ফলল কল্যাণের আপ্তবাক্য, ত্রিপুরায় রাজীবে ভরসার মাশুল গুণছে তৃণমূল

Tripura assembly by election : ত্রিপুরায় এমন অবস্থা হল কেন তৃণমূলের?

inscript
৫ মিনিট
ফলল কল্যাণের আপ্তবাক্য, ত্রিপুরায় রাজীবে ভরসার মাশুল গুণছে তৃণমূল

তারিখটা ছিল চলতি বছরের ১৪ জানুয়ারি৷

সেই দিনেই হক কথাটা বুঝতে পেরেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন, "অভিষেক যদি ত্রিপুরা আর গোয়া জিতিয়ে দেখাতে পারেন, তাহলে ওঁকে নেতা বলে মেনে নেব"৷ বলার অপেক্ষা রাখে না এখানে অভিষেক বলতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছিলেন সাংসদ কল্যাণ৷

এর পর গত ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার নির্বাচন হয়৷ ফল প্রকাশিত হয় প্রায় একমাস পর, ১০ মার্চ৷ তাতে দেখা যায়, তৃণমূলের সব প্রার্থী সম্মিলিতভাবে ভোট পেয়েছে ৪৯,৪৮০টি ভোট, শতাংশের হিসেবে ৫.২% ভোট৷ এই ভোট পেয়ে কোনও আসন পাওয়া অসম্ভব৷ তাই তৃণমূল কোনও আসনেই জিততে পারেনি৷

এর পর ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে উপনির্বাচন হয় গত ২৩ জুন৷ চারটি আসনেই প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস৷ অভিষেক নিজে কয়েক দফায় ভোটপ্রচারে যান৷ এই নির্বাচন পরিচালনার জন্য দলের তরফে দায়িত্ব দেওয়া হয় বিজেপি-ফেরত প্রাক্তন তৃণমূলি মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷ 'ওয়ার রুম' খুলে তিনি ওখানেই ছিলেন৷

বাংলা থেকে দফায় দফায় একাধিক নেতা-মন্ত্রী ত্রিপুরায় ভোটপ্রচারে গিয়েছিলেন৷ তাঁদের বডি-ল্যাঙ্গুয়েজ ছিল, 'এই চারটি আসন তো জেতা হয়েই গিয়েছে৷ এর পর ২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূলের সরকার গড়া একশো ভাগ নিশ্চিত৷' কলকাতায় বসে তৃণমূল নেতা-কর্মীরাও এমনটাই বিশ্বাস করছিলেন৷

রবিবার ভোটের ফল প্রকাশিত হয়েছে৷ ৪ আসনেই তৃণমূল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে৷ 'নোটা'-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪ আসন মিলিয়ে তৃণমূল পেয়েছে মোট ৩৮৯৬টি ভোট৷ শতাংশের হিসেবে ২.৮%৷ ওদিকে ৪ আসনে নোটা-র প্রাপ্ত মোট ভোট ১৪৪৩টি৷ আগরতলা, টাউন বরদোয়ালি, সুরমা এবং যুবরাজনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের প্রাপ্ত ভোট যথাক্রমে, ৮৩০, ৯৭৩, ১০২০ এবং ১০৭৩ ভোট৷ পাড়ার ক্লাবের ভোটেও প্রার্থীরা এর থেকে বেশি ভোট পেয়ে থাকেন৷ এই ভোট লড়তে তৃণমূল কংগ্রেস বিমানভাড়া-সহ মোট যত টাকা খরচ করেছে,তার সঙ্গে প্রাপ্ত মোট ভোট ভাগ করলে দেখা যাবে ভোটপিছু তৃণমূল খরচ করেছে কয়েক লক্ষ টাকা৷

এর আগে আগরতলা পুরভোটেও 'দাপট'-এর সঙ্গে লড়াই করেছিল তৃণমূল৷ সেবারও কয়েক দফায় ত্রিপুরা যান অভিষেক৷ সেবারও একটি আসনও তৃণমূলের কপালে জোটেনি৷ এই নিয়ে সাম্প্রতিককালে দু'বার খালি হাতে ফিরতে হয়েছে আগরতলা থেকে৷

