১ হাজার রানের সঙ্গে ১০০ উইকেট! প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন দীপ্তি

Deepti Sharma: এবার ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের অধিকারী হলেন উত্তরপ্রদেশের মেয়ে দীপ্তি। তিনিই এখন একমাত্র ভারতীয় মহিলা যার ঝুলিতে এক হাজার রান ও একশোটি উইকেট রয়েছে।

Sohini Das
২ মিনিট
১ হাজার রানের সঙ্গে ১০০ উইকেট! প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন দীপ্তি

মেয়েদের ক্রিকেট! ক্রিকেট নিয়ে দেশের যতটা উন্মাদনা, মেয়েদের ক্রিকেট নিয়ে ততটা নয়। তবু এর মধ্যেই মহিলা ক্রিকেটের ইতিহাসে নয়া মাইলফলকের সামনে ভারত। প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে লেখা হল ১ হাজার রানের রেকর্ড। একই সঙ্গে টি-২০ ইন্টারন্যাশনালে ১০০টি উইকেটের অধিকারী হলেন দীপ্তি শর্মা। রবিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। না, ম্যাচের জয়টি শেষপর্যন্ত ছিনিয়ে নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে নজির গড়েছেন ভারতীয় উওমেনস ক্রিকেটের অলরাউন্ডার দীপ্তি শর্মা।

এই প্রথম বার ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে জুটল এই খেতাব। চলছে মহিলা ক্রিকেটের ২০২৩-২৪-এর টি-২০ টুর্নামেন্ট। ৭ জানুয়ারি অর্থাৎ রবিবার নভি মুম্বইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত। গোটা টুর্নামেন্ট জুড়েই দীপ্তির পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। শুধু টি-২০ টুর্নামেন্টেই নয়। ক্রিকেটের প্রায় প্রতিটি ফরম্যাটেই দক্ষ দীপ্তি শর্মা। টি-২০ ইন্টারন্যাশনালের ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ম্যাচে সবচেয়ে বেশি রানটিও করেছেন তিনিই। এদিনের ম্যাচে নিজের প্রথম বলেই উইকেটটি তুলে নেন দীপ্তি শর্মা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফিরে দেখা ২০২৩: যে ভারতীয় ক্রিকেট তারকারা নজর কাড়লেন

Rising Stars of Indian Cricket: বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু এ বছর ভারত পেয়েছে এক ঝাঁক নতুন তারকা। তাঁদের মধ্যে চোখ কাড়ল কোন কোন তরুণের খেলা? কোন কোন উঠতি খেলোয়াড়দের এগিয়ে রাখছেন দর্শক?

উত্তরপ্রদেশের মেয়ে দীপ্তি। বয়স মাত্র ২৬। ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল দীপ্তির। মাত্র ৯ বছর বয়সেই হাতে ব্যাট তুলে নেওয়া। বাবা ছিলেন ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত চিফ বুকিং সুপারভাইজার। দীপ্তির দাদা ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন পেসার। তাঁর কাছেই ক্রিকেটে হাতেখড়ি দীপ্তির। সেখান থেকেই রাজ্যদলে খেলা এবং ক্রমশ মহিলা ক্রিকেটের জাতীয় দলে জায়গা করে নেওয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রিকেট ইতিহাসে কেন ট্র্যাজিক হিরো হয়েই রয়ে গেলেন ব্রায়ান লারা?

Brian Lara : খেলোয়াড়ি জীবনে যাঁকে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হতো, সেই সচিন তেন্ডুলকার এদেশে লারার অন্যতম প্রিয় বন্ধু।

২০১৪ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বার আন্তর্জাতিক ওয়ান ডে-তে আত্মপ্রকাশ দীপ্তির। ইতিমধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেটে ওপেনিং জুটি হিসেবে পুনম রাউয়ের সঙ্গে ৩২০ রান করে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে দীপ্তির ঝুলিতে। এই রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে মেনস ক্রিকেটে শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও শ্রীনাথ জয়সূর্যের রেকর্ডও। ২০১৭ সালে মহিলা ক্রিকেটের ফাইনালে ওঠে ভারতীয় দল। সেই দলেরও সদস্য় ছিলেন দীপ্তি। ইংল্যান্ডের কাছে সেই টুর্নামেন্ট হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলিং পারফর্মেন্স দিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন দীপ্তি। ৭.১ ওভাপে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বেশষ ওয়ানডে-তে ২০ রানে ৬ উইকেট নেন দীপ্তি। সেটি সম্ভবত তাঁর কেরিয়ারের সেরা পারফর্মেন্স। ২০১৮ সালে আইসিসি মহিলা ইন্টারন্যাশনাল টি-২০ টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে ডাক পান। ২০২০ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন দীপ্তি।

এবার ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের অধিকারী হলেন উত্তরপ্রদেশের মেয়ে দীপ্তি। তিনিই এখন একমাত্র ভারতীয় মহিলা যার ঝুলিতে এক হাজার রান ও একশোটি উইকেট রয়েছে। এই ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ স্কোয়ারটিও ছিলেন তিনিই। ২৫ বলে ৩০ রান করেছেন তিনি, যার মধ্যে পাঁচটি বাউন্ডারিও রয়েছে। তার তালিকায় ইতিমধ্যেই দু'টি হাফ সেঞ্চুরিও রয়েছে। এবার এক হাজার রানের রেকর্ড করে ইতিহাসে ঠাঁই পেয়ে গেলেন দীপ্তি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।