মোদীর প্রাণনাশের হুমকি এই প্রথম নয়! বারবার ঘুম উড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের

Aritra Dasgupta
৩ মিনিট
মোদীর প্রাণনাশের হুমকি এই প্রথম নয়! বারবার ঘুম উড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের

নরেন্দ্র দামোদারদাস মোদী থেকে ব্র্যান্ড মোদী। সামান্য আরএসএস-এর ক্যাডার থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী। ২০০১ থেকে ২০১৪। দীর্ঘ ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনিই ভারতের প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পরপর দু'বার দিল্লির মসনদে বসেছেন। কিন্তু মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিতর্ক ও কম হয়নি। গুজরাট দাঙ্গার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মোদীর জীবনে শত্রুর অভাব হয়নি। আরও একবার মোদীর প্রাণনাশের হুমকি নিয়ে রাতের ঘুম ছুটেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।

ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির মুম্বই শাখার কাছে এসে পৌঁছেছে একটি হুমকি মেল। মেল টি যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন, ‘ আমি অন্যান্য উগ্রপন্থী সংগঠনগুলির সঙ্গে দেখা করেছি। তাদের থেকে আমি প্রায় ২০ কেজি আর ডি এক্স জোগাড় করেছি। সারা দেশ জুড়ে প্রায় ২০ টি সংগঠন গোপনে কাজ করছে। আমি ভেবে রেখেছি আমি ভারতের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাবো। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ লক্ষ লক্ষ লোকের মৃত্যু হবে’। এখানেই শেষ নয় যাতে যিনি মেল পাঠিয়েছেন তাকে তদন্তকারী সংস্থা চিহ্নিত করতে না পারে তার জন্য আত্মহত্যার ও হুমকি দেওয়া হয়েছে। মেলের উৎস অনুসন্ধানে তদন্তে নেমেছে এন আই এ।

কিন্তু এই প্রথম নয়। আগে ও বিভিন্ন উগ্রপন্থী সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়েছে। এমনকি যখন মোদী প্রধানমন্ত্রী হন নি তখন ও তার প্রাণ সংশয় হয়েছে।

২০১৩, গান্ধি ময়দান

গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী ২০১৩ সালের ২৭ শে অক্টোবর পাটনার গান্ধি ময়দানে হুঙ্কার র‍্যালিতে অংশগ্রহণ করেছিলেন। মোদীকে নিকেশ করার উদ্দেশ্যে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র পক্ষ থেকে গান্ধী ময়দানের সভাস্থলে ৯ টি বোমা পুঁতে রাখা হয়েছিল। এই বিস্ফোরণের ঘটনায় সেদিন ৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন বহু মানুষ। প্রাণে বেঁচে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।

২০১৫, মে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার তখন সবে এক বছর পূর্ণ করেছে। বিজেপি সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরপ্রদেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পৈতৃক ভিটে তে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। তার আগেই ভাইরাল হয় একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। যেখানে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে। এহেন হুমকি পেয়েই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। জেলায় জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরে উত্তরপ্রদেশ পুলিশের হাতে ধরা পরে অভিযুক্ত।

২০১৭ এর ফেব্রুয়ারি

২০১৭ এর উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারের সময় উত্তরপ্রদেশ পুলিশের এক আধিকারিক দাবি করেন, হরেন পাণ্ডে হত্যা মামলায় জড়িত রসুল পতি নামে এক ব্যক্তি মোদীর কনভয়ে রকেট লঞ্চার ও অন্যান্য বিস্ফোরক পদার্থ দিয়ে আক্রমণের পরিকল্পনা করেছে। এর পরপরই উত্তরপ্রদেশে মৌ জেলায় বিজেপির একটি নির্বাচনী র‍্যালিতে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রাণনাশের হুমকি পেয়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তার ঘেরাটোপে সেদিন নির্বিঘ্নেই র‍্যালিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৭ এর জুন

কেরালার কোচিতে মেট্রো রেলের উদ্বোধনে যাওয়ার কর্মসূচী ছিল প্রধানমন্ত্রী মোদীর। তার কিছুদিন আগেই কেরালা পুলিশের ডিজিপি দাবি করেন, প্রধানমন্ত্রী মোদীর কোচি সফরে মোদী হত্যার পরিকল্পনা করছে কিছু উগ্রপন্থী সংগঠন। এর পরেই সতর্কতা হিসেবে মোদীর কোচি সফরে কাটছাঁট করা হয়। নির্ধারিত দিনের আগেই সফর সমাপ্ত করে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২০১৮, জুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হত্যার হুমকি নিয়ে যত শোরগোল হয়েছে গোটা ভারতে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই ঘটনা। এলগার পরিষদ – ভীমা কোরেগাঁও মামলায় পুনে পুলিশ মানবাধিকার কর্মী সুরেন্দ্র গ্যাডলিং, অ্যাক্টিভিস্ট সুধীর ধাওলে, মহেশ রাউত, অধ্যাপক সোমা সেন এবং গবেষক রোনা উইলসন কে গ্রেপ্তার করে। তদন্তে দাবি করা হয় এঁরা প্রত্যেকে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। রোনা উইলসনের কাছ থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতে পুলিশ দাবি করে এঁরা প্রত্যেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হত্যার রোডম্যাপ তৈরি করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার ধাঁচেই মাওবাদীরা মোদী হত্যার ছক করেছে। পরে এই মামলায় গ্রেপ্তার করা হয় কবি ভারভারা রাও-কে। যদিও এনআইএ আদালতে পেশ করা চার্জশিটে এঁদের প্রত্যেকের বিরুদ্ধে মোদী হত্যার অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়। এমনকী দেখা যায়, রোনা উইলসনের কম্পিউটারে নথি বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ম্যালওয়ার ব্যবহার করে।

২০১৯, মার্চ

রাজস্থানের জয়পুরের বরকত নগরের বাসিন্দা নবীন স্বামী ফেসবুকে একটি পোস্টে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেন। এরপরেই রাজস্থান পুলিশের সাইবার সেল গ্রেপ্তার করে নবীন স্বামীকে। তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করে পুলিশ।

২০২০, আগস্ট

২০২০ এর ৮ ই আগস্ট এন আই এ র কাছে একটি মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়। এই হুমকি পেয়েই তৎপর হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপ ( এস পি জি) কে মোদীর নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়। মেলটির বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।