বাংলাদেশের অভ্যুত্থানে 'ডিপ স্টেট'-এর ভূমিকা ছিল? যা বললেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trump on Bangladesh: ট্রাম্প বলেছেন, "সত্যি বলতে, আমি বিষয়টা নিয়ে পড়ছি, কিন্তু আমি বাংলাদেশ বিষয়টা প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দেব।”

inscript
২ মিনিট
বাংলাদেশের অভ্যুত্থানে 'ডিপ স্টেট'-এর ভূমিকা ছিল? যা বললেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় থেকেই প্রশ্ন উঠেছিল, বাংলাদেশের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে। ভারত আর বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নড়বড়ে। এদিকে ট্রাম্পের সঙ্গে মোদির গভীর সখ্য। ফলে ভারত, বাংলাদেশ আর আমেরিকার সমীকরণ কী হবে এই নিয়ে চিন্তা ছিলই। সদ্য মার্কিন মুলুকে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের সময় পড়শি দেশের অবস্থা সম্পর্কে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প আর মোদির এই দ্বিপাক্ষিক বৈঠকের সময়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 'গভীর কোনও ভূমিকা' নেই।

বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প এই দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই জানিয়ে দেন, “আমাদের গভীর কোনও ভূমিকা ছিলও না… এটা এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন এবং শত শত বছর ধরে কাজ হয়েও চলবে। সত্যি বলতে, আমি বিষয়টা নিয়ে পড়ছি, কিন্তু আমি বাংলাদেশ বিষয়টা প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দেব।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৮ লক্ষ কোটি টাকার দেনা চাপিয়ে গেছেন হাসিনা? যে বিপদের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ

Bangladesh Economy: ২০০৯ সালের ৬ জানুয়ারি যখন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসেন তখন সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ ছিল মাত্র ২ লক্ষ ৭৬ হাজার ৮৩০ কোটি টাকা।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি বলেন, "বাংলাদেশ সম্পর্কে আমরা কী বিবৃতি দিচ্ছি, এটা নিয়ে দুই দেশের নেতার মধ্যেই আলোচনা হয়েছিল এবং প্রধানমন্ত্রী তাঁর মতামত ব্যক্ত করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং পরিস্থিতিকে ভারত কীভাবে দেখছে সেই সম্পর্কে উদ্বেগগুলিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।” মিসরি বলছেন, “আমার মনে হয় যে আমরা আশা রাখি বাংলাদেশের পরিস্থিতিও এমন একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক এবং স্থিতিশীলভাবে সুসম্পর্ক বজায় রাখতে পারি। কিন্তু সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। এবং প্রধানমন্ত্রী সেই মতামতগুলি রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন।”

গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তারপর থেকেই ভারত আর বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়েছে। সম্প্রতি সীমান্ত নিয়ে আবারও কূটনৈতিক প্রতিবাদ হয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছিল। সেই আবেদনে ভারত এখনও সাড়া দেয়নি। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ৩২ ধানমন্ডির বাসভবন ধ্বংস করে দিয়েছে হাসিনা বিরোধী জনগণ। ফলে বাংলাদেশ, গত ছয় মাসে যে শান্ত হয়েছে কিছুটা, সেই দাবিও করা যায় না। বিক্রম মিসরি গত বছরের ডিসেম্বরে ঢাকায় গিয়েছিলেন। বাংলাদেশের পরিস্থিতি এবং হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছিলেন। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার কথা বলা হলেও, বরফ গলেনি এতটুকুও।

হাসিনা গত বছর বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি মার্কিন বিমান ঘাঁটির অনুমতি দিতে অস্বীকার করেন। অভিযোগ করেন, এই অনুমতি না দেওয়ার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলে তাঁকে ক্ষমতাচ্যুত করেছে। প্রধানমন্ত্রী মোদির সফরের সময় হাসিনার আওয়ামী লীগ এবং লীগ ঘনিষ্ঠ অন্যান্য সংগঠনের সমর্থকরা ওয়াশিংটনে ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারীরা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ডাক দিয়েছেন। ইউনূসকে 'সংখ্যালঘু হত্যাকারী' বলে দাগ্যে দিয়েছেন। এখন দেখার, ট্রাম্প তো মোদির উপর বাংলাদেশের 'ভার' ছাড়লেন। কিন্তু মোদি এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবেন আদৌ? অগাস্টের পর থেকে এখনও তিনি নিজে এই বিষয়ে সুস্পষ্ট কোনও মতামতই ব্যক্ত করেননি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?