ভারতীয়দের হাতে হাতে শাওমির মোবাইল, তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ!

Satyaki Tat
৩ মিনিট
ভারতীয়দের হাতে হাতে শাওমির মোবাইল, তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ!

অর্থনৈতিক যুদ্ধ পৃথিবীর কাছে নতুন কিছু নয়। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে, যেখানে যুদ্ধের হাতিয়ার হয়ে উঠেছে অর্থনীতি। কিন্তু বিশ্বায়ন-পরবর্তী যুগ এই অর্থনৈতিক যুদ্ধের ব্যবহার দেখেছে আরও ব্যাপক হারে, আরও বিস্তারিতভাবে। শুধু রাশিয়াই যে এই যুদ্ধ পদ্ধতির আঁচ পেয়েছে, তা নয়। এই যুদ্ধ প্রায় সারা বছরই বিশ্বের কোনও না কোনও প্রান্তে চলছে, সেই যুদ্ধে শামিল ভারত এবং চিন ও। শাওমি-র ৫৫৫১.২৭ কোটি টাকা ইডি-র বাজেয়াপ্ত করে নেওয়া সেই যুদ্ধেরই একটি ছোট্ট অংশ। কিন্তু হঠাৎ সেই সংস্থার এত টাকা বাজেয়াপ্ত হলই বা কেন?

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, শাওমি ভারতের বৈদেশিক লেনদেন-সংক্রান্ত সমস্ত নিয়মের উল্লঙ্ঘন করেছে। টুইট করে তারা জানিয়েছেন যে, অবৈধভাবে বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে এবং সেই কারণেই বৈদেশিক লেনদেন ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯ অনুসারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডি জানাচ্ছে, তারা ২০২১ সালের ডিসেম্বর থেকেই শাওমি-র ওপর নজরদারি চালাচ্ছে এবং তারা সেই সময় থেকেই জানতে পারে শাওমি রয়্যালটির ছদ্মবেশে তিনটি বিদেশি সংস্থাকে বিশাল অঙ্কের টাকা পাঠাচ্ছে। তদন্তে ইডি জানতে পেরেছে যে, চিনে সংস্থার মূল দপ্তর থেকেই তারা এই আদেশ পেয়েছে এবং দিনের পর দিন বেআইনিভাবে টাকা দেশের বাইরে পাঠাতে থেকেছে। শুধু তাই নয়, ব্যাঙ্কের কাছেও তারা ভুল নথি দিয়ে এসেছে এতদিন ধরে।

সীমান্তে উত্তাপ বৃদ্ধি পাওয়ার কারণে এমনিতেই ভারত সরকার চিনা সংস্থাগুলোর ওপর চাপ দিয়ে আসছে, যাতে তারা নিজেদের দেশে তৈরি কাঁচামালের ওপর নির্ভরতা কমিয়ে

দেশি কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করে। সীমান্তে অশান্তি কমার লক্ষণ কোনওভাবেই দেখা যাচ্ছে না, সুতরাং এই স্থিতাবস্থাও এই মুহূর্তে জারি থাকবে। এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, চিনের আগ্রাসনের উত্তরে ভারত পঞ্চাশটিরও বেশি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে।

যদিও শাওমি ইন্ডিয়া এই সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, আর্থিক লেনদেন যাই-ই হয়েছে, সবই লাইসেন্সড প্রযুক্তি এবং আইপি-র জন্যে রয়্যালটি প্রদান করার জন্য। কোনও আর্থিক লেনদেন অবৈধ নয়, এবং তারা সরকারের সঙ্গে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

ডিসেম্বরে আয়কর দপ্তর শাওমি এবং ওপ্পো-র অফিসে হানা দেয়। তাদের দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং অনিয়মের প্রচুর অভিযোগ তাদের কাছে থাকায় এই হানা।

এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে। তৃণমূলের নদিয়ার সাংসদ মহুয়া মৈত্র টুইট করে লিখেছিলেন যে, এই শাওমি-র থেকেই বর্তমান সরকার দশ কোটি টাকা অনুদান নেয় পিএম কেয়ার ফান্ডের জন্য এবং সেই সময়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, তখন সমস্ত প্রশ্নকে ধামাচাপা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ানে চিন-ভারত সংঘর্ষের পরে ভারত সরকারের প্রাথমিক অর্থনৈতিক পদক্ষেপগুলির মধ‍্যে একটি ছিল চিনা অ্যাপ ব্যান করা। তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারা প্রয়োগ করে ২০২২ পর্যন্ত সর্বমোট ২৭৩টি অ্যাপ ব্যান করেছে ভারত। প্রথমবারের চিনা অ্যাপ ব্যানের প্রভাব সরাসরি পড়েছিল দ্বিপাক্ষিক সম্পর্কে। জাতীয় নিরাপত্তার স্বার্থের প্রসঙ্গ তুলে সেবার ৫৯টি অ্যাপ ব্যান করেছিল ভারত। যার মধ্যে ছিল টিকটক বা পাবজি-র মতো জনপ্রিয় অ্যাপ। ভারতের বিদেশনীতির নিরিখে এই পদক্ষেপ বেশ জ‍রুরি ছিল বলেই সেসময় মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল চিন। তারপর ব্যান হওয়া অ্যাপগুলো ক্লোন হয়ে ফিরে আসছে, এমন অভিযোগ উঠতে থাকে। তখন আবার অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটে সরকার। এভাবে ধাপে ধাপে অ্যাপ নিষিদ্ধ করার প্রক্রিয়ায় চিনকে বার্তা দিতে থাকে ভারত। সেই সময় রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, ভারতে বিপুল বাণিজ্যিক ক্ষেত্র রয়েছে চিনের, যা আদতে গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় পণ্যবাজারে ধস নামানোর হাতিয়ার। সেই নিরিখে চিনের এই জনপ্রিয় মোবাইল কোম্পানির সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার এই টক্কর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

এটাই দেখার যে, শাওমি-ইডি সংঘাত ভারত এবং চিনের সম্পর্কতে কীরকম প্রভাব ফেলে।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।