আর্জেন্টিনার নোটে এবার থাকতে চলেছে মেসির ছবি! যে খবরে তুলকালাম শুরু সোশ্যাল মিডিয়ায়

Lionel Messi on Argentina Note : নতুন একটি খবরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে চাপানউতোর শুরু। বিশ্বকাপ জয়ের ঢেউ এবার ছড়িয়ে পড়বে আর্জেন্টিনার নোটেও!

Aritra Som
২ মিনিট
আর্জেন্টিনার নোটে এবার থাকতে চলেছে মেসির ছবি! যে খবরে তুলকালাম শুরু সোশ্যাল মিডিয়ায়

বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে বেশ অনেকটা মুহূর্ত। রাত জাগার উত্তেজনা শেষ করে ফের যে যার রোজের রুটিনে ফিরে গিয়েছেন। কিন্তু আর্জেন্টিনায় এখনও রাত নামেনি। স্বপ্নের স্বর্গে পৌঁছে গিয়েছে বুয়েনস আইরেস। রাস্তায় নাচ গান, খানাপিনা আর বিশ্বকাপ জয়ের আনন্দ। আর্জেন্টিনার খেলোয়াড়রাও একপ্রকার বিনিদ্র রজনী কাটাচ্ছেন। তার মধ্যেই নতুন একটি খবরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে চাপানউতোর শুরু। বিশ্বকাপ জয়ের ঢেউ এবার ছড়িয়ে পড়বে আর্জেন্টিনার নোটেও! এবার লিওনেল মেসির ছবি দিয়ে নোট বার করা হবে আর্জেন্টিনায়!

নেট দুনিয়া আপাতত এই খবরে সরগরম। আর্জেন্টিনার নোটে মেসির মুখ বসা মানে আরও একটি সম্মান জুড়ল তাঁর মুকুটে। মারাদোনাও কি এমন সম্মান পেয়েছিলেন? তবে মেসির ছবি দেওয়া নোটের ছবি ইতিমধ্যেই গণমাধ্যমে ভাইরাল। আর্জেন্টিনার সংবাদপত্র ‘এল ফিনান্সিয়েরো’-র পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। লা আলবিসেলেস্তেদের কারেন্সির নাম আর্জেন্টাইন পেসো। সংবাদমাধ্যমটির দাবি, ১০০০ আর্জেন্টাইন পেসোতেই নাকি মেসির মুখ বসানো হবে! আর এই খবর নাকি অর্থ মন্ত্রক সূত্রেই জানানো হয়েছে।

কিন্তু এই খবর কি আদৌ সত্যি? আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাঙ্কের ডিরেক্টর এই প্রশ্নের ধাঁধাঁ পরিষ্কার করে দিয়েছেন। তাঁর বক্তব্য, এমন প্রস্তাব সত্যিই দেওয়া হয়েছে। হাজার পেসোর সামনে মেসির ছবি আর পেছনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির নাম থাকার কথা বলা হয়েছে। তবে ব্যাঙ্কের বোর্ডের সদস্যরা একপ্রকার মজা করেই এই প্রস্তাব রেখেছেন। আদৌ সেটি সত্যি হবে কিনা, জানা নেই। তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না সেন্ট্রাল ব্যাঙ্কের ডিরেক্টর লিসান্দ্রো ক্লারি। এই মুহূর্তে কেবল বুয়েনস আইরেস নয়, গোটা দেশেই চলছে উন্মাদনা। তাই সেই মুহূর্তকে স্মরণীয় রাখতে এমন প্রস্তাব কার্যকর হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আপাতত একটু মজা করেই এটি করা হয়েছে।

তবে আর্জেন্টিনার সমর্থকরা আশায় দিন গুনছেন। বিশ্বজয়ী ফুটবলারদের জন্য যাবতীয় আয়োজন করা হয়েছে। লিওনেল মেসির জন্য পাগল সরকারি আধিকারিকরাও। এদিকে ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বজয়ের পরও বিশেষ কয়েন বের করা হয়েছিল মুহূর্তটিকে স্মরণীয় রাখতে। এবারও কি তেমনটা হবে? আপাতত উত্তর সময়ের হাতে। কিন্তু উন্মাদনায় এতটুকুও ভাটা পড়েনি।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।