মুসলিম মানেই 'জঙ্গি'? বেঙ্গালুরুর সাম্প্রতিক ঘটনা তুলে ধরছে যে অসুখ

Karnataka professor Suspended: এতখানি অবিশ্বাস, এতখানি সন্দেহ কি শুধু একটি ঘটনার ফসল? নাকি এই অবিশ্বাস, এই সন্দেহ আমাদের ভিতরে ছিলই...

Kankana Mukherjee
৩ মিনিট
মুসলিম মানেই 'জঙ্গি'? বেঙ্গালুরুর সাম্প্রতিক ঘটনা তুলে ধরছে যে অসুখ

২৬ নভেম্বর শুক্রবারের ঘটনা। পুরোদমে ক্লাস চলছে বেঙ্গালুরুর মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি ঘরে। হঠাৎ শুরু হয় ছাত্র শিক্ষকের মুখোমুখি বচসা। উত্তেজিত অধ্যাপক ক্লাস চলাকালীনই সেই ছাত্রটিকে বলে বসেন 'সন্ত্রাসী'। ব্যাস তৎক্ষণাৎ পরিস্থিতি আরও গরম হয়ে যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনাটির একটি ভিডিও। আর এই ভিডিওকে ঘিরেই এখন আলোচনা তুঙ্গে। ছাত্রটির পরিচয় যায় হোক না কেন, তার ধর্মীয় পরিচয় মুসলিম বলেই কি এরূপ সম্মোধন? একথাই নিয়েই সরগরম নেট পাড়া। এমনকী এই ঘটনা এতটাই প্রভাব ফেলে যে তার জেরে এমআইটি কর্তৃপক্ষ বাধ্য হয় তড়িঘড়ি সেই অধ্যাপককে সাসপেন্ড করতে। পাশাপাশি অভ্যন্তরীণ তদন্তেরও নির্দেশ দেয় তারা।

ক্লাসরুমের এই ঘটনাটি টেনে এনে হাজারও প্রশ্ন। কী থেকে এই বচসার সূত্রপাত, একজন শিক্ষক কি কোনো ছাত্রকে এভাবে সম্মোধন করতে পারেন ইত্যাদি আরও কিছু। তবে এসবের বাইরে যে প্রশ্নটা আরও বেশি করে ভাবাচ্ছে তা হল ছাত্রটি মুসলিম, তার মানে মুসলিম মাত্রই কি সে সন্ত্রাসী?

এ প্রসঙ্গে ঘটনাটির দিনটি ভুলে চলবে না। ঘটনাটা যেদিন ঘটে সেদিন ছিল নভেম্বরের ২৬। অর্থাৎ মুম্বাইয়ের ভয়ংকর সেই জঙ্গি হামলার বর্ষপূর্তি। দেশ জুড়ে সেদিন যখন সেই দগদগে স্মৃতি রোমন্থন করেছেন অনেকে, ঠিক তখনই বেঙ্গালুরুর একটি ক্লাস রুমে সরব হচ্ছেন শিক্ষক। এ কেবল কাকতালীয় বলা চলে না। জনসংখ্যার বিচারে ভারতে মুসলিমদের স্থান হিন্দুদের ঠিক পরে হলেও এ দেশ তো হিন্দুস্তান। তাই সেই দম্ভ আঁকড়ে চোখে ঠুলি এঁটেছেন অনেকেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কর্নাটক থেকে ইরান, হিজাব বিতর্কই মেলালো দুই দেশের মুসলিম নারীদের?

Hijab controversy Iran: এই বিক্ষোভের সঙ্গে জড়িয়ে রয়েছে ইরানে প্রচলিত কিছু  রীতি রেওয়াজ, যা বছরের পর বছর ধরে দমিয়ে রেখেছিল সে দেশের নারীদের। ইরানে জনপরিসরে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ রয়েছে কঠোর পর্দাবিধি।

ব্রিটিশ উপনিবেশের ফলে ধীরে ধীরে ভারতের সর্বত্র মুসলিম শাসনের অবসান হয়। কারোর যুদ্ধে মৃত্যু হয়, কেউবা বশ্যতা স্বীকার করে নেয়। তবে অনেক ক্ষেত্রেই মুসলিম শাসক শূন্য হলেও ভারত মুসলিম শূন্য হয়নি। সেই প্রশ্নও ওঠে না। অনেক হিন্দুত্ববাদীদের বলতে শোনা যায়– সেদিন পলাশির প্রান্তরে সিরাজকে খতম করতে না-পারলে সারা ভারত ‘দার-উল-ইসলাম (ইসলামি দেশ)-এ পরিণত হত। শতশত বছর ধরে দোর্দণ্ডপ্রতাপ সুলতান-বাদশা নবাব-সম্রাটরা যা পারেনি, তা সিরাজ বা পরবর্তী মুসলিম শাসকরা পারত! কিন্তু কোন্ অঙ্কে? উত্তর তো মেলে না! তবে কীসের এই আগ্রাসন? তবে কি পাঁচিলের এ পার থেকে ও পারে এতটাই কম দেখা যায় যে এক সম্প্রদায়কে নিয়ে অন্য সম্প্রদায়ের মনে জমাট বেঁধেছে নানা ভুল ধারণা? আর এরই অনিবার্য পরিণতি হিসেবে বেড়েছে সন্দেহ৷

