পার্থ প্রথম নন, এর আগেও প্রকাশ্যে গণরোষের শিকার হয়েছেন যে মন্ত্রীরা

এই প্রথম নয়, এর আগে এই দেশের নানা প্রান্তে হেভিওয়েটদের লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে। এই প্রবণতা হাত থেকে রেহাই পায়নি মার্কিন মুলুকও।

tiasa gupta
৪ মিনিট
পার্থ প্রথম নন, এর আগেও প্রকাশ্যে গণরোষের শিকার হয়েছেন যে মন্ত্রীরা

নিয়োগ দুর্নীতির আগুনে ফুটছে রাজ্য। ক্ষোভের আগুন যে কতটা গনগনে হতে পারে, তার প্রমাণ পাওয়া গেল ২ অগাস্ট। পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আচমকা ছুটে এল চটি। তবে এই প্রথম নয়, এর আগে এই দেশের নানা প্রান্তে হেভিওয়েটদের লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে। এই তালিকায় কাদের নাম করা যায়, সেই নিয়ে আলোচনায় যাওয়ার আগে বলা দরকার, এই প্রবণতা হাত থেকে রেহাই পায়নি মার্কিন মুলুকও। সারা বিশ্ব দেখেছে, জুতো ছুটে আসায় কীভাবে জর্জ ডব্লিউ বুশের মতো দোর্দণ্ডপ্রতাপের পার্সোনালিটিও এক ঝটকায় খানিক ম্লান হতে পারে, সেই সঙ্গে বিব্রত, অসহায় হতে পারে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

পার্থকে চটি, লক্ষ্যভ্রষ্ট

আদালতের নির্দেশ মেনে প্রতি ৪৮ ঘণ্টায় ১ বার করে ইডি পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে চলেছে। মঙ্গলবার তাঁকে আনা হয় জোকা-র ইএসআই হাসপাতালে। হাসপাতালের বাইরে তখন সাংবাদিকদের ভিড়। এসেছেন কৌতূহলী মানুষ। পরীক্ষার পর পার্থবাবুকে বের করে গাড়িতে তুলতে যাবেন ইডি আধিকারিকরা, ঠিক তখনই প্রায় সকলকে অবাক করে পার্থর দিকে উড়ে এল মহিলাদের একপাটি চটি।

এই পরিস্থিতি বোঝার আগেই ফের আরও একপাটি উড়ে এল পার্থবাবুকে লক্ষ্য করে। নিরাপত্তারক্ষীরা প্রায় ঠেলে পার্থবাবুকে গাড়িতে তুলে দেন। ইডি আধিকারিকরা তাঁকে নিয়ে রওনা দেন। কিন্তু কে এই ঘটনা ঘটাল?

এক মধ্যবয়সি মহিলা পা থেকে চটি খুলে পার্থকে নিশানা করে মারেন। তাঁর নাম শুভ্রা ঘরুই, দক্ষিণ চব্বিশ পরগণার আমতলার বাসিন্দা তিনি। হাসপাতালে এসেছিলেন নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করাতে। সাংবাদিকরা ছোটেন তাঁর দিকে। তখনও তিনি উত্তেজিত। তাঁর পাল্টা প্রশ্ন, কী করলে খুশি হতো সংবাদমাধ্যম? পার্থ চট্টোপাধ্যায়কে গলায় মালা পরিয়ে স্বাগত জানালে? যেভাবে কোটি কোটি টাকার সম্পত্তি, ফ্ল্যাটের পর ফ্ল্যাটের বিনিময়ে রাজ্যের বেকারত্ব বেড়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এও জানান, তাঁর এক আত্মীয় হাসপাতালে ভর্তি, সেখানে পার্থবাবুকে ভিআইপি বন্দোবস্ত করে নিয়ে আসায় সাধারণ রোগীরা অসুবিধেয় পড়েন। বোঝাই যায়, একের পর এক কারণে ক্ষোভ জমে তাঁর ভেতর। শুভ্রা এও বলেন, "চটিটা পার্থবাবুর টাকে লাগলে" তিনি খুশি হতেন।

আমেদাবাদে মনমোহনকে জুতো

২০০৯ সালের ২৬ এপ্রিল। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আমেদাবাদে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তখন তাঁকে লক্ষ্য করে জুতো নিক্ষেপ করে এক ক্ষুব্ধ ছাত্র। সরকারের গত পাঁচ বছরের সাফল্য নিয়ে মনমোহন বক্তৃতা শুরু করার পর তাঁর দিকে জুতো ছুড়ে মারেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিতেশ চৌহান। পরে এক পুলিস কর্তা সংবাদমাধ্যকে জানান, রাজনীতিবিদরা মিথ্যা কথা বলেন- এই বলে চিৎকার করছিলেন হিতেশ। এই সময় দলীয় সমর্থরা তাঁকে থামিয়ে দেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর দিকে জুতো ছুড়ে মারেন। তাঁকে আটক করে পুলিশ।

চিদাম্বরমকে সাংবাদিকের জুতো

  • আপনার জন্য আরও কিছু লেখা
পার্থ চট্টোপাধ্যায়ের উত্থান ও পতন

টানা ২৭ ঘণ্টার ম্যারাথান জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি। জিজ্ঞাসাবাদে অসংগতি থাকায় প্রথমে আটক, তারপর গ্রেফতার।

