সাবধান! মিসড কল দিয়েই শহরে ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকার পর টাকা, কী এই মাদাগাস্কার স্ক্যাম?

Madagascar Scam Missed Call : শহরবাসীদেরও জানানো হচ্ছে এই তুন প্রতারণার পদ্ধতি সম্পর্কে। পথে নেমেছে কলকাতা পুলিশ ও সাইবার সেল ডিপার্টমেন্ট।

inscript
২ মিনিট
সাবধান! মিসড কল দিয়েই শহরে ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকার পর টাকা, কী এই মাদাগাস্কার স্ক্যাম?

কাজ করতে করতে হঠাৎই ফোন বেজে উঠল আপনার। কিন্তু সময় নিয়ে ধরতে যাওয়ার আগেই থেমে গেল সেই কল। এরকম তো হরদমই ঘটে আমাদের জীবনে। পরিচিত কোনও মানুষের কাছ থেকেও এরকম ফোন আসতে পারে। হয়তো নেটওয়ার্কের সমস্যায় সেই ফোন কেটে গিয়েছে। এরপর ফিরতি কল করার অভ্যাস আমাদের অনেকেরই। সেটাই স্বাভাবিক। আমাদের জীবনে এমন ঘটনা তো কতই ঘটে!

কিন্তু সেই রোজকার ঘটনা যখন বিপদ ডেকে আনে? বাইরে থেকে দেখে মনে হবে, অত্যন্ত সাধারণ একটি ঘটনা। কিন্তু তার মাধ্যমেই যে মারাত্মক চক্রান্ত সাজিয়েছে প্রতারকরা, সেটা কি ঘুণাক্ষরেও টের পেয়েছেন? কলকাতা তো বটেই, গোটা বাংলা জুড়ে এখন সেই প্রতারকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরবাসীদেরও বারবার জানানো হচ্ছে এই নতুন প্রতারণার পদ্ধতি সম্পর্কে। সবাই যাতে সতর্ক হন, সেই লক্ষ্যেই পথে নেমেছে কলকাতা পুলিশ ও সাইবার সেল ডিপার্টমেন্ট।

পোশাকি নাম ‘মাদাগাস্কার স্ক্যাম’ (Madagascar Scam)। পুলিশ মহলে অন্তত এই নামেই প্রসিদ্ধ এই বিশেষ প্রতারণা পদ্ধতিটি। এর আগেও জামতাড়া গ্যাংয়ের মতো অন্যান্য দুষ্কৃতি চক্রের খবর সামনে এসেছে। এটিএম থেকে টাকা হাতানো, অনলাইন মাধ্যমে বিভিন্ন উপায়ে প্রতারণা – খবরের কাগজ খুললে প্রায় রোজই এমন কিছু না কিছু দেখা যায়। সেই প্রতারকদের মাঝে মধ্যে গ্রেফতারও করা হয়। সাইবার সেলের তরফ থেকে এদের নিয়ে সচেতনতাও বাড়ানো হয়। তবে মাদাগাস্কার স্ক্যাম ঠিক আগেরগুলোর মতো নয়। চরিত্রগতভাবে বেশ কিছুটা আলাদা। তার প্রতারণার ধরনও ভিন্ন।

২০১৮ সালে প্রথমবার এমন প্রতারণার খবর কানে আসে। ঠিক কী হয়ে এখানে? সাইবার পুলিশের বক্তব্য, এখানে প্রথমে বিদেশি নম্বর থেকে একটি ফোন কল আসে। প্রধানত +261 দিয়ে শুরু হয় এই নম্বর। কিন্তু অন্যান্য আইএসডি নম্বরের হদিশও মিলেছে। অদ্ভুত অদ্ভুত সময় এই ফোন কল আসে। এক দু’বার রিং হওয়ার পরই সেই কল থেমে যায়। অর্থাৎ প্রতারকরা জেনেবুঝেই মিসড কল দেয়। একবার না হলে বারবার এই মিসড কল চলতে থাকে। একসময় উল্টোদিকের মানুষটি চিন্তিত হয়ে পড়েন। ভাবেন, তাঁর কোনও আত্মীয় বা পরিবারের কেউ হয়তো বিপদে পড়েছেন, তাই এতবার ফোন করছেন।

যেই ওই নম্বরে ফিরতি কল করতে যান, তখনই আসল খেল শুরু। ওই মানুষটি ফিরতি কল করলেই উল্টোদিক থেকে আওয়াজ আসে, “আপনার কলটি অপারেটরের সঙ্গে কানেক্ট করা হচ্ছে। দয়া করে ফোনটি ধরে থাকুন।” ওই মানুষটিও ফোন ধরে থাকেন। আর ততক্ষণে আন্তর্জাতিক কলের রেট অনুযায়ী তাঁর ফোন থেকে টাকা কাটতে শুরু করে। যা সরাসরি চলে যায় প্রতারকের কাছে।

পুলিশের বক্তব্য, মূলত এমন মানুষদের ‘টার্গেট’ হিসেবে বাছা হয়, যাদের কোনও আত্মীয় বা পরিচিত কেউ বাইরে রয়েছেন। সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য, সেশন ইনিশিয়েশন টেকনোলজির ওপর ভর করে ক্লাউড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্রতারণা চক্র চলে। আর এই প্রযুক্তি এমনই, কে কোথা থেকে এই ফোনটি করছে, সেটি সহজে ধরা পড়ে না। কাজেই প্রতারকদেরও পোয়া বারো।

কিন্তু কতটা বিপদে কলকাতা? পুলিশের বক্তব্য, এখনও অবধি কোনও অভিযোগ জমা পড়েনি। কিন্তু এই ধরনের মাদাগাস্কার স্ক্যাম যে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে, তার প্রমাণ পাওয়া গিয়েছে। তাই শহরবাসীকে আরও সতর্ক থাকতে বলছে সাইবার পুলিশ। অচেনা নম্বর, বিশেষ করে বিদেশের আইএসডি নম্বর যুক্ত কোনও কল যেন না ধরেন। মিসড কল দিলেও ধরবেন না। প্রয়োজন হলে নিকটবর্তী সাইবার থানায় যোগাযোগ করুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।