মোবাইল ছেড়ে হাতে হাতে পেজার! কেন সেকেলে যোগাযোগ মাধ্যমেই ভরসা লেবাননের?

Pager Blast in Lebanon: কিন্তু গোটা বিশ্ব যখন চব্বিশ ঘণ্টা মোবাইলে মজে, তখন লেবাননে এখনও কেন হাতজোড়া পেজার? সেই প্রশ্ন ওঠে বৈকি।

Sohini Das
৪ মিনিট
মোবাইল ছেড়ে হাতে হাতে পেজার! কেন সেকেলে যোগাযোগ মাধ্যমেই ভরসা লেবাননের?

যুদ্ধের নয়া ভাষা বেছে নিয়েছে এখনকার যুদ্ধবাজ দেশগুলি। ফলে শুধু গুলি, বোমা, বন্দুকই নয়। আপনার, আমার আশপাশে থাকা যে কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটই যে হয়ে উঠতে পারে যে কোনও সময় একটি পোটেনশিয়াল বোম, সে কথাই প্রমাণ করে দিয়েছে লেবানন, সিরিয়া ও বেইরুটের সাম্প্রতিক এই পেজার বিস্ফোরণ। দু-তিন দিনে গোটা দেশের অসংখ্য পেজার ফেটে গিয়েছে একে একে। যাতে জখম হয়েছেন দেশের অসংখ্য মানুষ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩২। শুধু পেজার নয়, ফেটেছে ওয়াকিটকি এমনকী হোম সোলার এনার্জি সিস্টেমেও।

ইরানের মদতপুষ্ট লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ গোষ্ঠী এই হামলার দায় ঠেলেছে ইজরায়েলের দিকে। ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ কিংবা তাদের গুপ্ত ইন্টালিজেন্স শাখা ইউনিট-৮২০০ রয়েছে এই হামলার পিছনে, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আমেরিকাও হামলার দায় ঠেলেছে ইজরায়েলের দিকেই। ইজরায়েলের দিক থেকে এ সংক্রান্ত কোনও বিবৃতি না মিললেও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যেভাবে ঘোষণা করেছেন— যুদ্ধের একটি নতুন পর্বের শুরুতে রয়েছেন বলে, তাতে উস্কে উঠেছে জল্পনা।

কিন্তু গোটা বিশ্ব যখন চব্বিশ ঘণ্টা মোবাইলে মজে, তখন লেবাননে এখনও কেন হাতজোড়া পেজার? সেই প্রশ্ন ওঠে বৈকি। পেজার যার অন্য নাম ব্লিপার কিংবা বিপার, কী এই যন্ত্র আসলে। ওয়ারিবহাল মহলের মতে, একটি ওয়্যারলেস টেলিকমিউনিকেশন ডিভাইস এটি, যেখানে আলফানিউম্যারিক বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ সারতে পারেন ব্যবহারকারীরা। ওয়ান ওয়ে পেজারের ক্ষেত্রে তাতে শুধুমাত্র মেসেজ গ্রহণ করা সম্ভব। দুদিকের যোগাযোগের জন্য প্রয়োজন টু-ওয়ে পেজারের। ১৯৫০-১৯৬০, মোটামুটি এই সময়ে তৈরি হয়েছিল যন্ত্রটি। ১৯৪৯ সালে পেজার তৈরির পেটেন্টটি নেন এই যন্ত্রের আবিষ্কারক আলফ্রেড গস। তখনও অবশ্য পেজার পেজার হয়নি। ১৯৫৯ সালে মটোরোলা সংস্থা তার নাম দেয় পেজার। মটোরোলার তৈরি প্রথম পেজারটি তৈরি হয়েছিল ১৯৬৪ সালে। ১৯৮০-র দিকে ব্যাপক জনপ্রিয় হতে থাকে যন্ত্রটি। নব্বই দশক পর্যন্ত জারি ছিল তার জনপ্রিয়তা। লোকের হাতে হাতে ঘুরত পেজার। তবে পরবর্তীকালে মোবাইল এসে তার জায়গা দখল করে নেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের নতুন করে হামলা বেইরুটে, পেজার বিস্ফোরণে কেন জড়াচ্ছে ইজরায়েলের Unit 8200-র নাম?

Pager Explosions in Lebanon: এই গণপেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের এই পরিকল্পনার পিছনে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা ইউনিট ৮২০০-র হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।

ক্রমে স্মার্টফোন এসেছে। আরও উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। তার সঙ্গে যোগ হয়েছে জিপিআরএসের মতো আরও হাজারও ট্র্যাকার। যা থেকে মানুষের খোঁজ রাখা কোনও বড় ব্যাপার নয়। যদিও এখনও হাসপাতালের মতো বেশ কিছু সেক্টরে এখনও পেজার ব্যবহার হয়। বিশেষত আমেরিকায় তো বটেই। সাম্প্রতিক কালে যেভাবে সাইবার হামলার বাড়বাড়ন্ত বেড়েছে, তাতে মোবাইল ফোন ব্যবহারের যে বেশ কিছু ভয়ের দিক রয়েছে, তা তো সকলেই মানবেন। ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলে হামাস হামলার পর থেকেই মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় হিজবুল্লাহ গোষ্ঠীতে। যাতে ইজরায়েল সরকার কোনও ভাবেই তাদের অবস্থান ট্র্যাক করতে না পারে। পেজার যেহেতু নিজস্ব ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, ফলে তা মোবাইলের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য বলেই মনে করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিস্ফোরক লুকানো ছিল পেজারেই, লেবাননে বিধ্বংসী হামলার নেপথ্যে ‘ধুরন্ধর’ মোসাদ?

