নতুন অবতারে বাজারে আসছে ভারতের 'কিডন্যাপিং কার', হাতের নাগালে কবে পাচ্ছেন জানুন

Maruti Suzuki Omni Electric car : এখনও রাস্তায় এই ধরনের বেশকিছু ভ্যান দেখা যায়। তবে এবার এই গাড়িটি ভারতের বাজারে নতুন ইলেকট্রিক অবতারে আসতে চলেছে।

Sourish Das
৪ মিনিট
নতুন অবতারে বাজারে আসছে ভারতের 'কিডন্যাপিং কার', হাতের নাগালে কবে পাচ্ছেন জানুন

Hyundai, Tata, Mahindra থেকে শুরু করে ভারতের সমস্ত বড় গাড়ি নির্মাতা কোম্পানিগুলি তাদের ইলেকট্রিক গাড়ি ভারতের মার্কেটে লঞ্চ করার পরিকল্পনা করে ফেলেছে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্ত কোম্পানির ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে আসবে। বিভিন্ন পুরনো গাড়ির ইলেকট্রিক মডেলগুলিও রীতিমতো ভাইরাল হচ্ছে। এই আবহেই এবার বাজার কাঁপাতে হাজির মারুতি সুজুকি ওমনি ইলেকট্রিক ভেহিকেল।

মাল্টিপারপাস ভেহিকেল সেগমেন্টে একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই মারুতি সুজুকি ওমনি ভ্যান। গাড়িটি দেখতে ছোট হলেও আটজন খুবই সহজে এখানে বসতে পারেন। তবে তার থেকেও বেশি ইন্টারেস্টিং হল সিনেমায় এর ব্যবহার। হিন্দি এবং বাংলা সিনেমায় কিডন্যাপিং দৃশ্যগুলিতে এই গাড়ি ব্যবহার করা হতো। সেটি এতটাই বেশি ছিল যে, অনেকে এই মারুতি ওমনিকে একটা সময় 'কিডন্যাপিং কার'-ও বলতেন।

তবে, দীর্ঘ সময় ধরে জাঁকিয়ে ব্যবসা করার পর, বছর কয়েক আগে এই ভ্যানের প্রোডাকশন বন্ধ করে দেয় মারুতি সুজুকি কোম্পানি। তবে এখনও ভারতের রাস্তায় এই ধরনের বেশকিছু ভ্যান দেখা যায়। তবে এবার এই গাড়িটি ভারতের বাজারে নতুন ইলেকট্রিক অবতারে আসতে চলেছে বলেই খবর। একটি নতুন রেন্ডার প্রকাশ্যে এসেছে যেখানে গাড়িটির বেশ কয়েকটি রং দেখা গিয়েছে। সেই রেন্ডার থেকে ইঙ্গিত মিলেছে, পুরনো MPV মডেলের মতো লুক থাকলেও অনেকাংশেই পাল্টাতে চলেছে মারুতি সুজুকি ওমনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অসাধ্য সাধন! বাতিল জিনিস দিয়ে তৈরি আস্ত গাড়ি, তাক লাগালেন নদিয়ার শ্রমিক

Nadia Magic Car: শান্তিপুর বৈষ্ণব পাড়ার সঞ্জয় প্রামাণিক তৈরি করেছেন এই আশ্চর্য যান। ইঞ্জিনিয়ার নন, সঞ্জয় পেশায় মণ্ডপ সজ্জার শ্রমিক।

এই মুহূর্তে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির একটা বিশাল চাহিদা রয়েছে। সকলেই কার্যত এক বাক্যে মেনে নিয়েছেন, ইলেকট্রিক গাড়ি হতে চলেছে ভারতের আসল ভবিষ্যৎ। তাই, অটো মোবাইল ইঞ্জিনিয়ার শশাঙ্ক শেখর সম্প্রতি নিজের প্রচেষ্টায় বানিয়ে ফেলেছেন মারুতি সুজুকি ওমনির একটি ইলেকট্রিক অবতার। ICE চালিত মডেলের মতোই, এই গাড়ির ইলেকট্রিক মডেলটিও একই রকম ভাবে জনপ্রিয়তা পেতে শুরু করেছে সকলের মধ্যে।

বাইরে থেকে এর ডিজাইন একেবারে পুরনো ওমনি গাড়ির মতই। তবে, পরিবর্তন এসেছে ইঞ্জিনে। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে চৌকো এলইডি হেডলাইট, তার সঙ্গেই রয়েছে ইন্টিগ্রেটেড এলইডি ডিআরএল। পুরনো মারুতি সুজুকি ওমনি গাড়িতে কোনওরকম ফ্রন্ট গ্রিল ব্যবহার করা হতো না। সেরকমভাবেই এই মডেলেও দেখা যাবে না কোনও ফ্রন্ট গ্রিল। এছাড়াও, এই গাড়িতে আপনারা দেখতে পাবেন এলইডি ব্লিংকার।

৪০০ কিলোমিটারের রেঞ্জ

  • আপনার জন্য আরও কিছু লেখা
বয়স ষাট, কলকাতার লাল-সাদা স্ট্যান্ডার্ড হেরাল্ড লজ্জায় ফেলে ইনোভা-জাগুয়ারকেও

চারটি নাইলনের চাকা, মনকাড়া র‌ং- কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট দিয়ে যখন সে বের হয়, তখন তার ঠাটবাটই আলাদা। কে বলবে, মাঝখানে ৬০ বছর পেরিয়ে গেছে। 