এবার ফেরা যাক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়৷ তিনি বলেছিলেন, "অভিষেক যদি ত্রিপুরা আর গোয়া জিতিয়ে দেখাতে পারেন, তাহলে ওঁকে নেতা বলে মেনে নেব"৷ গোয়া বা ত্রিপুরার কোনও আসনে জেতা তো দূরের কথা, জয়ের ধারেকাছেও যেতে পারেনি তৃণমূল৷ তাহলে ধরে নেওয়া যেতেই পারে এর পর 'এক কথার মানুষ' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'নেতা' মানা সম্ভব নয়৷ ভবিষ্যৎই বলবে কল্যাণ কী করবেন৷

আসলে এমনই তো হওয়ার ছিল৷ ত্রিপুরা পশ্চিমবঙ্গের কোনও জেলা নয়৷ তৃণমূল কংগ্রেসের ইচ্ছা বা পরিকল্পনা সফল করায় দায় ত্রিপুরা প্রশাসন বা পুলিশের নেই৷ তৃণমূলের জেতার একমাত্র পথ ছিল, যথেষ্ট সময় দিয়ে মজবুত সংগঠন গড়ে, মানুষের পাশে দাঁড়ানো৷ সে কাজ তৃণমূল করেনি৷ আকাশপথে ত্রিপুরায় নেমে স্টেজে মেরে দেওয়ার ছক কষেছিল৷ বাংলার যে কোনও ভোটে 'জয়ী' হতে হতে সম্ভবত তৃণমূলের ধারনা হয়েছে, শক্ত সংগঠন বা জনপ্রিয়তার কোনও প্রয়োজনই নেই, তৃণমূলের 'নাম হি কাফি হ্যায়'৷ ভিন রাজ্যে তা হয় না'কি !

মনে রাখা দরকার, আগরতলা পুরসভা ভোটে তৃণমূল তুলনামূলকভাবে ভালো ফল হয়েছিল। এবার তর্জন-গর্জন বেশি হলেও সেই ভোট ধরে রাখতে তৃণমূল নেতারা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে৷

কেন তা ধরে রাখা গেল না, দলীয় নেতৃত্বকে এর জবাব দিতে বাধ্য ত্রিপুরা ভোটে দলীয় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়৷ জানা নেই কিসের ভিত্তিতে দলের ধারনা হলো যে রাজীববাবু ভোট ভালো বোঝেন৷

পড়তে পারেন-ত্রিপুরায় রাজধানী থেকেই নিকেশ বিজেপি, চাণক্যের নাম সুদীপ রায় বর্মন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে ২০১১ এবং ২০১৬-র নির্বাচনে হাওড়ার

ডোমজুড় থেকে জয়ী হয়েছিলেন রাজীব৷ ২০২১-এ বিজেপির প্রার্থী হওয়ামাত্রই তাঁর 'ভোট-দক্ষতা' ধরা পড়ে যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে না থাকায় প্রায় ৫০ হাজার ভোটে রাজীব হারেন৷ বিরোধী দলকে কীভাবে ভোট করতে হয়, তার ন্যূনতম জ্ঞান-ই রাজীবের নেই৷ ত্রিপুরায় বিরোধী দল তৃণমূল৷ বিরোধী দলের যা ভোট-কৌশল থাকা দরকার, তা সাজাতেই ব্যর্থ হয়েছেন তৃণমূলের পর্যবেক্ষক ৷