Pager Explosions in Lebanon: হিজবুল্লাহের তরফে স্বাভাবিক ভাবেই দাবি, এর নেপথ্যে রয়েছে মোসাদ। পৃথিবীর যত ক'টি দেশের কাছে গুপ্তচর সংস্থা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ইজরায়েলের মোসাদ।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সংগঠনের বাকিদের নির্দেশ দেন, মোবাইলের বদলে পেজার ব্যবহারের। একটি টেলিভিশন ভাষণে তিনি জনগণের উদ্দেশে জানান, আপনাদের হাতের ওই মোবাইলই আসলে ইজরায়েলের এজেন্ট। সেটিকে কবর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হিজবুল্লাহ নেতা। তার পরেই শুরু হয় লেবাননে পেজারের ব্যাপক ব্যবহার। শুধু হিজবুল্লাহ জঙ্গিরাই নয়, সাধারণ মানুষের হাতেও উঠে আসতে থাকে পেজার।

তার আগে থেকেই অবশ্য হিজবুল্লাহের মধ্যে পেজার ব্যবহারের রমরমা শুরু হয়ে গিয়েছিল। এবং তক্কে তক্কে ছিল ইজরায়েলও। বিশেষ সূত্রের খবর, নাসরোল্লাহের ওই ঘোষণার আগে থেকেই পেজারের মাধ্যমে এই ভয়ঙ্কর হামলার ছক কষছিল ইজরায়েল। প্রাথমিক ভাবে জানা যায়, লেবাননে হিজবুল্লাহ দ্বারা ব্যবহৃত পেজারগুলি বানিয়েছে তাইওয়ানের একটি সংস্থা। যদিও তারা সে কথা অস্বীকার করেছে। নিউ ইয়র্ক টাইমস সূত্রের খবর, নাসরোল্লাহের সিদ্ধান্তের আগেই ইজরায়েল একটি হাঙ্গেরি ভিত্তিক শেল সংস্থা বিএসি কনসাল্টিং প্রতিষ্ঠা করে, যারা ওই আন্তর্জাতিক ক্ষেত্রে পেজার উৎপাদন ও সরবরাহ করে। অনুমান করা হচ্ছে, সেখানেই কলকাঠি নাড়ার সুযোগ পেয়েছিল ইজরায়েল। শুধু একটি নয়, আরও দু'টি এমন শেল সংস্থা তৈরি করেছিল ইজরায়েল, যাতে এই মিশন সফল ভাবে কার্যকর করা যায়।

২০২২ সালে বেশ কিছু সংখ্যক পেজার লেবাননে সরবরাহ করা হয়েছিল। তার পর থেকে পেজারের চাহিদা আরও বাড়তে থাকে। বোঝাই যায়, শুধু হিজবুল্লাহ জঙ্গিরাই নয়, ওই সব এলাকার বহু সাধারণ মানুষও ভরসা করতে শুরু করেছিল পেজার ব্যবহারেই। আর সেই পেজারকেই মারাত্মক হামলার হাতিয়ার বানিয়ে তোলে ইজরায়েল। ওই সব পেজারের মধ্যে তৈরির সময়েই ঢুকিয়ে দেওয়া হয় বেশ খানিকটা করে বিস্ফোরক। প্রায় ৩ গ্রাম। আর সেই সম্ভাব্য বোমা হিসেবে হাতে হাতে ঘোরা পেজারগুলি একদিন হঠাৎ করে ফেটে যায় শত্রুপক্ষের কলকাঠিতে। মৃত্যু হয় ৩২ জনের। জখম হন প্রায় ৩-৪ হাজার মানুষ। গত কয়েকদিনে তিল ধারণের জায়গা নেই লেবাননের হাসপাতালগুলিতে। পেজার বিস্ফোরণে কেউ হারিয়েছেন হাত, কেউ হারিয়েছেন পা। কারওর শরীর ক্ষতবিক্ষত। ইতিমধ্যেই এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ছড়িয়েছে উদ্বেগ। ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত আজকের নয়। হামাস বা হিজবুল্লাহ, এই দুই জঙ্গিসংগঠনকেই মদত জুগিয়ে আসছে ইরান। যেভাবে হিজবুল্লাহকে নিশানা করা হয়েছে এই পেজার হামলায়, তাতে ইরান যে ছেড়ে কথা বলার বান্দা নয়, তা বুঝতে পেরে প্রমাদ গুনেছে আন্তর্জাতিক মহলের বড় অংশ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।