পুজোর আগেই অ্যাকাউন্টে দশ হাজার, কী ভাবে পাবেন রাজ্যের ছাত্রছাত্রীরা?

Teachers Day 2023: ইতিমধ্যেই ২৭ লক্ষ পড়ুয়াকে এই টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। যেই খাতে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Sohini Das
২ মিনিট
পুজোর আগেই অ্যাকাউন্টে দশ হাজার, কী ভাবে পাবেন রাজ্যের ছাত্রছাত্রীরা?

পুজো এলে আগে হাসি ফুটত পাড়ার ক্লাবগুলির মুখে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় অঙ্কের অনুদান এসে ঢুকত ক্লাবের তহবিলে। ফুলে ফেঁপে উঠত কোষাগার। সেই টাকার কতখানি খরচা হত পুজোর জন্যে, আর কতখানি পুজো পরবর্তী ডিজে পার্টিতে, তার খবর শুধুই ব্রহ্মাই জানেন। তবে ক্লাবের পর এবার মুখে হাসি ফোটবার পালা এ রাজ্যের পড়ুয়াদের মুখে। পুজোর সময় বাবা-মার কাছে 'জামা-জুতো কিনে দাও' বলে বায়না করার দিন শেষ। এবার লাগে টাকা দিচ্ছে সরকার। গত বছরই কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর সেই স্বীকৃতির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। যার ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের ছাত্রছাত্রীরা।

না, শুধু ঘোষণাই নয়। শিক্ষক দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরে ফেললেন শুভ কাজটিও। ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল শিক্ষক দিবসের অনুষ্ঠান। সেখানেই মমতা রাজ্যের ৯ লক্ষ ৭৮ হাজার ১২ জনের হাতে তুলে দেন দশ হাজারটি করে টাকা। পুজোর আগে এমন লক্ষ্মীলাভে কার্যতই খুশি পড়ুয়ারা। তবে ওই মঞ্চেই মুখ্যমন্ত্রী জানান, এটাই প্রথম বছর নয়। গত তিন বছর ধরেই 'তরুণের স্বপ্ন' প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের এই টাকাটা দিয়ে আসছে তৃণমূল সরকার। ইতিমধ্যেই ২৭ লক্ষ পড়ুয়াকে এই টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। যেই খাতে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'জয় বাংলা'-ই অস্ত্র! স্কুলে বাংলা বাধ্যতামূলক করে কতটা এগিয়ে রইলেন মমতা?

Bengali Language Mandatory in Schools: রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, চাকরি পাওয়ার পর প্রথম পাঁচবছর শিক্ষকদের গ্রামের স্কুলে পড়াতেই হবে।

আজ থেকে নয়। গোড়া থেকেই একাধিক জনমুখী প্রকল্পের আওতায় রাজ্যবাসীকে নানা সুবিধা দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তা নবম শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া সবুজসাথী হোক বা কন্যাশ্রীর মতো প্রকল্প। এ কথা অস্বীকার করার উপায় নেই, মমতার জমানায় সরকারের থেকে যে পরিমাণ ভাতা বা সুবিধা রাজ্যবাসী বিশেষত গ্রামাঞ্চলের মানুষ পেয়েছেন, তা বিরল। আর তার মধ্যেই একটি এই 'তরুণের স্বপ্ন' প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, 'তরুণের স্বপ্ন' নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে একটি বই রয়েছে। সেখান থেকেই এই নামটি নেওয়া। কোভিডের সময় থেকেই পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্য়াব তুলে দেওয়ার কথা চিন্তাভাবনা করেই এই প্রকল্পের শুরু। সবুজসাথীর আওতায় সাইকেল তো দেওয়া হচ্ছেই পড়ুয়াদের। কোভিডের কারণে শুরু হলেও সেই প্রকল্প এখনও চালিয়ে যাচ্ছে মমতা সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা-বর্জিত একনায়কতন্ত্রের চেষ্টা আদৌ সফল হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

Abhishek Banerjee - Mamata Banerjee : কয়েকজনকে বলির পাঁঠা করে এক নতুন পণ্য বাজারে এনে তাকে বেচার এক আপ্রাণ চেষ্টা বাংলা দেখছে।

তবে এই টাকা যে সব ক্লাসের পড়ুয়ারাই পাবেন, তা কিন্তু নয়। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাঁদের অ্যাকাউন্টেই ঢুকতে চলেছে এই টাকা। যাতে তাঁরা সেই টাকায় জীবনের প্রথম মোবাইল বা ল্যাপটপ কিংবা ট্যাবলেট কিনতে পারেন। পশ্চিমবঙ্গ পরিচালিত স্কুল এবং মাদ্রাসার পড়ুয়ারাই এই সুবিধা পাবেন। তবে যেসব পড়ুয়ার পারিবারিক আয় বছরে ২ লক্ষ টাকার কম, তাঁরাই এই আর্থিক সহায়তা পাচ্ছেন বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কীভাবে মিলবে এই আর্থিক সাহায্য। না, কোনও অনলাইন পথ অবশ্য তার জন্য খোলা নেই। শুধুমাত্র নিজের স্কুল মারফৎই আবেদন করা যাবে এর জন্য। স্কুলেই জমা করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য, পূরণ করতে হবে ফর্মও। অনলাইনে আবেদন করা না গেলেও, অনলাইনে ফর্মটি সহজেই ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।সব মিলিয়ে শিক্ষক দিবসের দিনই হাতে চাঁদ পেয়েছেন রাজ্যের পড়ুয়া। স্বাভাবিক ভাবেই পুজোর আগে আগে এমন সারপ্রাইজে দারুণ খুশি ছাত্রছাত্রীরা। পাশাপাশি বড় একটা খরচের হাত থেকে নিস্তার পাওয়ায় স্বস্তি পেয়েছে পরিবারও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?