প্রশ্ন উঠেছে, এই ভোট জিততে আদৌ কী সিরিয়াস ছিল তৃণমূল? কেন এ সব কথা উঠছে ? তৃণমূলে এমন অসংখ্য নেতা, মন্ত্রী রয়েছেন, যারা ভোট বোঝেন৷ তেমন কোনও নেতাকেই এবার ত্রিপুরায় পাঠানো হয়নি৷ শুধু মিছিল-মিটিং করেই ভোটে জেতা যায়না৷ গ্রাউণ্ড লেভেলে মেশিনারি সাজাতে হয়৷ এ সব কাজে দক্ষ এমন অসংখ্য রাজ্যনেতা বা বিধায়ক, এমনকী জেলাস্তরের নেতা থাকা সত্ত্বেও তাদের ত্রিপুরা পাঠানো হয়নি৷ ওখানে দলের তরফে আসা-যাওয়া করেছেন কিছু সেলিব্রেটি, নেতাদের পিছু পিছু যাওয়া কিছু কর্মী এবং বাংলায় দলের সুসময় আসার পর তৃণমূল করতে আসা হাঁকডাক করা কিছু চরিত্র৷ এদের না আছে ভোট-মেশিনারির জ্ঞান, না আছে রুখে দাঁড়ানোর ক্ষমতা৷ যেখানে সংগঠন দুর্বল, প্রায় না থাকার মতো, সেখানে এই ধরনের লোকজন দিয়ে ভোট হয় না'কি? ওই পর্যবেক্ষক এই সমস্যা সম্ভবত বুঝতেই পারেননি, অথবা দলকে বলেও কোনও সাহায্য পাননি৷

ভোটের এই ফল বলছে, ত্রিপুরায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ফাঁকিবাজিতে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও সাফল্য আসবে না৷ প্রাপ্ত ভোটসংখ্যাই বলছে, তৃণমূল ত্রিপুরার মানুষের মনে ১% জায়গাও করতে পারেনি৷ আরও পরিষ্কারভাবে বলা যায়, ত্রিপুরার মানুষের সমস্যাগুলিই বুঝতে পারেনি৷ মানুষের দরজাতেও পৌঁছাতে পারেনি৷

ফলে তা তুলে ধরাও যায়নি। দুর্বলতম ত্রিপুরা তৃণমূলের কাছে এর থেকে বেশি আশা করাও ঠিক হয়নি৷ বিশাল রাজ্য কমিটি হয়েছে৷ কমিটিতে যারা ঢুকেছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ গলি-র নেতাও নন৷ এদের যোগ্যতা সীমিত৷

শুধুই কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বা দুয়ারে সরকারের আশ্বাস দিয়ে বিরোধী রাজ্যে ভালো ফল আশা করা মূর্খামি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ময়দানে নামলেও গ্রাউণ্ড লেভেলের দায়িত্বে যারা ছিলেন, তারা স্রেফ ভুল বুঝিয়ে গিয়েছে তাঁকে৷ এ ভাবে ভোটে সাফল্য আসতে পারেনা৷ তাই চার প্রার্থীর জামানত জব্দ হওয়া আশ্চর্যজনক কিছু ফল নয়৷

২০২৩-এর নির্বাচনে লড়তে হলে তৃণমূল নেতৃত্বকে নতুন করে ভাবতে হবে৷ ভাবতে হবে কংগ্রেস এবং তিপ্রামোথার সঙ্গে জোট করে ভোটে যাওয়া যায় কি'না, সে কথাও৷ বাংলা থেকে ভোট বোঝেন, এমন অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের এখন থেকেই ত্রিপুরায় স্থায়িভাবে পাঠিয়ে দিতে হবে৷ বিরোধী দল হিসেবে শুধুই সন্ত্রাস-সন্ত্রাস করে চিৎকার করলে বা পরাজয়ের অজুহাত হিসেবে সন্ত্রাসকে খাড়া করলে শাসক দল কোন নজরে সেই আর্তনাদকে দেখে, তৃণমূল তো নিজেই সেই পথ তৈরি করেছে বাংলায়৷

হোম ওয়ার্ক না করে স্রেফ হালকাভাবে ভোটকে দেখার মাশুল দু-দুবার দিতে হলো তৃণমূলকে৷ এর ফলে জাতীয়স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে একটু হলেও আঘাত লেগেছে৷ আগামী দিনে আবারও দলের সুপ্রিমোর মর্যাদা ক্ষুন্ন করার ঝুঁকি তৃণমূল নেতারা নেবেন কি'না, সেটাই এখন বড়ভাবে দেখতে হবে৷

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।