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি ঘটবেই না।

সমুদ্রের স্রোত

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর মতো দেখতে এই গ্রহ থেকেই আসছে রহস্যময় তরঙ্গ! শেষ হবে প্রাণের সন্ধান?

Mysterious Signal from Earth Like Planet : সেখানেও ঘুরে বেড়াচ্ছে আমাদেরই মতো অজানা প্রাণীরা? আপাতত সেই সম্ভাবনার দিকেই নজর রাখছেন বিজ্ঞানীরাও।

সমুদ্রের স্রোতও ঘূর্ণন এবং উপকূলীয় অঞ্চলে বায়ু দ্বারা প্রভাবিত হয়। মহাসাগরে গরম বা ঠান্ডা জলের প্রতিষ্ঠিত প্রবাহ সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে, সমগ্র গ্রহ জুড়েই অদ্ভুত সব প্রভাব দেখা যাবে।

মরুভূমি এবং মরুভূমিহীনতা

২০১৮ সালের একটি গবেষণায় পৃথিবীর উল্টোদিকে ঘোরা নিয়ে বলা হয়, সাহারায় এর স্পষ্ট প্রভাব দেখা যাবে। সাহারাতে কোনও মরুভূমিই থাকবে না। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য আজকের তুলনায় অনেক বেশি সবুজ হবে। দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান, মধ্য আমেরিকা, দক্ষিণ ব্রাজিল এবং আর্জেন্টিনাতে উল্টে মরুভূমি তৈরি হবে। জাপান এবং চিনের পূর্ব উপকূলেও তাই-ই হবে।

বাতাস এবং স্রোতের পরিবর্তন তাপমাত্রা এবং বৃষ্টিপাতকেও প্রভাবিত করবে। যে অঞ্চলগুলি এখন মরুভূমি সেগুলি আরও অনেক বেশি গরম এবং শুষ্ক হবে, অন্যান্য অঞ্চলেও পরিবর্তন হবে। ইউরোপ অনেক ঠান্ডা এবং ভেজা হবে।

সব গ্রহের ঘূর্ণন একই নয়

সৌরজগতের সমস্ত গ্রহ একই দিকে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু একটি গ্রহকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া অসম্ভব নয়। ইউরেনাস একটি বড় সংঘর্ষের সম্মুখীন হয়েছিল যা গ্রহটির ঘূর্ণনে প্রভাব ফেলে। সূর্যের চারপাশে ৮৪ বছর ধরে প্রদক্ষিণ করার সময় এর মেরুগুলি গ্রীষ্মকালে সরাসরি সূর্যের দিকে নির্দেশ করে।

আরও মজার বিষয় হচ্ছে শুক্র গ্রহকে নিয়ে। পৃথিবীর যমজ গ্রহ, শুধু পৃথিবীর চেয়ে মারাত্মক গরম। এই গ্রহে দিন অত্যন্ত ধীর, পৃথিবীর চেয়ে প্রায় ২২৪ গুণ বেশি ধীর এবং এটি বিপরীত দিকে ঘোরে। তাই শুক্র গ্রহে সূর্য পূর্ব দিকে অস্ত যাবে। অবিরাম মেঘের আচ্ছাদন থাকবে গ্রহে এবং এটি হতে ১০০ দিনের বেশি সময় লাগবে! এর কারণ অনিশ্চিত।

সূর্যের মহাকর্ষীয় টান এবং এর অভ্যন্তরীণ আচরণের কারণে গ্রহটি ১৮০ ডিগ্রি উল্টে গেছে, এমন হতে পারে। আরেকটি কারণ হতে পারে, শুক্রের বায়ুমণ্ডলে অন্যান্য গ্রহের টান এটির ঘূর্ণনকে স্থবির করে দেয় এবং তারপরে এটিকে উল্টে দেয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।