দিল্লিতে ২০০৯ সালে একটি সাংবাদিক বৈঠকে পি চিদাম্বরমকে লক্ষ্য করে জুতো ছোড়েন এক সাংবাদিক। তখন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চিদাম্বরম অবশ্য তাঁকে ক্ষমা করে দেন। নিন্দুকরা অবশ্য বলেছিলেন, সেসময় দেশে লোকসভা ভাটের দামামা বেজে গিয়েছিল, তাই ক্ষমাশীলতা দেখিয়ে জন-আবেগ নিজের দিকে টানতে চেয়েছিলেন কংগ্রেস নেতা। সেই বছরেই কলকাতায় মামলা লড়তে এসে এক মহিলা আইনজীবীর তাড়া খেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।

আদবানিকে বিজেপি কর্মীর 'খড়ম’

জুতো ধেয়ে এসেছিল লালকৃষ্ণ আদবানির দিকেও।২০০৯ সালে লালকৃষ্ণ আদবানিকে বিজেপির এক কর্মী খড়ম ছুঁড়ে মারেন। ওই বছর লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন তিনি। বিষয়টি মেনে নিতে পারেননি বিজেপি কর্মী পাওয়াস অগ্রবাল। তিনি বলেছিলেন, আদবানি আসলে 'ঝুটা লৌহমানব’। এই ক্ষোভ থেকেই জুতো ছোড়েন তিনি।

ওমর আবদুল্লাকে জুতো

২০১০ সালে ১৫ আগস্ট। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়েন এক ব‍্যক্তি। ওমর আবদুল্লাকে জুতো ছুড়েছিলেন যিনি, তিনি জম্মু-কাশ্মীরের গোয়েন্দা বিভাগের সাসপেন্ড হওয়া এক পুলিশকর্মী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ''পাথর না ছুড়ে যদি কেউ জুতো ছোড়ে, সেটা বরং মেনে নেওয়া যায়।"

কৃষিমন্ত্রীর গালে চড়

ভারতে এক যুবকের হাতে ২০১১ সালে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী শরদ পাওয়ারের চড় খাওয়ার ঘটনা দেশে আলোড়ন তৈরি করে। লোকসভা অধিবেশনেও এই নিয়ে তর্কবিতর্ক হয়। হরবিন্দর সিং নামে ওই ব্যক্তি আটক হওয়ার পর পুলিশকে বলেন, "দুর্নীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদেই তিনি কৃষিমন্ত্রীকে চড় মেরেছেন।" হরবিন্দর পেশায় টেম্পো চালক।

দূষণের জেরে কেজরিওয়ালকে জুতো

২০১৬ সালের ৯ এপ্রিল। দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য জোড়-বিজোড় প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়েন বেদ প্রকাশ শর্মা। তিনি ছিলেন কেজরি-র দল আম আদমি পার্টির প্রাক্তন কর্মী। অভিযোগ করেন, এই প্রকল্প ঘোষণার পিছনে রয়েছে সিএনজি দুর্নীতি।

নবীন পট্টনায়ককে জুতো

২০১৮ সালের ফেব্রুয়ারিতে উপনির্বাচনের প্রচার করছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বরগাড় জেলার এক গ্রামে তিনি প্রচার করছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়েন কার্তিক মেহর নামে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিশ।

শুধু দেশের রাজনীতিবিদরা নন, বিদেশের হেভিওয়েটরাও হেনস্থার শিকার হয়েছেন।

বাগদাদে বুশকে জুতো

২০০৮ সালের ১৪ ডিসেম্বর বাগদাদে গিয়েছিলেন জর্জ বুশ। তার ৩৭ দিন পরেই আমেরিকার প্রেসিডেন্ট পদে তাঁর মেয়াদ শেষ। বুশকে লক্ষ্য করে নিজের ২টি জুতো ছোড়েন এক ইরাকি সাংবাদিক। বিদায় সম্ভাষণ করে বলেন, 'কুকুর’। বুশ অবশ্য দক্ষ প্রশাসকের মতো সামলেছিলেন অতর্কিত আক্রমণ। বলেছিলেন, "একটাই তথ্য দিতে পারব। জুতোর সাইজ ১০।" ইরাকের যুদ্ধের জন্য সে-দেশের বাসিন্দারা ক্ষুব্ধ ছিলেন বুশের প্রতি। ওই যুদ্ধে মারা গিয়েছিলেন প্রায় পাঁচ লক্ষ মানুষ।

বারবার দেশের সীমানা ছাড়িয়ে ক্ষোভের আগুনে ফুটেছে বিদেশও। তাই কখনও সাংবাদিক, কিংবা টেম্পো চালক- পরিচয় যাই-ই হোক, নিজের ভবিষ্যতের কথা না ভেবে নেতা-মন্ত্রীদের হেনস্থা করেছেন। এভাবেই সাহসের আড়ালে দুঃসাহসের নামাবলি গায়ে খেপে ওঠে দেশ ও বিদেশ!

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।