জন্ম ১৯০০ সালে, বয়স ১২৪! অবাক করবে বিশ্বের প্রাচীনতম মানুষের রোজের জীবন

World's Oldest Human: গত ৫ এপ্রিল জন্মদিন পালন করেছেন তিনি, ১২৪ টি মোমবাতি নিভিয়েছেন। ১২ দশক ধরে জীবন তিনি কাটাচ্ছেন কীভাবে?

inscript
২ মিনিট
জন্ম ১৯০০ সালে, বয়স ১২৪! অবাক করবে বিশ্বের প্রাচীনতম মানুষের রোজের জীবন

বয়সের গাছ, পাথর, কংক্রিট সত্যিই কিছু নেই। তিনি শতবর্ষ পেরিয়ে এসেছেন তাও প্রায় বছর পঁচিশ হতে চলল। দু'খানা বিশ্বযুদ্ধ, অনন্ত যুদ্ধ আর সহস্র মৃত্যু দেখেও বেঁচে আছেন তিনি। শতাব্দী বদলে গেছে, তবু তিনি এক গভীর প্রাজ্ঞ চোখে দেখে চলেছেন সব। জন্ম ১৯০০ সালে। হিসেব বলছে বয়ত ১২৪ বছর! তিনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি। পেরুর বাসিন্দা তিনি। আন্দিজ পর্বতমালার হিম শীতল রহস্যের মতোই বিশ্বের সবচেয়ে প্রাচীন এই জীবিত ব্যক্তি রহস্যও বিশ্বকে অবাক করেছে।

পেরুর সরকার দাবি করেছে, হুয়ানুকোর মধ্য পেরুর অঞ্চলের স্থানীয় বাসিন্দা মার্সেলিনো আবাদের বয়স ১২৪। অর্থাৎ এখনও বেঁচে থাকা সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি তিনিই। শুধু তাই নয়, সম্ভবত পৃথিবীর সর্বকালের সবচেয়ে বয়স্ক মানুষদের মধ্যেও তিনিই শীর্ষে।

পেরুরু সরকার একটি বিবৃতিতে বলেছে, 'হুয়ানুকোর উদ্ভিদ ও প্রাণিজগতের শান্তির মধ্যে, মার্সেলিনো আবাদ টোলেন্টিনো বা 'মাশিকো' এক স্বাস্থ্যকর জীবনধারা এবং অভ্যন্তরীণ শান্তির বিকাশ ঘটিয়েছেন, তাঁর সুস্বাস্থ্য এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রতিফলন ঘটেছে এমন পরিবেশে।" গত ৫ এপ্রিল জন্মদিন পালন করেছেন তিনি, ১২৪ টি মোমবাতি নিভিয়েছেন। ১২ দশক ধরে জীবন তিনি কাটাচ্ছেন কীভাবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে রহস্য সমাধান বিজ্ঞানীদের! কেন প্রেমে পড়লে মাথা কাজ করে না আমাদের?

Love and Brain Work Function : মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে অবশ্যই একটি হলো প্রেম।

পেরুর ছোট্ট শহর ছাগল্লায় জন্ম আবাদের। পেরুর সরকার ২০১৯ সালে তাঁকে সরকারি পরিচয়পত্র দেয় এবং পেনশনের বন্দোবস্ত করে। আবাদ জানিয়েছেন, তাঁর জীবনীশক্তির রহস্য হলো ফল সমৃদ্ধ খাবার। পাশাপাশি ভেড়ার মাংসও খেতে ভীষণ পছন্দ করেন তিনি। কোকো পাতা খাওয়ার অভ্যাসও রয়েছে আবাদের। পেরুর আন্দিয়ান সম্প্রদায়ের এটি এক প্রাচীন ঐতিহ্য। আবাদ এখন এক বৃদ্ধাশ্রমে থাকেন। এবারের জন্মদিনে সেখানেই বিশেষ উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল।

পেরুর কর্তৃপক্ষ বলছে, আবাদকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করতে সাহায্য করছে সরকার। সংস্থার একজন মুখপাত্র রয়টার্সকে দেওয়া লিখিত বিবৃতিতে বলেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এমন ব্যক্তিদের কাছ থেকে অনেক আবেদন পেয়েছে যারা নিজেকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি বলে দাবি করেছেন। এইসব দাবি যাচাই করার জন্য এবং তাঁদের কৃতিত্ব প্রমাণ করার জন্য একটি বিশেষজ্ঞ দল দ্বারা নথি এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এই মুহূর্তে ১১১ বছর বয়সি একজন ব্রিটিশ নাগরিক সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষের তালিকায় শীর্ষে আছেন। এই মাসেই ১১৪ বছর বয়সি ভেনিজুয়েলার এক ব্যক্তির মৃত্যুর পরে তিনি এই খেতাব জেতেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।