নতুন ইলেকট্রিক মডেলের ওমনি গাড়িতে থাকবে কম্প্যাক্ট ফুটপ্রিন্ট, বক্সি শেপ এবং স্লাইডিং দরজা। এছাড়াও এই গাড়িতে পিছন দিকেও একটি স্লাইডিং দরজা দেওয়া হয়েছে। এই গাড়িটির নিচের দিকে একটি কালো রঙের প্লাস্টিক ক্ল্যাডিং করা হয়েছে। এই গাড়ির চাকা আকারে অনেকটাই ছোট হলেও, অ্যালয় হুইল ব্যবহার করার কারণে দেখতে খারাপ লাগছে না। এই গাড়ির সামনে থাকছে এলইডি হেড লাইট। এছাড়াও দেওয়া হচ্ছে আরও বেশকিছু ইউজার ফ্রেন্ডলি ফিচার, যেমন রিয়ার ভিউ ক্যামেরা, ডোর হ্যান্ডেল, লো ড্র্যাগ হুইল। মনে করা হচ্ছে আগের মতোই, এই ওমনি গাড়িতে আপনারা পেয়ে যাবেন আট সিটের অপশন। তবে অনেকে বলছেন, এই গাড়িতে ৬ জন বসতে পারবেন এবার থেকে। রেন্ডারের ছবি দেখে অনেকের বক্তব্য, এই গাড়িতে নাকি উল্টোদিকের সিটটিকে সরিয়ে দেওয়া হয়েছে। একবার চার্জ দিলে এই গাড়িটি ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে বলেও জানানো হয়েছে। সেই কারণেই গাড়িটি গ্রাম এবং শহর দুই ধরনের জনতাকেই আকৃষ্ট করতে পারে।

মডেল আপডেট করার সুযোগ ছিল না

  • আপনার জন্য আরও কিছু লেখা
আজও দু'চাকাতেই গড়াচ্ছে দেশ, গরিব ভারত ভোটে জেতাল স্কুটারকে

National Family Health Survey: ২০২২ সালের 'ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে' অনুসারে, ৮ শতাংশ ভারতীয় পরিবারের নিজস্ব চারচাকা গাড়ি রয়েছে।

২০১৯ সালে ৩৫ বছর পুরনো এই গাড়ির প্রোডাকশন সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল মারুতি সুজুকি কোম্পানিটি। এমনিতে বিক্রি ছিল ভালই, তবে এই গাড়ির মধ্যে বেশকিছু পরিবর্তন আনার চেষ্টা করেছিল মারুতি সুজুকি। শেষদিকে ও একই রকম বাজার ধরে রাখতে পেরেছিল এই গাড়িটি। পাশাপাশি তার চালকদের জন্য বেশ কিছু কাস্টমাইজেশনের অপশনও নিয়ে এসেছিল। চালকরা চাইলে এই গাড়িটিকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারতেন। তবে মডেল আপডেট করার সুযোগ কখনই মারুতি সুজুকির কাছে ছিল না।

MARUTI SUZUKI কোম্পানির প্রথম গাড়ি মারুতি ৮০০ লঞ্চ হওয়ার ঠিক এক বছরের মাথায় ১৯৮৪ সালে মার্কেটে এসেছিল মারুতি ওমনি। তবে নতুন রোড সেফটি নিয়ম আসার পরেই এই গাড়িটি মার্কেট থেকে তুলে নিতে হয়েছিল মারুতিকে। সপ্তম জেনারেশনের সুপার ক্যারিতে ব্যাজ হওয়ার ফলে অমনি গাড়ির নতুন নাম্বারগুলির কথা মাথায় রেখে পরবর্তী মডেল আপডেট করার কোনও সুযোগ ছিল না মারুতির কাছে। সেই কারণেই এই গাড়িটি বন্ধ করে একটি নতুন গাড়ি মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় মারুতি সুজুকি। বাজারে এই পুরনো ওমনি গাড়ির এখনো জনপ্রিয়তা রয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত এই গাড়ির ১৫.৭ মিলিয়ন ইউনিট বিক্রি করেছিল মারুতি সুজুকি। পরবর্তীতে পাকিস্তানে এই গাড়িটি সুজুকি বোলান নামে বিক্রি করা হয়। একটা বিশাল কেবিন স্পেস থাকার কারণে পাকিস্তানে এটিকে মিনিবাস বলা হত। সুজুকি বোলান গাড়িতে ০.৮ লিটারের পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে যা ৪ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই গাড়িটির দাম পাকিস্থানে ছিল ১১.৩৪ লক্ষ টাকা।

ভারতে আসে EECO

Omni গাড়ির প্রোডাকশন বন্ধ হয়ে গেলেও ভারতের এই ধরনের ভ্যান একেবারেই বন্ধ করে দিয়েছিল মারুতি সেটা বলা যাবে না। ওমনি গাড়িটির প্রোডাকশন বন্ধ হয়ে যাবার পরেই ভারতের বাজারে লঞ্চ হয় নতুন মারুতি সুজুকি ইকো (EECO)। এই নতুন MPV তে রয়েছে রিভার্স পার্কিং থেকে শুরু করে কো-ড্রাইভার রিমাইন্ডার সহ একাধিক সেফটি ফিচার। সরকারের তরফে এবিএস, এয়ার ব্যাগ, এবং BS 6 ইঞ্জিন বাধ্যতামূলক করার পরেই এই গাড়িটিকে ভারতের বাজারে নিয়ে আসা হয়েছিল মারুতি সুজুকির তরফ থেকে। এই মুহূর্তে মারুতি সুজুকি ইকো গাড়ির ভারতে দাম ৫.১০ লক্ষ টাকা।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।