এতখানি অবিশ্বাস, এতখানি সন্দেহ কি শুধু একটি ঘটনার ফসল? নাকি এই অবিশ্বাস, এই সন্দেহ আমাদের ভিতরে ছিলই, ঢাকাঢুকি দেওয়া ছিল নানা আবরণের আড়ালে, সাম্প্রতিক ঘটনা কেবল সেই আবরণগুলিকে ছিন্নভিন্ন করে দিয়েছে। এর কারণ কী? কেন এমন একটা ভুল ধারণা ক্রমশ অনেকের মস্তিষ্কেই গেঁথে যাচ্ছে যে, মুসলিম মাত্রই সন্ত্রাসবাদী? তবে কি পাঁচিলের এ পার থেকে ও পারে এতটাই কম দেখা যায় যে এক সম্প্রদায়কে নিয়ে অন্য সম্প্রদায়ের মনে জমাট বেঁধেছে নানা ভুল ধারণা? আর এরই অনিবার্য পরিণতি হিসেবে বেড়েছে সন্দেহ৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতে রোহিঙ্গাদের জন্য ফেরানো মুখ, অন্য শরণার্থীদের জন্য দরজা খোলা! কোথায় যাবেন ওঁরা

মিজোরামের সরকার দারুণভাবে বরণ করছে মায়ানমারের চিন থেকে আসা শরণার্থীদের। এই ধরনের ভিন্নতার একমাত্র প্রধান কারণ কি তাহলে জাতি এবং ধর্ম?

১৪ বছর আগের মুম্বাই হামলা ছাড়াও ২১ বছর আগেই টুইন টাওয়াল হামলা, সারা বিশ্বে মুসলমানদের অবস্থান এমন করে দিয়েছে যে আজ নিজেকে সন্ত্রাসবাদী নয় এমনটাও আলাদা করে প্রমাণ করাটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে অনেক জায়গায়। আর এই ঘটনাকেই ব্যাবহার করে এসেছেন সুযোগ-সন্ধানীরা। কখনও আন্তর্জাতিক রাজনীতিতে কোণঠাঁসা করা হচ্ছে মুসলিমদের, কখনও আবার বাংলার বুকে চলছে দেদার তোষণ নীতি। মানুষের মনের মধ্যে পরিকল্পিতা ভেদাভেদ গেঁথে নেওয়া হচ্ছে এভাবেই।

একটা ঘোর আতঙ্ক যেন থেকে গিয়েছে মজ্জায় মজ্জায়। সেটা ১৪ বছর আগের জঙ্গি হামলায় হোক অথবা সাম্প্রতিক বর্ধমান বিস্ফোরণ! মানুষ ভয় পেয়েছে। আর থেকেই রাগ হয়েছে। এসব মেনে নিলেও কিছুতেই শিক্ষকের এই আচরণকে সমর্থন করে যায় না। সমাজ গড়ার কারিগর নিজেই যদি এই টালমাটাল পরিস্থিতির হাল ধরতে না পারেন উপরন্তু একপেশে চিন্তাকে ধরে বসে থাকেন তবে সে ক্ষতি বিরাট এক সামাজিক ক্ষতি। এই যে দিকে দিকে এতো গালভরা কথা আর ইফতার পার্টির ধুম, তারপরও বিভেদের মাঝে মিলনের দরজাটা টা কী খুলছে না! তবে তো মিথ্যাই এ সব কিছু।

যদিও মণিপাল ইনস্টিটিউটের পক্ষ থেকে এ ঘটনার বিরোধিতা করা হয়েছে। উক্ত ভিডিওর শিক্ষকও ক্ষমা চেয়েছেন। মানুষের ওপর বিশ্বাস হারানো সত্যিই পাপ। কোনো ধর্মের যে জোর নেই, মানবতার সে অদ্ভুত জোর আছে অবশ্যই। যা কিনা পৃথিবীর সব ধর্মকে গিলে খেয়ে কোনও একটা ছাতার তলায় সমস্ত মানুষকে আশ্রয় নিতে বাধ্য করবে। করবেই। অতীতে যেমন হয়নি, ভবিষ্যতেও যে তেমনটা হবে না এমন তো নয়।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?