মমতার ইঙ্গিতেই রয়েছে উত্তর! কোনওদিনই কি বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা?

DA Strike: গত ৬ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের সমান ডিএ দিতে পারবে না।

inscript
৩ মিনিট
মমতার ইঙ্গিতেই রয়েছে উত্তর! কোনওদিনই কি বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা?

গত প্রায় ৪০ দিন ধরে কলকাতায় ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীদের একাংশ। কেউ কেউ টানা চালিয়ে যাচ্ছেন অনশন। লক্ষ্য একটাই, প্রাপ্য আদায়। সরকারি চাকরি করেন, অথচ বছরের পর বছর ধরে ডিএ বা মহার্ঘ ভাতা দিচ্ছে না রাজ্য সরকার। রাজ্যসরকারের কর্মচারী মহলের আলোচনাতে কান পাতলেই এই অভিযোগ দীর্ঘকাল ধরেই শোনা যায়। রাজ্যের সরকার নানা খাতে, নানা উৎসব ও মেলাতে নানাবিধ খরচা করলেও, কর্মীদের প্রাপ্য বকেয়া মেটাতে উচ্চবাচ্যও করছে না। তাই হকের টাকা পেতে শুক্রবার ধর্মঘটের ডাক দেয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন। ধর্মঘটে সাড়াও নেহাত খারাপ নয়, স্কুল কলেজ, হাসপাতাল সহ সরকারের নানা দফতরে কর্মীদের বড় একটা অংশই গরহাজির। বিক্ষোভকারীদের বড় অংশই বামঘেঁষা ইউনিয়নের অংশ। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি ছিল, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যা মহার্ঘ ভাতা পান তাঁদের অংশও সেই স্তরে উন্নীত করা হোক। হিসেব বলছে, কেন্দ্রের কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র পার্থক্য ৩৬%!

কিন্তু দিতে হবে বললেই দেওয়া যায় না, অন্তত সরকার যে দেবে না এমনটা একপ্রকার জানিয়েই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা কেটে ফেললেও কেন্দ্রের সমান ডিএ তাঁর সরকার দিতে পারবে না, বলেছেন মমতা। তাই সরাসরি অনশন ও ধর্মঘটের পথে হেঁটেছেন রাজ্য সরকারের কর্মীরা। সরকার বরদাস্ত করবে না, বরাবরের মতোই জানিয়েছে প্রশাসন। শুক্রবার কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে তাই ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তৃণমূলের সরকার। ডিএ-র দাবিতে আন্দোলন চলছে ঠিকই, বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার ডাকও দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা। কিন্তু এত কিছু করেও কোনওদিনই কি ডিএ পাবেন তারা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডিএ বাড়ল ৩ শতাংশ, বাজেট থেকে ঠিক কতটা লাভবান হলেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মী?

West-bengal budget 2023 : রাজ্যের বাজেটে বড় ঘোষণা, সরকারি কর্মচারিদের ডিএ ঘোষণা করা হল নয়া বাজেটে, সত্যিই কি আশা পূরণ হয় আন্দোলনকারীদের?

গত ৬ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের সমান ডিএ দিতে পারবে না। “আমি ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি। আপনারা আর কত চান? রাজ্য সরকারি কর্মীদের বেতনের স্কেল কেন্দ্রীয় কর্মীদের থেকে আলাদা। আমাদের এত ক্ষমতা নেই কারণ কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা এবং অন্যান্য অনেক কিছুই দিচ্ছে না। আমরা যা দিচ্ছি সেটাই নিন। আমাকে যদি ভালো না লাগে, আমার মাথা কেটে ফেলুন। কিন্তু এর বাইরে, আমি কিছু করতে পারব না,” সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ না, বামফ্রন্টের আমলে কখনও যে মহার্ঘ ভাতা দেওয়াই হয়নি তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে অবশ্যই রয়েছে কেন্দ্রের কাছে তহবিল না পাওয়ার চিরাচরিত অভিযোগও। মুখ্যমন্ত্রীর মাথা কাটার মতো কাজকর্ম খানিক প্রবাদসম ঠেকে। কোনও দিনই যা বাস্তবায়িত হবে না, তাকেই কি এভাবে উপমা দিয়ে বোঝাতে হলো মুখ্যমন্ত্রীকে?

শুক্রবারের এই ধর্মঘট প্রসঙ্গে বৃহস্পতিবারই রাজ্য সরকার এক আদেশ জারি করে বলেছে, দিনের প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে বা পুরো দিনের জন্য যদি কেউ অনুপস্থিত থাকেন তার জন্য কোনও ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি ১০ মার্চ কোনও কর্মচারীকেই দেওয়া হবে না। সেই দিন যদি কোনও রাজ্য সরকারি কর্মচারী কাজে না আসেন তাহলে সেটিকে 'সার্ভিস ব্রেক' হিসাবেই গণ্য করা হবে এবং কোনও বেতনও মিলবে না, যদি না এই অনুপস্থিত কর্মচারীরা ৯ মার্চের আগে থেকেই হাসপাতালে ভর্তি থাকেন বা পারিবারিক কোনও শোক, গুরুতর অসুস্থতা নিয়ে আগে থেকেই ছুটিতে থাকেন। ৯ মার্চের আগে যে সমস্ত কর্মচারীরা চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি বা চিকিৎসাজনিত কারণে ছুটি বা আর্নড লিভে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা বন্দ্যোপাধ্যায়ই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য! কেন এমনটা বললেন অমর্ত্য সেন?

CM Mamata Banerjee Amartya Sen : তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে সাংসদ-মন্ত্রী, সাধারণ কর্মী, প্রত্যেকের বক্তব্য একটাই। ‘ভারত এবার মেয়েকে চায়’।

রাজ্যের বিরোধিতার এই ইস্যু হাতছাড়া করতে নারাজ বিজেপি। ধর্মঘটে অংশ নেওয়া রাজ্য সরকারি কর্মচারীদের নৈতিক সমর্থন জানিয়েছে গেরুয়া দল। বিক্ষোভে অংশগ্রহণকারীদের যদি শারীরিক বা মানসিকভাবে নিগ্রহ করা হয় বা কর্মক্ষেত্রে কোনও অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয় তাহলে তাদের 'ব্যক্তিগতভাবে' বিজেপির সঙ্গে যোগাযোগ করার কথা জানান শুভেন্দু অধিকারী।

তৃণমূল যে নিরুপায় এই কথাটি বোঝাতে অবশ্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, ময়দানে নেমেছেন মুখপাত্র কুণাল ঘোষও। সরাসরি রাজ্য সরকারের আন্দোলনরত কর্মীদের নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল। কুণালের মতে, ডিএ কোনও দিনই কোনও কর্মচারীর অধিকার হতে পারে না। ভাতা তো রাজ্যের প্রদেয় একটি সুবিধা। কেন্দ্র তহবিল না দিলে রাজ্য সরকার ভাতা দেবে কীভাবে? পালটা প্রশ্ন তুলেছেন কুণাল। রাজ্যপালকেও সরকারের আর্থিক সীমাবদ্ধতার কথাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্যের হাত পা বাঁধা এমনটা প্রচার করা হয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোট আসন্ন, এর মাঝে সরকারি কর্মচারীদের জন্য এতখানি টাকা সরকার দেবে কোত্থেকে? আন্দোলন, ধর্মঘট নিয়ে সরকারের নিরুত্তাপ থাকাও কি একপ্রকার উত্তর নয়?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।