নেতানিয়াহুর হুমকির পরেই ইরানে জারি রেড অ্যালার্ট! কোন দিকে যাচ্ছে ইজরায়েল-ইরান অশান্তি?

Israel Iran Conflict: ইতিমধ্যেই ইরানে জারি হয়ে রেড অ্যালার্ট। বুধবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইজরায়েলের ইরানের উপর ক্ষুদ্রতম আগ্রাসনও বিরাট এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে।

Sohini Das
৩ মিনিট
নেতানিয়াহুর হুমকির পরেই ইরানে জারি রেড অ্যালার্ট! কোন দিকে যাচ্ছে ইজরায়েল-ইরান অশান্তি?

ফের আরও একটা বড় যুদ্ধশুরুর মুখে বিশ্ব। বছর খানেক আগে ইউক্রেনের সঙ্গে হঠাৎ করেই যুদ্ধ লাগিয়ে দিয়েছিল রাশিয়া। সেই যুদ্ধ এখনও শেষ হয়নি। এখনও মাঝেমধ্যেই দফায় দফায় ইউক্রেনে আঘাত হানে রুশ সেনা। থামেনি মাস ছয়েক আগে শুরু হওয়া ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধও। মধ্যিখান থেকে শেষ হয়ে গিয়েছে গাজা শহর। প্রায় ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ৬ মাসে। এবার ইরান নতুন করে সংঘাতে জড়িয়েছে ইজরায়েলের সঙ্গে। ইরানের সঙ্গে রয়েছে লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী হাউথি এবং প্রচ্ছন্ন ভাবে ইন্ধন জোগাচ্ছে প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস।

গত শনিবার মধ্যরাতে ইজরায়েলে প্রায় তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তার পর থেকে চুপচাপ রয়েছে ইজরায়েল। কিন্তু রেকর্ড বলছে, চুপ করে থাকার বান্দা নয় তারা। ইজরায়েলের ওয়ার ক্যাবিনেট দফায় দফায় বৈঠক করেছে গত কয়েকদিনে। ইরানকে জবাব দিতে কোন পর্যায়ে যেতে চলেছে ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকার, তা বুঝে উঠতে পারছে না কেউ-ই। কারণ যতদিন যাচ্ছে, ইজরায়েলের আগ্রাসন ততই বাড়ছে। ইজরায়েলের বর্তমান সরকার এখনও পর্যন্ত দেশের সবচেয়ে আগ্রাসী সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়ঙ্কর সাইবার হামলা থেকে পরমাণু কেন্দ্র ধ্বংস! যে যে পথে ইরানকে জবাব দিতে পারে ইজরায়েল

Israel Iran Conflict: ইরানের সঙ্গে ইজরায়েলের এই অশান্তি লেগেছে বেশ অনেকদিন ধরেই। এর মধ্যে আবার ইরানকে মদত দিচ্ছে লেবাননের জঙ্গিগোষ্ঠি হিজবুল্লাহ। হামাসের পরোক্ষ উস্কানি তো রয়েইছে।

হামাসের হামলার পর একদিনের মাথায় গাজায় যুদ্ধঘোষণা করেছিল ইজরায়েল। তেমন কিছু যাতে ইরানের ক্ষেত্রে না করে ইজরায়েল, তার জন্য নেতানিয়াহু সরকারকে বারবার সাবধান করেছে আমেরিকা। ইরানও জানিয়েছে, ইজরায়েল হঠকারী সিদ্ধান্ত না নিলে যুদ্ধের পথে হাঁটবে না তারাও। তবে ইজরায়েল সেই পথ ধরবে বলে মনে হচ্ছে না। কারণ বুঝবারই বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, তাঁর দেশ কীভাবে নিজেদের রক্ষা করবে, সে সিদ্ধান্ত তাদের। এ ব্যাপারে অন্য কোনও দেশের কোনও পরামর্শ শুনবে না ইজরায়েল। বুধবারই ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মান বিদেশমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। ইজরায়েল যাতে ফের কোনও ভয়াবহ যুদ্ধে না জড়ায়, সে বিষয়ে কথা বলতেই ইজরায়েলে আসেন তাঁরা। তবে সেই বৈঠক কাজে এসেছে বলে মনে হয় না। কারণ সেই বৈঠকের পরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, ইজরায়েল রাষ্ট্র নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব কিছু করবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরানকে ‘সবক’ শেখাতে কতদূর যাবে ইজরায়েল? ভারতকেও ভুগতে হবে ফল?

Israel Iran Conflict: ইতিমধ্যেই ইরান-ইজরায়েল সংঘাতের প্রভাব এসে পড়েছে ভারতে। যুদ্ধের আবহে ভারত ও ইজরায়েলের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।

ইরানের উপর কোন কোন ভাবে হামলা করতে পারে ইজরায়েল, সেই ভাবনায় উদ্বেগে বিশ্ব। এমনই এক সময়ে ইজরায়েলের উত্তরে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ। সেই হামলায় অন্তত ১৪ জন ইজরায়েলি সেনা জখম হয়। যাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরেই ইজরায়েলে একের পর এক হামলা চালিয়েছে হিজবুল্লা। যবে থেকে হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়েছে নেতানিয়াহু সেনা, তার পর থেকেই ইজরায়েলে হামলার সংখ্যাও বাড়িয়েছে হিজবুল্লাহ। বুধবার ইজরায়েলের আরব আল- আরামশির বেদুইন গ্রামে চলে হামলাটি।

যদিও গত শনিবার ইরানের হামলা তেমন ক্ষতি করতে পারেনি ইজরায়েলের। ইরানের ছোড়া সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রই আকাশেই ধ্বংস করেছে ইজরায়েল ও তার মিত্র দেশগুলি। ওই হামলায় একজন জখম হয়, আর ইজরায়েলি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়। তবে সেই হামলার বদলা যে ইজরায়েল নেওয়ার জন্য পুরোমাত্রায় প্রস্তুত, তা বুধবারই বুঝিয়ে দিয়েছে ইজরায়েল।

ইতিমধ্যেই ইরানে জারি হয়েছে রেড অ্যালার্ট। বুধবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইজরায়েলের ইরানের উপর ক্ষুদ্রতম আগ্রাসনও বিরাট এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। গোটা বিশ্ব ইজরায়েলের উপর ইরানের এই হামলার নিন্দা করলেও হামাস কার্যত ইরানের প্রশংসায় পঞ্চমুখ। ইজরায়েলের এটা প্রাপ্য ছিল বলেই একটি বিবৃতিতে জানিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি সংগঠন হামাস। সব মিলিয়ে ইজরায়েলের হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি মিলে নয়া উদ্বেগের সৃষ্ট হয়েছে বিশ্ব রাজনীতিতে। ফের নতুন করে আরও একটা যুদ্ধ লেগে যাবে বিশ্বে। যুদ্ধ মানেই হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু আর মানবাধিকারের লঙ্ঘন। ইউক্রেন থেকে গাজা, কোথাওই যুদ্ধ কোনও সমাধানসূত্র খুঁজে দিতে পারেনি। শুধু অসংখ্য মানুষকে গৃহহীন, স্বজনহীন, বান্ধবহীন করেছে। কার্যত সেই যুদ্ধের বিরোধিতা করছে বিশ্বের সব ক'টি সুস্থ ভাবনাচিন্তার দেশই। তবে রাষ্ট্রপুঞ্জ হোক বা, অন্যান্য দেশের মধ্যস্থতা- কোনও কিছুই কোনও যুদ্ধকে রুখে দিতে পারেনি। ইজরায়েল-ইরানের ক্ষেত্রে কি তা পারবে? থাকছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।