রামেশ্বরম বিস্ফোরণে জড়াল নাম! ভোটের মুখে কর্ণাটকে অস্বস্তিতে বিজেপি?

Rameswaram Cafe Blast Case: গত ১ মার্চ, রামেশ্বরমের ওই ক্যাফেতে আইইডি বিস্ফোরণ ঘটে। যে ঘটনায় জখম হয় অন্তত ৯ জন। সেই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক বিজেপি নেতার

Sohini Das
২ মিনিট
রামেশ্বরম বিস্ফোরণে জড়াল নাম! ভোটের মুখে কর্ণাটকে অস্বস্তিতে বিজেপি?

ভোটের মুখে এবার আরও বিপাকে বিজেপি। এমনিতেই দক্ষিণে বিজেপির ঘাঁটি শক্তোপোক্ত করতে ত্রুটি রাখছে না নেতৃত্ব। তবে তার মধ্যেই বিপাকে পড়ল কর্ণাটকের শিবমোগ্গা জেলার তির্থহাল্লির বিজেপির শহর ইউনিট। রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এবার নাম জড়ালো তাঁদের। ইতিমধ্যেই তাদের এক বিজেপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

লোকসভা ভোটের আর দেরি নেই। আগামী ১৯ এপ্রিল থেকেই দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। চলবে আগামী ১ জুন পর্যন্ত। তার মধ্যেই শিবমোগ্গা জেলায় বিজেপি নেতার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। দিন দশেক আগেই বেশ কয়েকটি স্থানীয় ঘরবাড়ি ও সংস্থায় অভিযান চালায় এনআইএ। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের মামলা সংক্রান্ত একাধিক তথ্য ও নথি বাজেয়াপ্ত করা হয়েছিল ওই অভিযানের মাধ্যমে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের মুখে মোদির গলায় বিঁধে অনন্ত-কাঁটা, কোচবিহারে গড় ধরে রাখতে পারবে বিজেপি?

Lok Sabha Election 2024: বিজেপির হাত ধরেই রাজ্যসভার সদস্য হয়েছিলেন অনন্ত মহারাজ। বিজেপিরও তাঁর উপর অনন্ত ভরসা। কিন্তু লোকসভা ভোটের ঠিক আগে রাজবংশীদের উন্নয়নের প্রশ্নে বিজেপি-বিরোধিতার সুর স্পষ্ট হয়ে উঠল অনন্ত মহারাজের গলায়।

গত ১ মার্চ, রামেশ্বরমের ওই ক্যাফেতে আইইডি বিস্ফোরণ ঘটে। যে ঘটনায় জখম হয় অন্তত ৯ জন। দিনদুপুরে বেলা একটা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এক অভিযুক্তকে শনাক্ত করে। যাকে ক্যাফের ভিতর একটি ব্যাগ রাখতে দেখা গিয়েছে। বিস্ফোরণ ঘটাতে আইইডি এবং টাইমার ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। দুই মূল অভিযুক্তের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে এনআইএ। সেই সময় সেখানকার এক মোবাইলের দোকান এবং দুই সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী দলটি। মোবাইলের দোকানের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের সময় বিজেপি কর্মী সাই প্রসাদের নাম উঠে আসে বলে এনআইএ-র এক সূত্রের দাবি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরএসএস, বিজেপি নেতা, হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাতে ৬২% সৈনিক স্কুল তুলে দিল বিজেপি!

Sainik School Now Run by RSS-BJP Leaders: অন্তত ৬২% সৈনিক স্কুল আরএসএস এবং এর সহযোগী সংগঠন, ভারতীয় জনতা পার্টি ও বিজেপির রাজনৈতিক মিত্রশক্তি, হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত।

অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম সাইপ্রসাদ। ওই ঘটনায় ইতিমধ্যেই সাইপ্রসাদকে আটক করেছে এনআইএ। বিস্ফোরণের পর পরই এই ঘটনার জন্য রাজ্যের কংগ্রেস শাসিত সরকারকেই দুষেছিল বিজেপি। শেষপর্যন্ত তদন্তে জড়িয়েছে বিজেপি কর্মীর নাম। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বিরাট সুযোগ পেয়ে গিয়েছে রাজ্যের বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে গেরুয়া সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে প্রচার করতে ছাড়েনি তারা। কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু এক্স-এ প্রশ্ন তুলেছেন, রাজ্যের বিজেপি কর্মীরা এ বার কী বলবেন? দীনেশ বলেন, “এনআইএ-র হাতে এক বিজেপি কর্মীর গ্রেফতার হওয়ার অর্থ অনেক কিছুই স্পষ্ট করে দিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর পর কি আর কিছু বলবেন?” তিনি জানান, ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারকে বার বার নিশানা করছে বিজেপি। কিন্তু তাদের এক কর্মী এই ঘটনায় আটক হলেন। কংগ্রেস নেতার প্রশ্ন, এই ঘটনাকে এ বার কী ভাবে ব্যাখ্যা করবেন বিজেপি নেতৃত্ব?

ইতিমধ্যেই ওই ঘটনায় তির্থহাল্লির বিজেপি ইউনিটের কাছ থেকে জবাব তলব করেছে রাজ্য বিজেপি। বিস্ফোরণের পরে পরে অবশ্য এই বিস্ফোরণের ঘটনায় কংগ্রেস যোগ টেনে সমালোচনায় মেতেছিল বিজেপির একটি অংশ। পরবর্তীতে ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে বিজেপিকেই কাঠগড়ায় তোলে জাতীয় তদন্তকারী সংস্থা। আর এই ঘটনায় যে ভোটের মুখে মুখে কর্ণাটকে ভালোই মুখ পুড়েছে বিজেপির, তা আলাদা করে বলে দিতে হয় না।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।

হুথিরা যেভাবে স্থানীয় বিদ্রোহী থেকে মধ্যপ্রাচ্যের শক্তিতে পরিণত হলো

Houthi Expansion in Yemen: ইয়েমেনে ফের কেন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? হুথিরা কীভাবে স্থানীয় জায়দি আন্দোলন থেকে শক্তিশালী সামরিক-রাজনৈতিক শক্তিতে পরিণত হল? ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর? মোখা ও হানিশ দ্বীপপুঞ্জ দখলের পর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাব আল-মান্দাব? এই সংঘাতের প্রভাব কি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য, জ্বালানি পরিবহণ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পড়বে?