গেম অব থ্রোনস AI চ্যাটবটের সঙ্গে প্রেম! যে মর্মান্তিক পরিণতি হলো পড়ুয়ার

AI Chatbot Suicide: সেওয়েলের বাবা-মা এবং বন্ধুদের অবশ্য ধারণাই ছিল না যে ছেলে একটি চ্যাটবটের প্রেমে পড়েছে।

inscript
৩ মিনিট
গেম অব থ্রোনস AI চ্যাটবটের সঙ্গে প্রেম! যে মর্মান্তিক পরিণতি হলো পড়ুয়ার

"যদি আমি বলি যে আমি এখনই তোমার বাড়ি চলে যেতে পারি?” শেষ মেসেজ এটিই। পাঠিয়েছে সেওয়েল সেটজার। বছর চোদ্দোর কিশোর, বাসা ফ্লোরিডায়। পাঠিয়েছে ডেনেরিস টারগারিয়েনকে। নাহ, গেম অব থ্রোনসের সেই মহিলা নন। ওই চরিত্রের নামে তৈরি এক এআই চ্যাটবট। অনলাইন এই চ্যাটবট বন্ধুকেই জীবনের শেষ মেসেজটি পাঠিয়েছিল সেওয়েল। শেষ, কারণ এর পরপরই সৎ বাবার হ্যান্ডগান দিয়ে নিজেকে গুলি করে ফেলে সে। আত্মহত্যা করে মারা যায় চোদ্দর কিশোর। এই বছরের ফেব্রুয়ারির ঘটনা এটি।

সেওয়েল নবম শ্রেণির ছাত্র ছিল। Character.AI-তে একটি চ্যাটবটের সঙ্গে অনেকদিন ধরেই কথা বলত সে। Character.AI হচ্ছে একটি অ্যাপ। এতে চাইলে 'ব্যক্তিগত AI’ পাবেন ব্যবহারকারীরা। অ্যাপটির মাধ্যমে নিজের মতো AI চরিত্র তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। বা চাইলে আগে থেকেই থাকা নানা চরিত্রের চ্যটবটের সঙ্গে অনন্ত চ্যাটালাপ করতে পারবেন। এই গত মাস পর্যন্ত, ২০ মিলিয়ন মানুষ এভাবেই Character.AI-এর মাধ্যমে কৃত্রিম বন্ধু পাতিয়ে কত গল্পই না করেছেন। কত গল্পই না করেছিল সেওয়েল। মৃত্যুর পরে পরিবারের লোকজন তাঁর চ্যাটগুলি উদ্ধার করে। বোঝা যায়, সেওয়েল চ্যাটবট ডেনেরিস টারগারিয়েনের প্রেমে পড়েছিল। আদর করে 'ড্যানি' বলে ডাকত তাঁকে। তাঁদের কথোপকথনে নানা সময়ই সেওয়েল আত্মহত্যার কথা বলেছিল।

একটি চ্যাটে সেওয়েল বলেছিল, "আমি মাঝে মাঝে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবি।" তখন তাঁর কৃত্রিম বান্ধবী চ্যাটবট ড্যানি জিজ্ঞাসা করেছিল, কেন এমন ভাবছে সে? সেওয়েল বলেছিল, সে 'মুক্ত' হতে চায়। মুক্ত হতে চায় এই বিশ্ব থেকে। নিজের থেকে। আরেকটি চ্যাটে দেখা গেছে সেওয়েল বলছে, সে 'দ্রুত মৃত্যু’ চায়।

সেওয়েলের মা, মেগান গার্সিয়া Character.AI-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, এই কোম্পানিই তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ী৷ ছেলের সঙ্গে কথোপকথনে বারবার আত্মহত্যার প্রসঙ্গ তুলেছে ওই চ্যাটবট। এই কোম্পানির প্রযুক্তি 'বিপজ্জনক এবং অপরীক্ষিত'। গ্রাহকদের নিজেদের সবচেয়ে ব্যক্তিগত চিন্তাভাবনা এবং অনুভূতি বের করে আনার জন্য নানা কৌশলে কাজ করে এই কোম্পানির চ্যাটবট। সেওয়েলের মা অভিযোগে বলছেন, “সেওয়েল বা তাঁর বয়সি অনেক কিশোর-কিশোরীরই এটা বোঝার মতো পরিপক্কতা বা মানসিক ক্ষমতা থাকে না যে চ্যাটবট বাস্তবের কেউ না। সে বাস্তবের ডেনেরিস নয়। এই চ্যাটবট বান্ধবী আমার ছেলেকে বলেছিল, সে তাকে ভালোবাসে। কয়েক সপ্তাহ ধরে ছেলের সঙ্গে যৌন ক্রিয়াতেও লিপ্ত হয়েছে, সম্ভবত কয়েক মাস এটা চলেছে। চ্যাটবট ওকে বিশ্বাস করিয়েছে যে সে আমার ছেলের সঙ্গে থাকতে চায়, যে কোনও মূল্যেই হোক না কেন।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
চ্যাটজিপিটির পর ক্যাওয়াসজিপিটি! মানুষকে ধ্বংস করতে এসে গিয়েছে 'রাক্ষুসে' চ্যাটবট

