উত্তরপ্রদেশের জয় বিজেপিকে '২৪ দিল্লি বিজয়ের দিকে এগিয়ে দিল?

Aritra Dasgupta
৩ মিনিট
উত্তরপ্রদেশের জয় বিজেপিকে '২৪ দিল্লি বিজয়ের দিকে এগিয়ে দিল?

উত্তরপ্রদেশ যার দিল্লি তাঁর এই কথা যেন ভারতীয় রাজনীতিতে ক্রমেই ধ্রুবক হয়ে উঠছে। অতীত ইতিহাসের দিকে চোখ ফেরালে এই বিষয় আরও স্পষ্ট হয়ে উঠবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী ,চরন সিংহ থেকে ভারতীর রাজনীতির বর্ণময় চরিত্র ইন্দিরা গান্ধী সকলেই উত্তরপ্রদেশ থেকে লড়েই দিল্লির সিংহাসনে বসেছেন। এই তালিকা কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদী প্রত্যেকেই লোকসভা ভোটে লড়েছেন উত্তরপ্রদেশ থেকেই। পরিসংখ্যানেই স্পষ্ট কীভাবে নয়াদিল্লির রাজনীতির নির্ধারক শক্তি হয়ে উঠেছে উত্তরপ্রদেশ।

২০২২ এর উত্তরপ্রদেশ বিজয় যেন ২০২৪ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপিকে দিল্লির মসনদের দিকে খানিক এগিয়ে দিল। উত্তরপ্রদেশে জয় নিশ্চিত হতেই সংবাদমাধ্যমে এই কথা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই প্রসঙ্গে মোদীর স্পষ্ট বক্তব্য ‘২০১৯ সালে লোকসভা জিতে আসার পরে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন ২০১৭ এর উত্তরপ্রদেশ বিজয় আপনার লোকসভা জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। আশা করবো সেই বিশ্লেষকরা এই ক্ষেত্রে ও বলবেন ২০২২ এর উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির জয় ২০২৪ এর লোকসভা ভোটে আবার বিজেপির জয়কেই নিশ্চিত করবে’।

এমনকি ভারতের সর্বাধিক বৃহৎ রাজ্যের প্রশাসনিক ক্ষমতা পাওয়ার পরই দলীয় কার্যালয়ে ২০২৪ এর লোকসভা ভোটের রোডম্যাপ ও বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রী। কেবল উত্তরপ্রদেশ নয়, পাশাপাশি উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া মিলিয়ে মোট চারটি রাজ্যেই জয়ী হয়েছে বিজেপি যা নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে। আবার উত্তরপ্রদেশে বিজেপির পরপর দুবার ক্ষমতা লাভ সহজেই বুঝিয়ে দেয় হাথরসের ধর্ষণ বা লখিমপুর বিতর্ক সবকিছুকে ভুলে মানুষ বিজেপিকেই বেছে নিয়েছে।

২০১৪ সালে কেন্দ্রে প্রথম ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে বিজেপির ভোট ব্যাঙ্ক বরাবরই অটুট থেকেছে। উত্তরপ্রদেশের লোকসভা আসন দেশের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি এবং উত্তরপ্রদেশের রাজনীতিতে জাতধর্মের ভূমিকা কোনও পোড়খাওয়া রাজনীতিকই অস্বীকার করবেন না। তাই উত্তরপ্রদেশে হিন্দু ভোটারদের মন ধরে রাখা বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ২০২২ এর উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল স্পষ্ট প্রমাণ করে উচ্চবর্ণ হিন্দু তো বটেই, নিম্নবর্ণ দলিত, জাতভ এমনকি মুসলিম ভোট ও প্রচুর মাত্রায় বিজেপির ঝুলিতে গিয়েছে। আবার বিজেপির এই ভোট প্রাপ্তি স্পষ্ট করে দেয় উত্তরপ্রদেশের রাজনীতিতে বাকি দুটি দল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি বহুক্ষেত্রেই তাদের কমিটেড ভোটার ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এম্নকী বহুজন সমাজবাদী পার্টির বেশিরভাগ জাতভ সম্প্রদায়ের ভোটার ও এবার বিজেপিকেই ভোট দিয়েছে। এর থেকেই স্পষ্ট বিরোধীদের প্রতি উত্তরপ্রদেশের ভোটার বিশ্বাস করেনি। মুখ্যমন্ত্রী যোগীর প্রতি হাজার অভিযোগ সত্ত্বেও তাঁদের আস্থা অটুট।

আবার উত্তরপ্রদেশের ভোটারদের সর্ববৃহৎ অংশ হল লাভারথি সম্প্রদায়। এরা ও নিজেদের জাতিগত বিশ্বাসের জায়গা থেকে বিজেপিকেই ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে ভোট দিয়েছে। ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৪১.২৯ শতাংশ ভোট। ২০১৭ এর নির্বাচনের থেকে খানিক হলেও বেড়েছে ভোট। প্রশ্ন হচ্ছে, এই অতিরিক্ত ভোট কীভাবে বিজেপির খাতায় এল? কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির বহু ভোটই তলায় তলায় বিজেপির কাছে গিয়েছে। বিএসপির যে মূল ভোটব্যাঙ্ক জাতভ গোষ্ঠী তারাও এবার বিভিন্ন কারণে বিজেপিকেই ভোট দিয়েছে। কারণ এদের প্রত্যেকের ক্ষেত্রেই হিন্দুত্ববাদের যে কমন অ্যাজেন্ডা তা মিলে গিয়েছে।

এর পাশাপাশি ২০২৪ এ লোকসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার অন্যতম কারণ এতদিনের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের ধীরে ধীরে রাজনৈতিক জমি হারিয়ে ফেলা। শেষ দুটো লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে পরিসংখ্যান তা বিজেপির সঙ্গে জাতীয় রাজনীতিতে পাল্লা দেওয়ার ক্ষেত্রে খুবই হতাশাজনক। তাছাড়া ও এই যে পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল তাতে ও প্রমাণিত কংগ্রেস নিজেদের রাজনৈতিক জমি হারিয়ে ফেলেছে। পাঞ্জাবের কংগ্রেসের গোষ্ঠীদ্বন্ধ যে সাধারণ ভোটার গ্রহণ করেনি তা তাঁদের শোচনীয় হারেই স্পষ্ট। অন্যদিকে কংগ্রেসের মধ্যে নিজেদের জায়গা পুনরুদ্ধারের জন্য যে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন তাও বহুদিন থেকেই দিশা হারিয়েছে। আবার বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৈরি যে নতুন ফ্রন্ট বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়বে বলে ভাবা হচ্ছে তাঁরাও কতটা সফল হবেন তা নিয়ে ও সংশয় থেকে যায়। সব মিলিয়ে বলাই যায় উত্তরপ্রদেশের বিপুল জয়লাভ বিজেপিকে দিল্লির সিংহাসন দখলের লড়াইয়ে একধাপ এগিয়ে দিল।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?