কেন বোতাম থাকে না টি-শার্টে? আসল কারণ জানলে চমকে যাবেন আপনিও

T-shirt : বিজ্ঞাপনেও ছিল মজার চমক! জানেন কবে প্রথম তৈরি করা হয় জনপ্রিয় পোশাক টি-শার্ট?

Kankana Mukherjee
২ মিনিট
কেন বোতাম থাকে না টি-শার্টে? আসল কারণ জানলে চমকে যাবেন আপনিও

হালকা গেঞ্জি কাপড়ে তৈরি শার্ট, মাথা দিয়ে গলিয়ে পরতে হয়। টি শার্ট বলতে এটাই মূল ধারণা। বর্তমান সময়ে শুধু ছেলেদের জন্যই নয়, মেয়েদের ক্ষেত্রেও ব্যাপক চাহিদা এই পোশাকের। তার ওপর এই গরমে খুবই আরামদায়ক টি শার্ট। একটা সময় পর্যন্ত শার্ট বলতে ছেলেদের জামাকেই বোঝানো হতো। সামনে বরং দেওয়া, কলার তোলা পোশাক। তবে এই শার্টের সঙ্গে টি শার্টের বাহ্যিক গঠনে কয়েকটি তফাৎ লক্ষ্য করা যায়। কিন্তু আপনি কি জানেন কেন প্রচলিত শার্টের ধারণা থেকে সরে এসে ভিন্ন রূপে তৈরি করা হল এই পোশাক? এর পিছনেও রয়েছে মজার একটি গল্প।

পাতলা গেঞ্জি কাপড়ে তৈরি জামা, কলার বোতাম কিছুই নেই। ইতিহাস বলছে, আজ থেকে প্রায় ১১৬ বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম টি-শার্ট। শোনা যায় এই নতুন ধরনের পোশাকটি নাকি বানানো হয়েছিল সিঙ্গেল ব্যচিলারদের কথা মাথায় রেখে। পোশাক তাও আবার বিবাহিত অথবা অবিবাহিতদের সঙ্গে সম্পর্কিত! শুনতে খানিক অবাক লাগলেও এটাই সত্যি। এর নেপথ্যের কারণটা জানলে আরও মজা পাবেন নিশ্চিত। আসলে মনে করা হতো, সিঙ্গেল বা ব্যচিলারদের জানার বোতাম ছিঁড়ে গেলে তা সেসি করে দেওয়ার কেউ নেই তাই এমন অভিনব পোশাকের ভাবনা! টি শার্টের বিজ্ঞাপনেও এই ভাবনাকেই কাজে লাগানো হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোচের প্রিয় ছাত্র ছিলেন না, তবু কোন মন্ত্রে ভারত জয় করলেন সচিন?

Sachin Tendulkar: সচিনের চেয়ে বেশি প্রতিভা নিয়ে হয়তো অনেকেই এসেছিলেন। কিন্তু, স্রেফ প্রতিভা দিয়ে একটা আস্ত দেশের ক্রিকেট ঈশ্বর হয়ে ওঠা যায় না।

সময়টা ১৯০৪ সাল। কুপার নামে বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা এই বিশেষ ধরনের জামা তৈরি করে। এতে কোনও বোতাম লাগানোর ব্যবস্থাই রাখা হয় না। মূলত মাথা দিয়ে গলিয়েই পরতে হয়। তৎকালীন সময়ের একটি নামী মার্কিন পত্রিকায় কুপার সংস্থার পক্ষ থেকে এই বিশেষ ধরনের জামার বিজ্ঞাপণ দিয়ে লেখা হয়, ‘যে সমস্ত যুবক অবিবাহিত এবং সিঙ্গেল, যারা জামার বোতাম ছিঁড়ে গেলে সেলাই করে নিতে পারবেন না, এ জামা তাদের জন্যই!’ অভিনব বিজ্ঞাপন অরিভাব ফেলে খুব সহজেই ফলে খুব কম সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লভ্য করে টি শার্ট! মার্কিন দেশে শুরু হলেও অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তার সূত্রে এই পুষক ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যত্রও।

শোনা যায়, ১৯২০ সালে প্রকাশিত দিস সাইড অব প্যারাডাইস-এ প্রথম এই বিশেষ ধরনের পোশাকটিকে ‘টি-শার্ট’ হিসাবে উল্লেখ করা হয়। নেপথ্যে ছিলেন মার্কিন লেখক ফ্রান্সিস স্কট কি ফিৎসগেরাল্ড। যদিও কেউ কেউ আবার মনে করেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌ-বাহিনীর জন্যই বিশ্বে প্রথম টি-শার্ট তৈরি করা হয়। এই তথ্যের স্বপক্ষে বেশ কিছু প্রমাণ মেলে। একাধিক তথ্যকে বিচার করে বলা যেতে পারে মোটামুটি ১৮৮৯ সাল থেকে ১৯১৩ সালের মধ্যে প্রথম তৈরি করা হয় টি-শার্ট। যদিও সময়কালে কি বা যায় আসে, আসল বিষয় হল এর ব্যবহারিক দিক। বর্তমানে সময়ে ব্যাপক জনপ্রিয় এই পোশাকটি। শুধু ছেলেরাই নয় মেয়েরাও বেছে নিচ্ছে গরমের এই আরামদায়ক বিকল্প পোশাক। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আসল ইতিহাসটি রয়ে গিয়েছে প্রায় অজানাই!

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।