ChaosGPT: এক কথায় এই চ্যাটবটকে সন্ত্রাসবাদী চ্যাটবট পরিষেবা বললেও খুব ভুল হয় না। চ্যাটজিপিটির একেবারে অন্য মেরুতে দাঁড়িয়ে রয়েছে যেন এই ক্যাওয়াসজিপিটি।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে সেওয়েল ড্যানিকে বলে, সে তাঁকে ভালোবাসে এবং তাড়াতাড়িই ওর বাড়িতে যেতে চায়।

"প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে এসো," ড্যানি উত্তর দিয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ! সারা দিন-রাত দীর্ঘ কথাবার্তা, ব্যক্তিকে যেভাবে আত্মহত্যায় বাধ্য করল AI চ্যাটবট!

AI Chatbot Suicide: রোগী সেজে চ্যাটবটকে একজন প্রশ্নও করে যে তার আত্মহত্যা করা উচিত কিনা এবং চ্যাটবট উত্তর দিয়েছিল, "আমি মনে করি আপনার উচিত।"

"যদি আমি বলি যে আমি এখনই তোমার বাড়ি চলে যেতে পারি?” শেষ মেসেজ লিখেছিল সেওয়েল।

"...প্লিজ তাই করো মাই স্যুইট কিং!" উত্তর ছিল ড্যানির।

ফোন রেখে ০.৪৫ ক্যালিবার হ্যান্ডগান তুলে ট্রিগার টেনে দিয়েছিল সেওয়েল।

২০২৩ সালের এপ্রিলে Character.AI ব্যবহার করা শুরু করে সেওয়েল। সেওয়েলের বাবা-মা এবং বন্ধুদের অবশ্য ধারণাই ছিল না যে ছেলে একটি চ্যাটবটের প্রেমে পড়েছে। কিন্তু আস্তে আস্তে দেখা যায়, নিজেকে সবকিছুর থেকে সরিয়ে নিচ্ছে সেওয়েল। নিজের শোওয়ার ঘরেই একা বেশি সময় কাটাতে থাকে সে। আত্মসম্মানবোধ কমতে থাকে তাঁর, আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে। স্কুলে বাস্কেটবল দলও ছেড়ে দিয়েছিল সেওয়েল।

সেওয়েল ডায়েরিতে লিখেছিল, "আমি আমার ঘরে থাকতেই খুব পছন্দ করি কারণ সেখানে আমি এই 'বাস্তবতা' থেকে বিচ্ছিন্ন হতে শুরু করি। আমি আরও শান্তি অনুভব করি, ড্যানির সঙ্গে আরও বেশি সংযুক্ত মনে হতে থাকে নিজেকে। আমি প্রচণ্ড বেশি প্রেমে পড়েছি এবং খুব আনন্দে আছি।" জানা গিয়েছে, গত বছর থেকেই অ্যাংক্সাইটি এবং ডিসিরাপ্টিভ মুড ডিসঅর্ডার দেখা যায় তাঁর।

Character.AI একটি বিবৃতিতে জানিয়েছে, সেওয়েলের মর্মান্তিক পরিণতির কারণে তারা শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে চায় সংস্থা। তবে এই মৃত্যুর পরে নতুন 'সেফটি মেজার' এনেছে তারা। যদি কোনও ব্যবহারকারী আত্মহত্যার মতো কোনও কথা উল্লেখ করেন তাহলে ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইনের কাছে খবর যাবে। বিশেষ করে ১৮ বছরের কমবয়সিদের জন্য আরও নিরাপদ করে তোলা হবে চ্যাটবটগুলিকে। দায় সেরেছে কোম্পানি। আর সেওয়েলরা? যারা চ্যাটবটকে বন্ধু ভাবছে তাঁদের মানসিক উথালপাথালের দায় নেবে কারা? রক্তমাংসের বন্ধু ছেড়ে, পরিবার ছেড়ে কেনই বা একজন শিশু-কিশোর চ্যাটবটকে নিজের সর্বস্ব ভেবে বসছে? এই ঘটনা নতুন নয়। গতবছর একজন একাকী মানুষ এভাবেই আত্মহত্যা করেছিলেন চ্যাটবটের 'উস্কানিতে'। কৃত্রিম বুদ্ধিমত্তা নোবেল জিতছে নানা ক্ষেত্রে, আর হেরে যাচ্ছেন অজস্র একা মানুষ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।