ফের ইডি-র তলব, এবার কোন ঘটনায় বিপাকে মহুয়া?

Mohua Moitra: আগামী ১১ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। যতদূর জানা যাচ্ছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডি অফিসারেরা।

Sohini Das
৩ মিনিট
ফের ইডি-র তলব, এবার কোন ঘটনায় বিপাকে মহুয়া?

'ঘুষের বিনিময়ে প্রশ্ন' মামলায় ইতিমধ্যেই সাংসদ পদ থেকে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে তার পরেও মিলল না রেহাই। আরও একবার বিপাকের মুখে মহুয়া। ফের বহিষ্কৃত সাংসদকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আগামী ১১ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। যতদূর জানা যাচ্ছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডি অফিসারেরা।

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় ফেঁসে সাংসদ পদ হারিয়েছেন মহুয়া, খুব বেশিদিন হয়নি। দুবাইয়ের ব্য়বসায়ী বন্ধু দর্শন হিরনন্দানি থেকে টাকা আদানির বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় জল গড়িয়েছিল অনেক দূর। সংসদীয় ই-মেল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড অপব্যবহারেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর এই সবের ফলাফল হিসেবেই গত বছরের ডিসেম্বরে লোকসভা থেকে বহিষ্কৃত হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার হিরানন্দানির অফিসে ইডি! মহুয়া মৈত্রকেই ঘুরপথে শিক্ষা দিতে চাইছে বিজেপি?

ED raids Hiranandani Group : মহুয়া মৈত্রর ঘটনা কি তবে নতুন করে ফিরতে চলেছে শিরোনামে?

এরই মধ্যে দিন কয়েক আগেই হিরানন্দানি গোষ্ঠীর চারটি কার্যালয়ে অভিযান চালায় ইডি। রিয়েল এস্টেট ডেভলপার হিরানন্দানি গ্রুপের তিনটি মুম্বই অফিস ও একটি পানভেল অফিসে চলে তল্লাশি। জানা গিয়েছিল, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA)-এর আওতায় বিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে হিরানন্দানি গ্রুপের বিরুদ্ধে। তবে এই প্রথম নয়, ২০২২ সালেও হিরানন্দানি গ্রুপের প্রায় ২৫টি অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর।

হিরানন্দানির অফিসে ইডি-র অভিযানের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, এবার কি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলায় নাম জড়াতে চলেছে মহুয়া মৈত্রেরও। আর হলও ঠিক তেমনটাই। এবার সেই মামলাতেই ইডি ডেকে পাঠাল বহিষ্কৃত সাংসদকে। গত ১৯ ফেব্রুয়ারি দিল্লির দফতরে ইডি ডেকে পাঠিয়েছিল মহুয়াকে। যতদূর জানা যায়, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলাতেই তাঁকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। সে সময় হাজিরা এড়ান মহুয়া। বরং তিন সপ্তাহের জন্য সময় চেয়েছিলেন তিনি। ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। অফিসারদের নজরে বিদেশি মুদ্রার লেনদেনের কয়েকটি ঘটনা রয়েছে।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
বহিষ্কার হওয়ার পরেও কেন সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র?

Mahua Moitra Bungalow : গত ৮ জানুয়ারি ডিওই কেন মহুয়া তাঁর সরকারি বাংলো খালি করেননি সেই সম্পর্কে তিন দিনের মধ্যে জবাব চেয়ে একটি নোটিশ জারি করেন।

'ঘুষের বিনিময়ে প্রশ্ন' কাণ্ডে ইতিমধ্যেই যথেষ্ট হেনস্থার মুখে পড়েছেন মহুয়া। সেই মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে। প্রাথমিক তদন্ত অবশ্য করেছিল সংসদীয় কমিটিই। তাদের তদন্ত-রিপোর্টের ভিত্তিতেই পদ খোয়াতে হয়েছিল মহুয়াকে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বহিষ্কারের সুপারিশ এসেছিল লোকসভার এথিক্স কমিটির কাছ থেকেই। তারা মহুয়ার বিরুদ্ধে ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট জমা দেয়। তৃণমূল ও কংগ্রেস সেই রিপোর্ট পড়ে দেখার সময় চাইলেও তা দেননি স্পিকার। রাতারাতি বহিষ্কার করা হয় মহুয়াকে।

এখানেই শেষ নয়। ঘরে-বাইরে সব জায়গাতেই যেন ধাক্কা খাচ্ছেন মহুয়া। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় দেহাদ্রাই, যাঁরা প্রথম মহুয়ার বিরুদ্ধে 'ঘুষ নিয়ে প্রশ্ন' করার মামলা দায়ের করেন, তাঁরা যাতে মহুয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কোনও 'ভুয়ো ও মানহানিকর' বিষয়বস্তু পোস্ট বা প্রচার না করেন, তা নিশ্চিত করতে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন মহুয়া। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় দিল্লির উচ্চ আদালতে।

তার মধ্যেই ফের ইডি-র সমন এসে পৌঁছলো মহুয়ার হাতে। লোকসভা ভোটের আগে আগে বিজেপির হাতে নয়া অস্ত্র তুলে দেবে না তো মহুয়ার নয়া মামলা। এমনিতেই নানা দিক থেকে চাপে তৃণমূল সরকার। সন্দেশখালি থেকে শুরু করে ভোটের আগে এক এক করে প্রভাবশালী নেতা, মন্ত্রীর পদত্যাগ থেকে দলত্যাগ, সে সময় মহুয়া মৈত্রকে নতুন মামলায় নতুন করে ইডি-র ডাক কতটা বিপাকে ফেলবে তৃণমূল নেতৃত্বকে? সেই উত্তরটা অবশ্য মিলবে ১১ মার্চের পরেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।